সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

04শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (মেডিসিন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার পলীø কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে “সমৃদ্ধি কর্মসূচির” উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের এইচ, এম, মামুনুর রশিদ এর সভাপতিত্বে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। দিন ব্যাপী উক্ত ক্যাম্পে আটুলিয়া ইউনিয়নের ১৬২ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আসাদুজ্জামান এমবিবিএস(ঢাকা), বিসিএস(স্বাস্থ্য) এমডি মেডিসিন (বিএসএমএমইউ, (ঢাকা), ডাঃ মোঃ আজমল হোসেন এমবিবিএস, বিসিএস, মেডিসিন, সদর হাসপাতাল  সাতক্ষীরা। এছাড়া সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তা-কর্মী। ক্যাম্পে আগত বিভিন্ন রোগী এধরনের চিকিৎসা সেবা পেয়ে পিকেএসএফ এবং এনজিএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

03মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন করলেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বুধবার সকাল ১০.৩০ টায় ৫ কোটি ৬৯ লক্ষ ৩ হাজার ৭৩৫ টাকা ব্যয়ে শ্যামনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের শহিদ সকল সদস্য এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)মহসিন-উল-মূলক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, প্রেসক্লাব সভাপতি জি, এম, আকবর কবীর, সাধরণ সম্পাদক জাহিদ সুমনসহ ও উপজেলা প্রকৌশলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sink-waterআসাদুজ্জামান : সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর আকস্মিক ঢেউয়ে জীবন কেড়ে নিল পাঁচ বছরের শিশু আছিয়া খাতুনের। বুধবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্যেখালী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাদার নদীর আকস্মিক ঢেউ এ পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত শিশু আছিয়া পাশ্যেখালী গ্রামের রুহুল আমিন গাজীর মেয়ে ও মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শিশু আছিয়াসহ তার ৪/৫জন সঙ্গী বাড়ির পাশে মাদার নদীর চরে খেলা করছিল । এ সময় আকস্মিক একটি পানির ঢেউ এসে তাদের নদীর মধ্যে টেনে নিয়ে যায়। এ সময় আছিয়ার অন্য সঙ্গীরা পানি থেকে সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও আছিয়া আর ডাঙায় উঠতে পারেনি। পানিতে ডুবে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার পরিবারের লোকজন মাদার নদী থেকে আছিয়ার লাশ উদ্ধার করেন। আছিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_865231687_1494410877.jpg.pagespeed.ic.iJihoWlSMpমুক্তির আগ থেকেই আলোচনার তুঙ্গে। আর পরে তো টালমাটাল অবস্থা।

যারা দেখেছেন তারা ছাড়াও যারা কাহিনী শুনেছেন তাদের মনেও জেগেছে অসংখ্য প্রশ্ন আর ভালোলাগা। বলছিলাম ‘বাহুবলী ২’ সিনেমার কথা।

পর্দায় আসার মাত্র ৮ দিনেই পকেটে পুরেছেন ১ হাজার কোটি টাকা। অথচ সেই ‘বাহুবলী ২’ নাকি কয়েক কোটি লোকসানও গুনেছে।

এমন চমকে যাওয়ার মতো খবর দিলেন ছবির পরিচালক এসএস রাজমৌলি এবং নায়ক প্রভাষ।

এর পেছনে কারণ হিসেবে তারা কাঠগড়ায় তুলছেন পাইরেসিকে। তাদের দাবি, ‘বাহুবলী ২’ প্রচুর পরিমাণে পাইরেসি হয়েছে। যেটার কারণে কোটি কোটি টাকা লোকসান হয়েছে তাদের। তাছাড়া টাকার অংকটা কম করেও হলে ১০০ কোটি বলে দাবি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-31020নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরে পুলিশ অভিযান চালিয়ে হত্যা, নাশকতা, গাছকাটাসহ দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার অন্যতম চাজশীটভূক্ত পলাতক আসামী মাহামুদুল হাসান মন্টুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গেস্খপ্তারকৃত মাহামুদুল হাসান কালিগঞ্জ উপজেলার বন্দেকাটি গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন, ২০১৩ সালে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের শুভাষসহ তার চার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ও অগ্নিসংযোগ ও ব্যাপক ক্ষতি সাধন করে মাহমুদুল হাসান মন্টু। এ মামলায় সিআইডি তদন্ত করে মন্টুসহ ২৮জনকে অভিযুক্ত করে আদালতে গত বছর অভিযোগপত্র দাখিল করে। এরপর কালিগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা পৌছানোর পর থেকে সে দীর্ঘদিন পালিয়ে থাকে। অবশেষে কালিগঞ্জ থানা থেকে তার গ্রেপ্তারী পরোয়ানার কাগজ সদর থানায় পাঠালে মঙ্গলবার রাতে সদর থানার এসআই পাইক দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন। ওসি আরো জানান, সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ ১৪ টি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sink-waterনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে আবু সায়ীদ নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খোলপেটুয়া নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত আবু সায়ীদ উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের আবুল বাশারের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, আবু সায়ীদ শখের বশে জেলেদের নৌকায় মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যায় হঠাৎ করে ঝড় উঠলে নৌকা তীরের ভেড়ার সময় আকস্মিক ডুবে যায়। এ সময় অন্যান্যরা সাতরে তীরে উঠতে পারলেও আবু সায়ীদের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনা শোনার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকের আলী গাজী বলেনÑ তার এলাকার হিজবুল্লাহর যুব সংঘের সভাপতি আইয়ূব সরদার, তার সহযোগী জামাত নেতা শামসুর গাজী ও স্বাধীনতাবিরোধী পরিবারের ছেলে সুমন সানা প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। এ বিষয়ে মোঃ নুরুজ্জামান মালী আশাশুনি থানায় মামলা দায়ের করেন এবং তাদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে বিচারের জন্য বড়দল ইউনিয়নের মুক্তিযোদ্ধারা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ যুবলীগ গত ১ মে তারিখে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
বুধবার দুপুরে সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন করে আকের আলী গাজী, নুরুজ্জামান মালী ও মোঃ আব্দুল আজিজ এ তথ্য জানিয়ে বলেন, মানববন্ধনের পর আইয়ুব সরদার তার অপরাধ জগতকে আড়াল করতে ৩ মে তারিখে তার স্ত্রী শাহিনা খাতুনকে দিয়ে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সে খবরও সংবাদপত্রে পড়েন সবাই। এই সংবাদ সম্মেলনে আইয়ুব আলী সেদিনের মানববন্ধনকে জামাত শিবির ও জঙ্গিদের মানববন্ধন বলে উল্লেখ করে মিথ্যাচার করেছেন এবং মুক্তিযোদ্ধা ও সহযোগীদের সম্মানহানি করেছেন। সংবাদ সম্মেলনে আকের আলী এসবের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শাহিনা খাতুন প্রধানমন্ত্রীকে কটূক্তি না করারও দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আইয়ুব সরদার এ এলাকায় সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকা- ছাড়াও সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারা পুলিশের দালালি করে ও তাদের ছত্রছায়ায় থেকে জনগণের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা, বনদস্যুদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, কাঠ পাচারকারী, হরিণ শিকারী ও বাঘের চামড়া পাচারকারীদের সহায়তা করছে। আইয়ুব সরদার, শামসুর গাজী ও সুমন সানাসহ অন্যদের বাঁচানোর লক্ষ্যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন বলে তিনি দাবি করেন। তিনি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটাতে ভবনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন। দেশের শিক্ষাসহ সকল উন্নয়নে অব্যাহত ধারায় আওয়ামীলীগ সরকার কাজ করছে’। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহহিদুর রহমান ডাবলু, শেখ মশিউর রহমান বাবলু, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মন্জুরুল হক, সনি ইন্টারন্যাশনালের ঠিকাদার মো. শফিউল ইসলাম প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest