ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশে কোনো কোচিং-বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শব্দের কোনো অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুক’-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি পরিষ্কার বলে দিচ্ছি যে, এই দেশে কোচিং-বাণিজ্য চলবে না। এই দেশে গাইড বই, নোট বই চলবে না। এই দেশে আমাদের ছেলেমেয়েদেরকে প্রতারণা করে অর্থ লাভ করবার জন্য কেউ কোনো ধরনের পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবেন না। এটাই আইনে আসবে।’
মন্ত্রী বলেন, মাদ্রাসা জঙ্গিবাদের আস্তানা নয়। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক-অভিভাবক সবার।

ন্যাশনাল ডেস্ক: যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে মহান বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার কৃতজ্ঞ জাতি তাদের এই আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জ্বীবিত জাতি দিবসটি উদযাপন করে দেশপ্রেম এবং মহান শহীদদের প্রতি শ্রদ্ধার গভীর অনুভূতি নিয়ে।
গাজীপুর সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
বছরখানেক আগের কথা। বিজয় দিবস এলে লাল-সবুজ রঙের পোশাক বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। কারণ, বিভিন্ন টিভি অনুষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠান তাঁকে উপস্থাপনা করতে হতো। এখন সেই ব্যস্ততা নেই।
ন্যাশনাল ডেস্ক: আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন।