অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় শিশুদের দাঁতের ক্ষয়রোগের কারণ হতে পারে। উচ্চ মাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার যা শিশুদের মধ্যে দাঁতের ক্ষয়রোগের কারণ হয়ে দাঁড়ায়।
যেসব শিশুরা বেশি পরিমাণে সোডা পান করে তাদের মধ্যে দাঁতের ক্ষয়রোগ ও মেদবহুলতার প্রবণতা দেখা যায়। এতে শিশুদের পরবর্তী জীবনে, অস্টিওপরোসিস ও ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। শিশুদের সেইসব খাবার ও পানীয় এড়িয়ে চলা উচিৎ যা তাদের দাঁতের ক্ষয় করে। আসুন জেনে নেই সেইসব খাবার ও পানীয় গুলোর নামঃ
১। জুসঃ
জুসে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে যা শিশুদের দাঁতের ক্ষয়রোগের কারণ। চিনি বা শর্করা দাঁতের পক্ষে ক্ষতিকর। যে ব্যাকটিরিয়াগুলি শর্করা খেয়ে থাকে, সেগুলিই দাঁতে ক্যাভিটির সৃষ্টি করে। এই ব্যাকটিরিয়াগুলি মাড়ির ক্ষেত্রেও অস্বস্তির সৃষ্টি করে যা পরে অনেক রকমের মাড়ির রোগ সৃষ্টি করে।
২। সোডাঃ
সোডা পান করলে, দাঁতের এনামেলকে তুলে ফেলতে পারে। মেদবহুলতা ও অসুস্থ দাঁতের সাথে সোডা জড়িত। এটি দাঁতের ক্ষয় ও ক্যাভিটির ঝুঁকিও বাড়িয়ে দেয়।
৩। চকলেটঃ
চকলেটে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় পদার্থে পরিপূর্ণ। এগুলো অনেক সময় ধরে দাঁতে লেগে থেকে, এবং ব্যাকটিরিয়াদের পথ সুগম করে। এই ব্যকটিরিয়াগুলি সুগার খেয়েই বেঁচে থাকে আর পরিবর্তে দাঁতের ক্ষয়রোগ ও মাড়ির রোগ সৃষ্টি করে।
৪। কিশমিশঃ
এটি এমন খাদ্য পদার্থ যা আপনার সন্তানের দাঁতের পক্ষে একদমই নিরাপদ না। এটি সুগারে পরিপূর্ণ এবং সহজেই শিশুর দাঁতের সাথে লেগে যায়, যা শিশুদের দাঁতের ক্ষতি করতে পারে। ব্যাকটিরিয়াগুলি কিশমিশে উপস্থিত চিনির ওপর নির্ভর করে থাকে এবং দাঁতের ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।

নয় বছরের সাজাভোগের পর বাড়ি ফিরলেন ইন্দোনেশিয়ায় মাদক বহনের দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক চ্যাপেলে করবি। তিনি ‘গাঞ্জা কুইন’ বা ‘গাঁজার রানী’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
পুলিশর উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শ্বশুরালয়ে থাকা যুবককে গুম করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে যুবকের পিতা আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আঃ গনির পুত্র মোঃ শামীম হোসেন প্রায় ৭বছর আগে একই গ্রামের মোঃ নজরুল ইসলামের কন্যার সাথে বিবাহ হয় এবং বর্তমানে তাদের ২টি সন্তান সন্তানও আছে। শামীমের বিয়ের কিছু বছর পর পারিবারিক গোলমালের কারণে সে তার শ্বশুরালয়ে বসবাস করতে থাকে এবং সেখানে একটি মৎস্য ঘের পরিচালনা করতে থাকে। কিন্তু তার শ্বশুরসহ একই এলাকার আঃ খালেকের পুত্র ফারুক হোসেন ও জেলপাতুয়া গ্রামের সুকুমার শামীমের মৎস্য ঘের ও তার জমানো নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। এমতাবস্থায় ১৮মে’১৭ ইং তারিখের সন্ধ্যায় শামীম তার মৎস্য ঘের দেখাশুনা করার জন্য ঘেরে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও শামীম আর তার বাড়ীতে ফিরে যায়নি। খবর পেয়ে তার পিতা ও মাতা ২১মে’১৭ বিকালে ছেলের শ্বশুর নজরুলের বাড়ীতে গিয়ে ছেলে কোথায় আছে জানতে চাইলে নজরুল সহ ফারুক হোসেন ও সুকুমার কোন সুনির্দিষ্ট তথ্য না দিয়ে তাদেরকে গালিগালাজ সহ মারধর দিতে উত্তক্ত হয়। ছেলেকে হারিয়ে মাতা ও পিতা অসহায় হয়ে প্রসাশনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
ন্যাশনাল ডেস্ক : আগামী ১৮ জুন সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে ওই দিন সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি। এছাড়াও কালোব্যাজ ধারণ এবং চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে তারা। রবিবার (২৮ মে) সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।
ন্যাশনাল ডেস্ক : আপন জুয়েলার্সের প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের মধ্যে সাড়ে তিন কেজি ওজনের পরিমাণ স্বর্ণ ফেরত নেওয়ার জন্য ১৮২ জন গ্রাহক কাগজপত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তাদের সবার মোট স্বর্ণের পরিমাণ মাত্র সাড়ে ৩ কেজি। সোমবার (২৯ মে) সকাল ১০টায় শুল্ক গোয়েন্দা, আপন জুয়েলার্স কর্তৃপক্ষ ও জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতাদের উপস্থিতিতে গ্রাহকদের অলঙ্কার ফেরত দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে অঙ্গরাজ্যটির গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।