সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

768785577e2a4b7ac6db6a808f5af2e5-591685403d4f5বিশ্বের অন্তত ৭৪ দেশে র‍্যানসমওয়্যার ভাইরাস দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। শুক্রবার প্রথম যুক্তরাজ্যের হাসপাতালগুলো এই সাইবার হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেনসহ অন্তত ৭৪টি দেশে এই হামলা চালানোর খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই র‍্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণে কম্পিউটার লক হয়ে যায় এবং মনিটরে একটি বার্তা ভেসে উঠে। এতে কম্পিউটার চালানোর জন্য অর্থ দেওয়ার কথা উল্লেখ থাকে। অনলাইন মুদ্রা ব্যবস্থা বিটকয়েনে এই মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ শক্তিশালী অর্থনীতির বিভিন্ন দেশে এই সাইবার হামলার খবর পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কম্পিউটারের মনিটরে ভেসে ওঠা স্ক্রিনশটগুলো পরীক্ষা করে দেখছেন।

একজন সাইবার নিরাপত্তা গবেষক টুইটারে জানিয়েছেন, ওয়ান্নাক্রাই নামের এই র‍্যানসমওয়্যারে ৩৬ হাজার কম্পিউটার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটা ভয়াবহ ঘটনা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ৭৪টি দেশে সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, আক্রান্ত দেশের সংখ্যা আরও বাড়বে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেভিন বেউমন্ট বলেছেন, এটা ভয়াবহ সাইবার হামলা। ইউরোপজুড়ে যে পরিমাণ প্রতিষ্ঠান এই হামলায় আক্রান্ত হয়েছে তা আগে কখনও হয়নি।

নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট জানিয়েছে, এই সাইবার হামলায় যে র‍্যানসমওয়্যার ব্যবহার করা হয়েছে তা নতুন সংস্করণ। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে।

সাইবার হামলায় দ্য শ্যাডো ব্রোকার্স নামের একটি গ্রুপ জড়িত বলে ধারণা করা হয়েছে। এই গ্রুপটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউটি এজেন্সি (এনএসএ)-এর হ্যাকিং টুল ফাঁস করেছিল। সূত্র: বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

RMlAAs_toiletঅভিযোগ দায়ের করলেন মহিলা- বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে নাকি আস্ত এক টয়লেট! সে কি হুলস্থূল কাণ্ড৷ এক স্থানীয় আরটিআই অ্যাক্টিভিস্টের মতে, এই টয়লেটটি কাগজের ছিল৷

সূত্রের খবর, এক মহিলা গত সপ্তাহে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে৷ ৭০বছরের বেলা বাই প্যাটেল এবং তার মেয়ে ৪৫বছরের চন্দা অমরপুর গ্রামের বাসিন্দা৷ এঁরা উভয়েই বিপিএল ক্যাটিগরির৷ ২০১৫-১৬-তে তারা গ্রাম পঞ্চায়েতের কাছে টয়লেট তৈরির আবেদন করেছিলেন৷ সেই আবেদন মঞ্জুরও হয়ে যায়৷ কিন্তু গ্রামবাসীদের মতে, এক বছর পরও এই টয়লেট তৈরির কাজ হয়নি৷ প্রাথমিক পর্যায়েই থেকে যায় এটি তৈরির কাজ৷

এক স্থানীয় কর্মকর্তা সুরেন্দ্র প্যাটেল এই বিষয়ে জানতে চাইলে, তাঁকে জানানো হয় প্রত্যেক বাড়িতে টয়লেট বানানো হয়ে গিয়েছে৷ তবে স্থানীয় পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কেএস ধ্রুব জানান, এই অভিযোগের বিষয়ে তিনি শুনেছেন এবং এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

JGZyf5_jubokরাশিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে গত কয়েক মাসে বেশ কিছু তরুণীর আত্মহত্যার খবর এসেছিল দেশটির পুলিশের কাছে। জানা গেছে, বিগত তিন মাসে মোট ১৬ জন তরুণীর আত্মঘাতী হওয়ার খবর পেয়েছিল পুলিশ। এত অল্প সময়ের মধ্যে অল্পবয়সি তরুণীদের আত্মহত্যার ঘটনা বিস্মিত করেছিল পুলিশকে। তদন্তকারী অফিসারদের মনে হয়েছিল, এই সমস্ত আত্মহনন হয়তো বিচ্ছিন্ন ঘটনা নয়, হয়তো কোনও গোপন যোগসূত্র রয়েছে এদের মধ্যে।

সম্প্রতি সাইবেরিয়ার দুই স্কুলছাত্রী য়ুলিয়া কনস্তান্তিনোভা (১৫) এবং ভেরোনিকা ভলকোভা (১৪) একটি ১৪ তলা বাড়ির ছাদ থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাদের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই দু’টি মেয়ের মৃত্যুর জন্য দায়ী ফিলিপ বুদেকিন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে সেখানে আত্মঘাতী ১৬ জন তরুণীই ফিলিপের জন্যই আত্মহত্যা করেছিলেন। এমনকি পুলিশের ধারণা, সারা বিশ্বে অন্তত ১৩০ জন মানুষের আত্মহননের জন্য পরোক্ষে এই ফিলিপই দায়ী।

ফিলিপের পরিচয় সম্পর্কে রাশিয়ার পুলিশ জানায়, ২১ বছর বয়সি ফিলিপ রাশিয়ারই বাসিন্দা। সে ভিকোন্তাক্তে নামক সোশ্যাল মিডিয়ায় ‘ব্লু হোয়েল সুইসাইড গেম’ নামের একটি সোশ্যাল গেমিং পেজের অ্যাডমিন ছিল। এই গেম-এ প্রতিযোগীদের মোট ৫০টি আত্মনির্যাতনমূলক টাস্ক কমপ্লিট করতে হতো। ভয়ঙ্কর ছিল সেই সমস্ত টাস্ক। সেগুলির মধ্যে কয়েকটি ছিল মোটামুটি নিরীহ, যেমন মাঝরাত্রে ঘুম থেকে উঠে ভূতের সিনেমা দেখা। কিন্তু গেম-এর লেভেল যত এগোতো, তত কঠিন এবং ভয়ঙ্কর হতে থাকত টাস্কগুলি। একটি টাস্কে প্রতিযোগীকে নিজের শরীরে ৫০টি ইঞ্জেকশনের সূচ ফুটিয়ে সেই ছবি পোস্ট করতে হতো গেমিং পেজে। আর একেবারে শেষ অর্থাৎ ৫০তম টাস্কটিতে প্রতিযোগীকে নিজের প্রাণ হরণ করতে হতো।

রাশিয়ার পুলিশ আরও জানায়, য়ুলিয়া এবং ভেরোনিকাসহ ১৬ তরুণীই সুইসাইড গেম-এ আসক্ত ছিলেন। এই খেলা প্রায় উন্মাদনার পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের জীবনে। খেলায় বিজয়ী হওয়ার নেশায় তারা নিজেকে শেষ করে ফেলতেও দ্বিধা বোধ করেননি। এমনকী পুলিশের ধারণা, শুধু এই ১৬ জন নয়, বিগত কয়েক বছরে সারা বিশ্বে ১৩০ জন এই খেলা খেলতে গিয়েই আত্মহত্যা করেছেন।

য়ুলিয়া ভেরোনিকা-সহ আত্মনিহত অন্যান্য তরুণীর মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায়, তারা প্রত্যেকেই সুইসাইড গেম-এর এক এক জন নিষ্ঠাবান খেলোয়াড়, এবং প্রত্যেকেই খেলার ৫০তম লেভেল পর্যন্ত পৌঁছেছিলেন। এই ৫০তম লেভেলেই প্রতিযোগীকে আত্মহত্যা করতে হয়। স্বভাবতই, পুলিশের সন্দেহ গিয়ে পড়ে সুইসাইড গেম পেজ-এর অ্যাডমিন-এর উপর। শেষমেশ তদন্ত চালিয়ে দিন কয়েক আগে ফিলিপ-কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের কাছে নিজের কৃতকর্মের কথা সরাসরি স্বীকার করেছে ফিলিপ। অবশ্য তার কাজকে সে ‘অপরাধ’ বলে কোনও মতেই মানতে রাজি নয়। তার বক্তব্য, সে তার খেলার মাধ্যমে সমাজের ‘শুদ্ধিকরণ’ ঘটাচ্ছিল। যাদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকারই নেই, তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়াই ছিল তার লক্ষ্য।

ফিলিপের মুখে এই সমস্ত কথা শুনে তার মানসিক সুস্থতা নিয়েই সন্দেহ জেগেছে পুলিশের মনে। আপাতত সেন্ট পিটার্সবার্গের ক্রিস্টি জেলে বন্দি রয়েছে সে। কিন্তু ফিলিপকে বন্দি করা গেলেও তার পেজটি নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে পুলিশের মনে। অ্যাডমিন গ্রেফতার হলেই সোশ্যাল মিডিয়ার একটি পেজ বন্ধ হয়ে যায় না। আর বর্তমানে সুইসাইড গেম খেলাটি ব্রিটেনের তরুণ-তরুণীদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়টিই চিন্তা বাড়াচ্ছে সমাজমনস্তাত্ত্বিকদের। সে ক্ষেত্রে এই সুইসাইড গেম-এর পেজটিই ব্যান করে দেওয়া যায় কি না, সে বিষয়ে ভাবনাচিন্তা করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

RtmjI4_mosaএক বছর বিরতির পর ছোটপর্দার জুটি হলেন মোশাররফ করিম ও আনিকা কবির শখ। শামীম জামানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘বডিগার্ড হোসেন’। নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন শামীম জামান।

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বাদশা ও রূপালী একে অপরকে ভালোবাসে। স্কুলে আনা নেওয়ার জন্য রূপালীর ভাই তাকে বোবা হোসেনের সঙ্গে পাঠায়। যে কারণে তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে।’

নাটকে মোশাররফ হোসেন চরিত্রে, শামীম জামান বাদশা চরিত্রে এবং শখ অভিনয় করেছেন রূপালী চরিত্রে। আসছে ঈদুল ফিতরে আরটিভিতে ‘বডিগার্ড হোসেন’ নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

NWtDSA_messi2পিছিয়ে গেল লিওনেল মেসির বিয়ে। প্রথমে ঠিক ছিল তাঁর ৩০তম জন্মদিনে অর্থাৎ ২৪ জুন আনুষ্ঠানিকভাবে বিয়েটা সেরে ফেলবেন মেসি। কিন্তু কিছু সমস্যার কারণে ৬ দিন পিছিয়ে তারিখ চূড়ান্ত হয়েছে ৩০ জুন।

আর্জেন্টিনায় নিজের শহর রোজারিওতে সেদিনই মেসি স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবেন ছোটবেলার বান্ধবী আন্তোনেলা রোকুজোকে। দশ বছর ধরে একসঙ্গে আছেন মেসি ও আন্তোনেলা। তাঁদের দুই পুত্র সন্তানও আছে। তিনি জানিয়েছে, রোজারিওর অনুষ্ঠানের পর আরও একটা অনুষ্ঠান করার চিন্তাভাবনা করছেন মেসি এবং সেটা অবশ্যই বার্সিলোনায়।‌ সূত্র: দ্য সান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1887597399_1494601073.jpeg.pagespeed.ic.6rSfyEkvZBপদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ৪৩ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে (পিআর) সুপার স্ট্রাকচার আগামী জুন থেকে স্থাপন শুরু হবে। এপর্যন্ত সেতুর সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ। পদ্মা সেতু কোন দলের সেতু নয়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের ফসল। এটি ১৬ কোটি মানুষের সম্পদ।

সেতুমন্ত্রী বলেন, এই সেতু জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। সেতু চালু হলে জিডিপি ১ শতাংশেরও বেশি বেড়ে যাবে। পদ্মা সেতু ২০১৮ সালের ডিসেম্বরে চালু করার টার্গেট নিয়ে এগুচ্ছে।

মূল সেতুর ৪২টি পিলারে ৪১টি স্প্যানের মধ্যে ২০টি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এই ২০টি স্প্যান পিলারের উপর স্থাপন করতে-করতে বাকী ২১টি স্প্যানও তৈরি হয়ে যাবে। পদ্মা সেতুর পাইল স্থাপনে বিশ্বের সবচেয়ে বেশি ৩ হাজার কিলো জুল ক্ষমতার হ্যামার চলতি মাসেই মাওয়ায় এসে পৌঁছবে। এটি বর্তমানে শ্রীলংঙ্কা হতে সমুদ্র পথে বাংলাদেশের পথে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা কথায় নয় কাজে এগিয়ে যেতে চাই। সেতু নিয়ে অহেতুক রাজনৈতিক বক্তব্য দেয়া হচ্ছে। এসব ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01a57e2b711d0682aa680d41e32d0d87-Radhika-Apte-রাধিকা আপ্তে মানেই আলোচিত-সমালোচিত কিছু। হরহামেশাই নানান এমএমএস স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন বলিউডের এ অভিনেত্রী। তবে রাধিকা আবার প্রমাণ করলেন, শুধু যৌনতার প্রতীক হিসেবে তিনি বলিউডে নিজের ভিত শক্ত করেননি; তাঁর অভিনয়ের জোরেই অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এর পর সাইফ আলী খানের ‘বাজার’ ছবির জন্য তাঁকে চূড়ান্ত করা হয়েছে।

‘বাজার’ ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক মধু ভজওয়ানি এবং পরিচালক নিখিল আদভানির প্রযোজক সংস্থা এম্মি এন্টারটেইনমেন্ট। এ বিষয়ে নিখিল আদভানির দপ্তরে যোগাযোগ করা হয়। সংস্থার মুখপাত্র জানান, রাধিকা আপ্তেকে ছবির নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে এ কথা ঠিকই। ‘বাজার’-এ রাধিকাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। তাঁর অভিনীত চরিত্রটিতে নানান শেডস থাকবে। চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ।

সাইফ ছাড়া এ ছবিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরাকে। ‘বাজার’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন বিনোদ পুত্র। গৌরভ কে চাওলা পরিচালিত ছবিটিতে ভারতের স্টক মার্কেটের অন্ধকার দিকটা তুলে ধরা হয়েছে। দেখানো হবে মুম্বাইয়ের এই ‘বাজার’-এর ভয়ংকর চিত্রটা। আগামী সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। কয়েক দিন আগেই ‘বাজার’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। সম্ভবত চলতি বছরের ডিসেম্বরে বাজারে আসতে চলেছে ‘বাজার’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5d88071674bb9615ef3d6f1f973544b7-5915c86038258অপেক্ষায় ছিলেন সবাই। কবে দেখা যাবে পেনাল্টি শুটআউটের নতুন নিয়মটি। এত দিনের পরিচিত পদ্ধতির বদলে ‘এবিবিএ’ পদ্ধতিতে শুটআউটের পরীক্ষাটা হয়ে গেছে কাল। নতুন পদ্ধতিতে নেওয়া প্রথম পেনাল্টি শুট আউটে জিতে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে জার্মানির মেয়েরা।

প্রথমেই নতুন নিয়মের ব্যাখ্যা দিয়ে দেওয়া যাক। এত দিন পেনাল্টি শুট আউটে টস করে বেছে নেওয়া হতো কারা প্রথমে শট নেবে। টসে জয়ী দল বেশির ভাগ সময় প্রথমে শট নিত। এতে করে আগে শট নেওয়া দলটি মানসিক সুবিধা পেত বলেই মনে করা হয়েছে।
অর্থাৎ দুটি দল যদি ‘এ’ ও ‘বি’ হয়। আগে টাইব্রেকারে যা ঘটত, তা হলো এ-বি-এ-বি…। একে তাই বলা হতো ‘এবিএবি’ পদ্ধতি।

কিন্তু ফুটবলে আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) বলছে, গবেষণায় দেখা গেছে, প্রথমে পেনাল্টি নেওয়া দলের জয়ের সম্ভাবনা সাধারণত থাকে ৬০ শতাংশ। মানসিক এই সুবিধাটা দুই দলের জন্য সমান রাখতেই নিয়মে বদল আনার চেষ্টা করা হচ্ছে। গত মার্চে তাই ‘এবিবিএ’ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে আইএফএবি। বাংলা উচ্চারণে প্রথম দর্শনে যেটা ‘আব্বা’ বলেই মনে হয়।

এ নিয়মে ‘এ’ দল প্রথমে শট নেবে, তারপর ‘বি’ দল শট নেবে দুটি। আবার তারপর ‘এ’ দল শট নেবে দুটি। এরপর প্রতি দুই শট পরপর পেনাল্টি নেওয়ার সুযোগ পাবে দলগুলো। অর্থাৎ টেনিসের টাইব্রেকারে সার্ভ করার নিয়মটা ফুটবলেও শুরু হচ্ছে।

এবারের অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই প্রথম এটা ব্যবহার করার সুযোগ মিলেছে। তবে টাইব্রেকারে ম্যাচ না যাওয়ায় সেটা ব্যবহার করা হচ্ছিল না। কাল জার্মানি ও নরওয়ের সেমিফাইনালেই প্রথম দেখার সুযোগ হলো। এতে ৩-২ ব্যবধানে জিতেছে জার্মানি। সূত্র: ইএসপিএন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest