
দেবহাটা ব্যুরো: শিক্ষার মান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল অর্জনে পিতা-মাতার করণীয় বিষয়ক মতবিনিময় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সখিপুর মাধ্যমিক দিব্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করতে শনিবাার বেলা ১২টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়ে। মতবিনিময় সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামাননের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল ও আব্দুল করিম, মিনতি রানী মন্ডল, শিক্ষক ইয়াকুব আলী, বাবু প্রদীপ কুমার মন্ডল, তৈহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় ছাত্র-ছাত্রীদের পড়ার রুটিন এবং কোন সময়ে কি করনীয় সে সম্পর্কে ধারনা প্রদান করা হয়। প্রতিটা পরিবার থেকে তাদের সন্তান স্কুলে যাচ্ছে কি না এবং সঠিক ভাবে পড়া লেখা করছেন কিনা খোঁজ নিতে বলেন। মতবিনিময় সভায় অভিভাবকদের পক্ষ থেকে সরাসরি প্রশ্নের উত্তর প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফারুক হোসেন রতন।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শারমিন সুলতানা রিমা (২৪) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য ও জীবন : গ্রীষ্মের প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে দই খেতে পারেন নিয়মিত। দইয়ে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান গরমে সতেজ রাখার পাশাপাশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
স্বাস্থ্য ও জীবন : তীব্র গরমে অতিষ্ঠ জীবন। গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে পানিজাতীয় খাবার খেতে পারেন। বিভিন্ন ফল ও সবজি নিয়মিত খেলে গরমেও থাকতে পারবেন সুস্থ।
স্বাস্থ্য ও জীবন : কাঁচা পেঁয়াজ অনেকেই ভীষণ পছন্দ করেন, অনেকেই গন্ধের কারণে এড়িয়ে যান। আর যাদের অলিয়াম ফোবিয়া বা পেঁয়াজ রসুনে ভীতি আছে তারা তো শত হাত দূরে পেঁয়াজ থেকে। কিন্তু এই কাঁচা পেঁয়াজের রয়েছে হাজার গুণ। জেনে নিন পেঁয়াজের কয়েকটি গুণ…
নতুনরা ক্যারিয়ার গড়ুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে
অভিজ্ঞতা ছাড়াই মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ
চাকরি চাই : জাতীয় মানবাধিকার কমিশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতটি পদে নয়জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে।
চাকরি চাই : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড গ্রুপ। ‘শপ ম্যানেজার- রিটেইল অ্যান্ড বুটিক শপ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
চাকরি চাই : নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার রিলেশনস অফিসার, স্মল বিজনেস’ পদে নিয়োগ প্রদান করা হবে।
একজনের পরনে গোলাপি-সাদা রঙের পোশাক। অন্যজনের নীল-সাদা। উভয়ের মাথায়ই ফুল গোঁজা। গালে হাত দিয়ে দুজনই এসেছেন ক্যামেরার সামনে। আলোকচিত্রী তাঁদের ছবি তুলছেন সাগ্রহে। উপলক্ষটা কী অনুমান করতে পেরেছেন? হয়তো ভাবছেন, যমজ দুই বোন কোনো পারিবারিক উৎসব উদযাপন করছেন। কিন্তু বাস্তবতা হলো, ব্রাজিলের ইবিরাকুর এলাকার বাসিন্দা মারিয়া পিগন্যান্তো পন্তিন ও পাউলিনা পিগন্যান্তো পেনদলফি বোনদ্বয় তাঁদের শততম জন্মদিন উদযাপন করেছেন। আর এ উপলক্ষেই ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবিনা আক্তার নতুন স্পিকার নিযুক্ত হয়েছেন। টাওয়ার হ্যামলেটসে প্রথম বাঙালি নারী হিসেবে তিনি এই দায়িত্ব লাভ করলেন। গত টার্মে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। একই সঙ্গে নতুন ডেপুটি স্পিকার হয়েছেন কাউন্সিলর আয়াস মিয়া। আয়াস মিয়া ইতিপূর্বে এনভায়রনমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বার ছিলেন। তারা দুজন ২০১৭-১৮ মিউনিসিপ্যাল বছরে এই দায়িত্ব পালন করবেন।