সর্বশেষ সংবাদ-
শহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল

78fpir_priyankaপ্রিয়াঙ্কা চোপড়া একজন হিন্দি চলচ্চিত্রের নায়িকা। বলিউড খ্যাত এই নায়িকা প্রতিটি দর্শকের মনে জায়গা করে আছে। দর্শক তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু প্রিয়াঙ্কা জানালেন অন্য কথা। তিনি ক্রিকেটারের সঙ্গে ডেটিংয়ে যেতে আগ্রহী প্রিয়াঙ্কা! ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে অনেকই হইতো চায়বেন ডেটিংয়ে যেতে। কিন্তু বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান ভারতীয় দলের কোনও ক্রিকেটারের সঙ্গেই ডেটিংয়ে যেতে আগ্রহী নন। তবে তিনি ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ডেটিংয়ে যেতে অনেক বেশি আগ্রহী। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই তা স্বীকার করেছেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছেন, তার প্রথম পছন্দের ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার। কোনদিন সুযোগ হলে তিনি ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে ডেটিংয়ে যেতে চাইবেন। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্যান্স করা বিরাট কোহলি এবং যুবরাজ সিংহকে তিনি স্টাইলিস ক্রিকেটার হিসেবে মানেন।

শচিনের পাশাপাশি প্রিয়াঙ্কার পছন্দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনও। সাতিনি জানান, কেভিন পিটারসেনও স্টাইলিস ব্যাটসম্যান। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের খেলাও পছন্দ প্রিয়াঙ্কার। সুযোগ পেলে তার সাথেও ডেটিংয় করতে যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

NkAB8Y_RONALস্পোর্টস ডেস্ক: যমজ সন্তানের বাবা হলেন পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারও ‘সারোগেসি’ (ভাড়াটে গর্ভধারিণী) প্রক্রিয়ায় সন্তানের বাবা হলেন তিনি। যার একটি ছেলে এবং অন্যটি কন্যা সন্তান। এ খবর দিয়েছে পর্তুগালের কিছু সংবাদমাধ্যম।

এর আগে রোনালদোর এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এমন প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে এ বিষয়ে তার মা বরাবরই নীরব থেকেছেন।

এর আগে ২০১০ সালে একই প্রক্রিয়ায় প্রথম সন্তানের বাবা হন ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। ছেলেকে সযত্নে লালন করলেও তার মা কে এ প্রশ্নে সবসময় নীরব থেকেছেন তিনি। এবারও গোপন রাখছেন দুই সন্তানের মায়ের পরিচয়। তবে ধারণা করা হচ্ছে সারোগেট মা থাকেন আমেরিকার পশ্চিম উপকূলের কোনো এক জায়গায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

808a135fa1ac7e3cc58f3b016da01e2a-593d1a5a19fe0অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম আইসিসির বড় কোনও টুর্নামেন্টের শেষ চার নিশ্চিতের পর অধিনায়ক মাশরাফি স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের।

বাংলাদেশের ক্রিকেটে বড় এই অর্জনে ক্রিকেটার হিসেবে মাশরাফি গর্বিত। নিজে গর্বিত হওয়ার পাশাপাশি সাবেক ক্রিকেটাররা যারা জাতীয় দলের জন্য অবদান রেখে গেছেন তাদের কথাও স্মরণ করলেন তিনি। আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান, হাবিবুল বাশার, আকরাম খান, মোহাম্মদ রফিকদের কথা বিন্দুমাত্র ভোলেননি মাশরাফি। তাদের অবদান স্মরণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন যারা অনেক আগে ক্রিকেট খেলেছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই জায়গায় এসেছে। আজকে হয়তো দলে অনেক তারকা আছে। কিন্তু আমি মনে করি একটা নিয়মের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে এসেছে।’

মাশারাফি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন সেমিফাইনালে খেলছে। সেই স্বপ্ন পূরণ হওয়ার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘এটা আমাদের জন্য বিশাল এক অর্জন। ক্রিকেটার হিসেবে আমি গর্বিত, অধিনায়ক হিসেবে তো বটেই। আমার অধীনেই দল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে, এর চেয়ে বেশি আর কী-ই বা চাওয়ার ছিল। সবসময় বাংলাদেশ দলকে এ অবস্থায় দেখতে চেয়েছি।’

সঙ্গে যোগ করলেন, ‘আমি একজন খেলোয়াড় হিসেবে দেখতে চেয়েছিলাম বাংলাদেশের ক্রিকেট একদিন এই জায়গায় আসবে। কিন্তু চ্যাম্পিয়ন হলেও কিংবা বিশ্বের এক নম্বর দল হলেও উন্নতির জায়গা থাকে। আমরা সবে মাত্র ভালো খেলা শুরু করেছি। এটার গ্রাফটা ধরে রাখাই আমাদের দায়িত্ব।’

মাশরাফির বিশ্বাস তরুণ ক্রিকেটারদের স্বপ্নটা আরও বড় করতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ‘এটি নতুনদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। সেমিতে প্রতিপক্ষ যেই হোক আমরা প্রস্তুত।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

db6d47618d25fe9e2cb5cfaf744ddc18-593d3717bde60জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী শামীম মিয়াকেও আটক করেছে র‌্যাব। গত ১০ জুন রূপগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১১ জুন) র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব জানায়, ইমরান বর্তমানে নব্য জেএমবির কেন্দ্রীয় দাওয়াত কমিটির শুরা সদস্য। ঢাকার গুলশান, বনানী ও মিরপুর এলাকার দাওয়াতী শাখার আমির হিসেবে কাজ করছে সে। এছাড়া আরও ১০টি জেলার দাওয়াতী কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ হয় তার মাধ্যমে। ইমরান কৌশলে দীর্ঘদিন ধরে জঙ্গিদের অর্থায়ন করে আসছে। তবে তার কারখানার আর কেউ জঙ্গিবাদের সঙ্গে যুক্ত আছে কিনা তা জানাতে পারেননি র‌্যাব সদস্যরা।
র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, ইমরান আহমেদ আর্থিকভাবে খুব সচ্ছল। বিভিন্ন অভিযানে নিহত ও আটক জঙ্গিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা আটকের পর স্বীকার করেছে সে। আটক জঙ্গি আব্দুল হাকিমের জামিনের জন্য তার স্ত্রীকে দুই লাখ টাকা দেওয়ার কথাও জানিয়েছে ইমরান। এর বাইরে জেএমবি সদস্যদের অস্ত্র ও বিস্ফোরক কেনার জন্য বিভিন্ন সময় আর্থিক সহায়তা দিয়েছে।
ইমরানের বাসা, কারখানা ও অফিস থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের প্রচুর বই উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্রের মাধ্যমে এসব বই সংগ্রহ করে কাজে লাগিয়েছে ইমরান। বিশ্বের ৩০টির বেশি দেশে ভ্রমণ করেছে সে।
র‌্যাব জানায়, ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে জসিম উদ্দিন রাহমানির সঙ্গে পরিচয় ও সখ্য গড়ে ওঠে ইমরান আহমেদের। জসিম উদ্দিন গ্রেফতার হওয়ার পর সে আব্দুল হাকিমের সঙ্গে সম্পর্ক গড়ে। এ সময় তারা ব্যবসায়িকভাবেও সংশ্লিষ্ট হয়ে পড়ে। গত বছর আব্দুল হাকিমকেও গ্রেফতার করে র‌্যাব।
এরপর নন্দীপাড়া মসজিদের খতিব শায়খ আরিফের সঙ্গে সখ্য হয় ইমরানের। তার সঙ্গে পরিচয় হওয়ার পরই ইমরান রিক্রুটমেন্টের দিকে আসে। কেন্দ্রীয় দাওয়াত বিষয়ক শুরা বোর্ডের আমির হিসেবে আছে আরিফ।
ইমরান আহমেদের বাসায় বিভিন্ন সময় জেএমবির উচ্চপর্যায়ের নেতা ও সদস্যরা আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। মূলত তার বাসা সেফ হাউজ হিসেবে ব্যবহার করতো বলে জানান র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
সম্প্রতি সিলেটের আতিয়া মহলে অভিযানের পূর্বে সেখানে অবস্থান করছিল নব্য জেএমবির সমন্বয়ক ও সামরিক শাখার প্রধান সাজিদ। কিন্তু অভিযানের আগেই সে আতিয়া মহল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ঢাকায় এসে মহাখালীতে ইমরানের বাসায় আশ্রয় নিয়ে চার-পাঁচদিন অবস্থান করে। পরবর্তীতে ঢাকায় যেসব জেএমবি সদস্য অবস্থান করছিল তাদের নিয়ে নাশকতার পরিকল্পনা সাজানোর জন্য একাধিকবার সভা করেছে। কিন্তু পরবর্তীতে এটা আর বাস্তবায়ন হয়নি।
র‌্যাব জানায়, নব্য জেএমবির সমন্বয়ক সাজিদ গত ২৬ মে থেকে জঙ্গিদের ব্যবহৃত অ্যাপসে সক্রিয় (অ্যাক্টিভ) নেই। তার অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও বিভিন্ন বোর্ডের সেসব প্রধান রয়েছে তাদের কাউকে গ্রেফতার করতে পারলে আরও বিস্তারিত জানা যাবে বলে মনে করে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

11কে এম রেজাউল করিম : দেবহাটায় প্রতিবন্ধিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, ডিপিও সদস্য মনোয়ারা খাতুন, আছের আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমআই অফিসার এহসানুর করিম, ডিপিও সদস্য মুর্শিদা খাতুন, সাবিহা সুলতানাসহ সকল সদস্যরা। সভায় বিগত কয়েক মাসের কাজের অগ্রগতি এবং আগামিতে প্রতিবন্ধিদের স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন করার লক্ষ্যে সিন্ধান্ত ও মতামত গ্রহণ করা হয়। তাছাড়া বিগত ৬ মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে দুটি র‌্যাম, প্রতিবন্ধিদের জন্য বিশেষ বরাদ্ধ ২টি বেড, ৪৭জন নতুন প্রতিবন্ধী রুগিকে বিভিন্ন মেয়াদে ৫৭২ বার সেবা প্রদান, ১৫২জনকে ঔষধ প্রদানসহ অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে প্রকল্পটিতে। আগামীতে বিদ্যালয়গুলো প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Aকেশবপুর  (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আনিসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম ও থানার ওসি তদন্ত শাহাজাহান হোসেন।
অপরদিকে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের এস.এস.সি ১৯৮৬ ব্যাচের আয়োজনে অনুরূপ দোয়া ও ইফতার মাহফিল গতকাল আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

23b6c36b214f9cdda2d1922345ce1955-593cea04cc88dবিশ্বকাপ বাছাইয়ে বিশাল জয় পেয়েছে জার্মানি। সান মারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। অপর দিকে শেষ মুহূর্তের গোলে হার থেকে বেঁচে গেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইংলিশরা।
জার্মানির হয়ে একাই হ্যাটট্রিক করেন হোফেনহাইফ স্ট্রাইকার সান্দ্রো ওয়াগনার। একটি করে গোল করেন মুস্তাফি, ড্র্যাক্সলার, আমিন ইউনেস ও জুলিয়ান ব্র্যান্ট।
এই জয়ে গ্রুপ সি-তে ৬ খেলার ৬টিতেই জয় পেয়েছে জার্মানি। এই অবস্থায় তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর গ্রুপে তলানিতে রয়েছে সান মারিনো।

অপর ম্যাচে ইংল্যান্ড তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বিশ্বকাপ বাছাইয়ে হারের তেতো স্বাদ পেতে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেইন ইংল্যান্ডকে বাঁচিয়ে দিলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এ ড্রয়ের ফলে এফ গ্রুপ থেকে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে স্লোভাকিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

INAc9t_Sakhawt 11-06-2017জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিএনপি নেতা ফজল মেম্বারসহ ৩ হত্যা মামলার আসামী যুবলীগ নেতা নুরুল ইসলাম অস্থায়ী জামিনে এসে এলাকায় বিএনপি সমর্থিত পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে। আতঙ্কিত পরিবার গুলো ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার রাতে ডিবি পরিচয়ে নিহত ফজল মেম্বারের ছোট ভাই যুবদল নেতা সাখায়াত হোসেনকে ঢাকার গাজীপুরের আশুলিয়া ভাড়াটিয়া বাসায় সেহরী খাবার সময় দু’জন ডিবি পুলিশ পরিচয়ে অপহরন করে। জামগড় থেকে তুলে এনে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম নলসন্ধা গ্রামে ভাড়া করা নৌকায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে বলে জানাগেছে।

পুলিশ, স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে ৪ নভেম্বর উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম নলসন্ধা গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক (ফজল মেম্বার), বিএনপি কর্মী কোরবান আলী ও নৌকার মাঝি ইউসুফ আলীকে বাড়ী ফেরার পথে অপহরণ করে একই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, নুরুল ইসলাম ও নুরনবীসহ একদল প্রতিপক্ষ। অনেক খুজাঁখুজির পর পার্শ্ববর্তী উপজেলা ভূয়াপুর যমুনা নদীর দুর্গম এলাকা থেকে ফজল মেম্বার ও ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ৪ বছরেও বিএনপি কর্মী কোরবান আলী বা তার লাশ উদ্ধার হয়নি। এ ঘটনায় ফজল মেম্বারের স্ত্রী সুরাইয়া খাতুন বাদী হয়ে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ কোন আসামী না ধরতে পারায় এলাকাবাসীর সহায়তায় র‌্যাব নুরুল ইসলামকে আটক করে। সেই মামলায় গত মাসে হাইকোর্ট থেকে ৬ মাসের অস্থায়ী জামিনে এসে নুরুল ইসলাম বিএনপি সমর্থকদের উপর নির্যাতন শুরু করে। গত ২৯ শে মে তারা বিএনপি সমর্থক বিল্লাল উদ্দিন ও শফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। লুটে নেয় নূরল ম্যাম্বারের ভাতিজা আঃ আলীম ও মোগলার ২৯ মন ধান।

গুরুতর আহত সাখাওয়াত হোসেন বলেন, আমাকে গাজীপুরের আশুলিয়া ভাড়াটিয়া বাসা থেকে শুক্রবার রাতে সেহরী খাবার সময় হত্যা মামলার আসামী আব্দুল হাই, ফরিদ, রতন, হালিম, নূর নবী, নুরুল ইসলাম, জোরন সহ আরো দু’জন ডিবি পুলিশ পরিচয়ে বাসায় ডুকে আমাকে অপহরন করে প্রথমে গোপলপুরের হ্যাম নগর নিয়ে যায়। অপহরনকারীরা পরিকল্পনা মাফিক আমাকে যমুনা নদীতে নিয়ে একটি ভাড়া নৌকায় তুলে নদীর মাঝখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দেয়। আমি মারা গেছি ভেবে তারা আমাকে নৌকায় ফেলে রেখে পুলিশকে ফোন দিয়ে চলে যায়। শনিবার সকালে আমাকে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ রক্তাক্ত এবং প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসে। পুলিশ ফাড়ীতে এনে টাকা দাবী করে এবং এক পর্যায়ে আমাকে লাথিও মারে বলে তিনি অভিযোগ করেন। গুরুত্বর আহত সাখায়াত হোসেনকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রুস্তম আলী জানান, সাখাওয়াত হোসেন একজন ওয়ারেন্টেভুক্ত আসামী। ফোন পেয়ে তাকে পিংনা নৌ ঘাট থেকে উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা তাকে নির্মম ভাবে মেরেছে তাহা জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান বলেন, সাখায়াত হোসেনের বিরুদ্ধে ডাকাতী ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। প্রতিপক্ষরা তাকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest