আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ দুইটি দলের সেমিফাইনাল নিশ্চিত হলেও ‘বি’ গ্রুপে এখনও নিশ্চিত হয়নি কে যাচ্ছে শেষ চারে। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ওভালে মুখোমুখি হচ্ছে গ্রুপ ‘বি’ এর দুই টেবিল টপ দক্ষিণ আফ্রিকা ও ভারত। টেবিল টপ হলেও আসলে গ্রুপের সবারই পয়েন্ট সমান। চার দলের ঝুলিতে আছে এক জয় আর এক হার। তাই শেষ ম্যাচটি হচ্ছে বাঁচা মরার লড়াই। জয়ী দল চলে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে।
শেষ ম্যাচে হেরেছে দুই দলই। শ্রীলংকার বিপক্ষে ৩২১ রান করেও জয় পায়নি ভারত। অনবদ্য ব্যাটিং এ জয় তুলে নিয়েছে লংকানরা। অন্যদিকে পাকিস্তানের সাথে বৃষ্টি আইনে হেরেছে ফেভারিট ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ যে জিতবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা অনেকটা নিশ্চিত। আর সে দল মুখোমুখি হবে টাইগারদের।
এ ম্যাচে জয় পেতে জয় পেতে ভারত চেয়ে থাকবে তাদের ব্যাটিং এর দিকেই। আফ্রিকানরা তাকিয়ে থাকবে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এর উপর। এখনও টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রোটিয়া কাপ্তান। প্রথম ম্যাচে ভাল খেললেও ২য় ম্যাচে ব্যাটিং মোটেই ভাল হয়নি আফ্রিকানদের। সেমিতে ভাল একটি দাপুটে জয় নিয়ে যেতে চাইবে দুদলই।
ভারত শ্রীলংকা ম্যাচের পিচ ব্যবহৃত হবে এই ম্যাচে। তিন ম্যাচে দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান চেজ করার রেকর্ড ভাঙ্গা হয়েছে এই মাঠে। তাই অনেক রান হবে এ ম্যাচে তা মোটামুটি নিশ্চিতই। জয়ের আগে সংবাদ সম্মেলনে দুদলের অধিনায়কই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

নতুন এক গবেষণায় জানা গেছে, বিয়ে করলে মানুষের হায়াত বাড়ে। মানুষ আরও বেশি দীর্ঘজীবী হয়। ভারতের এক বিজ্ঞানী গবেষণায় দেখতে পেয়েছেন, বিয়ে করার ফলে রক্তচাপের সমস্যা, কোলেস্টেরল এবং ডায়াবেটিকের সমস্যা দূর হয়।
প্রেস বিজ্ঞপ্তি : ট্রাক টার্মিনাল নির্মাণের নামে অবৈধভাবে গ্রামবাসীর জমি দখল বন্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বি এস এম রফিকুল ইসলাম।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, এন.এস.আই’র সহকারি পরিচালক আনিসুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বিজন মন্ডলকে আটক করেছে। নিহতের নাম কঙ্কাবতী মন্ডল (৩৮)। তিনি একই ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিল মন্ডলের মেয়ে।
‘আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! একদিন…। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয়! একদিন…।’ বাংলাদেশি ক্রিকেটারদের মুখেও এই গান! ২২ গজের লড়াই সফল হওয়ার পরই মূল যোদ্ধাকে মধ্যমনি করে এই গানটি বাংলাদেশ ক্রিকেট দল ড্রেসিং রুমে নিয়মিতই পরিবেশন করে। শুক্রবার কিউইদের হারিয়েও এর ব্যত্যয় ঘটেনি। যদিও ম্যাচের একদিন পর সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই ফেসবুকে ভক্তদের জন্য ভিডিওটি ছড়িয়ে দেন ক্রিকেটাররা।
সব কিছু ঠিক থাকলে চলতি জুনেই পিলারের ওপর বসানো হবে স্প্যান (দুই পিলারের সঙ্গে সংযোগ অবকাঠামো)। আর তখনই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কার্যক্রম। তবে কবে নাগাদ স্প্যান বসবে, তা এখনও ঠিক করা হয়নি। চেষ্টা চলছে চলতি জুন মাসের যেকোনও দিন বসানোর। বিষয়টি নির্ভর করছে আবহাওয়া, নদীর গতি প্রকৃতির ওপর। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।
কাতারের বিরুদ্ধে হামাসকে সহায়তা করার অভিযোগ এনে তাদের বিরদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমেরিকাকে সহায়তা করেছে ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।