
প্রেস বিজ্ঞপ্তি: ২৬ মে শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মাহে রামাজানের পবিত্রতা রক্ষার্থে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মাও: আব্দুল মান্নান, জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব মাওঃ আলতাফ হোসেন, যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, আন্দোলনের জেলা প্রচার সম্পাদক শাহীনুর রহমান, সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুল খালেক, সেক্রেটারী আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল মালেক, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, তালা উপজেলার অর্থ সম্পাদক ক্বারী শাহাদৎ হোসাইন, আহলেহাদীছ যুব সংঘের জেলা সহ-সভাপতি মাওঃ আসাদুল্লাহ বিন মুসলিম, সেক্রেটারী মাওঃ মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক নাজমুল আহসান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান, আবহাওয়া অধিদপ্তরের অবসর প্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান, সদর উপজেলার সেক্রেটারী আরাফাত বিন আহসান প্রমুখ। র্যালিটি আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুর রাজ্জাক পার্কে এসে সমাপ্ত হয়। র্যালিতে আহলান সাহলান মাহে রামাজানের পবিত্রতা, সুদ ঘুষ লাটারী, অশ্লীলতা বেহায়পনা বন্ধ কর করতে হবে। ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়। র্যালি শেষে আহলেহাদীছ আন্দোলনের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওঃ আলতাফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দোয়া পাঠের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি শিরোপা জয় প্রভাব ফেলেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে ভারত আয়োজন করেছিল ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএল। কালক্রমে সেটি হয়ে উঠেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। ভারতের দেখাদেখি প্রায় সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশই আয়োজন করা শুরু করেছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। বাদ যাচ্ছে না ক্রিকেটের নবীনতম উঠতি সদস্য আফগানিস্তানও।
বিপিএলের গত আসরে নতুন দল হিসেবে নাম লিখিয়েছিল খুলনা টাইটানস। আর প্রথমবারেই আলো ছড়িয়ে তৃতীয় হয়েছিল দলটি। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে খুলনা টাইটানস নিয়ে আসছে মাহেলা জয়াবর্ধনেকে। শ্রীলঙ্কার এই ব্যাটিং-কিংবদন্তিকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাইটানস।
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের মিনিয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। মেডিক্যাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৩ বলে জানানো হয়েছিল।
আসাদুজ্জামান ঃ কোন বৈধ পাশ ছাড়াই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্যে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কচুখালীখাল থেকে তাদের আটক করা হয়।
পুষ্টিকর খাবারগুলোর মধ্যে দুধ অন্যতম। যে কোন বয়সে সুস্বাস্থ্য ধরে রাখার জন্য দুধের ভূমিকা অপরসীম। দুধ কি শুধু শরীরের পুষ্টি দিয়ে থাকে, নাকি এর অন্য কোনো ব্যবহারও আছে। পান করা বা মজাদার খাবার তৈরি করা ছাড়াও দুধের রয়েছে আরো কিছু ভিন্ন ব্যবহার। দুধের অদ্ভুত কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিন-
তামান্না চৌধুরী: সুস্থ থাকতে হলে সঠিকভাবে জীবনযাপন করা প্রয়োজন। তবে সঠিক জীবনযাপন মেনে চলাটা অনেকের ক্ষেত্রে একটু কঠিনই হয়ে পড়ে। তারপরও সুস্থ থাকতে হলে কিছু নিয়ম তো মেনে চলতেই হয়।
সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরানোর প্রতিবাদে পুলিশের সাথে ছাত্র- জনতার সাথে ধাওয়া পল্টা ধাওয়া চলেছে।