গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৪৮ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ১৭ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। সোমবার মধ্য রাতে থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। জেলার ডিসি মানজুরুল মান্নান জানান, রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ১৭ জন, কাপ্তাইয়ে ১৩ জন ও কাউখালীতে ১২ জন, বিলাইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি সদর হাসপাতালে আহত ৫৬ জন ভর্তি রয়েছেন।
রাঙামাটিতে সোমবার থেকে শুরু হওয়া বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক যান চলাচল স্বাভাবিক করতে গিয়ে ক্যাম্পের পাহাড় ধসে চার সেনা সদস্য নিহত হয়েছেন। তারা হলেন, মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল আজিজ, সৈনিক শাহীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাঙামাটি সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র। এছাড়া আহত ৫ সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তারা হচ্ছেন, এরা হচ্ছেন, সৈনিক আজমল, মামুন, ফিরোজ, মোজাম্মেল ও সেলিম।
এদিকে, টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটা এলাকার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।
কালাঘাটের কবরস্থানের পাশে পাহাড় ধসে রেবা ত্রিপুরা (১৮) নামের এক শিক্ষার্থী মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। জেলেপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়েন মা-মেয়ে। তারা হলেন, কামুরননাহার ও সুফিয়া। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে এক পরিবারের তিনটি শিশু প্রাণ হারিয়েছে। তারা হলো শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫)।
এছাড়া কুহালং ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি এলাকার সম্বুনিয়া পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মংকাউ খেয়াং (৫৫) মেম্রাউ খেয়াং (১৩) ও ক্যসা খিয়াং (৭)। এসময় চাইহ্লাউ (৩৫) ও সানু খেয়াং (১৮) নামে দুজন আহত হয়েছেন।
বান্দরবান সিভিল সার্জন বলেন, জেলার দুর্গম এলাকায় অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আর মঙ্গলবার ভোরে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে একটি শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন একজন।

বিয়ের এক বছর পর স্ত্রীকে ছেড়ে তার শাশুড়িকে নিয়ে হানিমুনে গেছেন ভারতের বিহার রাজ্যের এক যুবক। জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে ২৩ বছর বয়সী সুরজ নামের ওই যুবক যখন শাশুড়ির প্রতি তার অনুরাগের কথা জানান, তখন সবে তার বিয়ে হয়েছে। তার স্ত্রী লতা ১৯ বছরের তরুণী।
দ্রুতগতির একটি বেপরোয়া প্রাইভেটকারের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিরাপত্তা বেস্টনি ভেঙে গেছে। এতে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজ ঘরের মাঠে ২০১৫ সালের ১৮ জুন এই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। অভিষেকেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছিলেন তিনি। পাঁচ উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। দীর্ঘ দুই বছর পর সেই ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই আবার আলোচনায় কাটার-মাস্টার। তিনি কি পারবেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে উজ্জ্বলতা ছড়াতে। তরুণ বাঁহাতি পেসার দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি ন্যাভালনির বিরুদ্ধে একমাসের নির্বাহী আটকাদেশ জারি করেছে মস্কোর একটি আদালত। সরকার বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে আইন ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করা হয়েছে।
আগামী ২৪ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। সোমবার উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশে অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৩৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ২৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজ সেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, বিধবাভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদরের আলিপুর ইউনিয়ন ও ভোমরা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।