অপহরণের ২৪ দিন পর উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশু সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ জন্য এককালীন একলাখ টাকা ও প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দুমাসের পড়ার খরচ বাবদ নগদ আরও ১০ হাজার টাকা তিনি সুমাইয়ার বাবার হাতে তুলে দেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাণিজ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সুমাইয়ার বাবা জাকির হোসেনের হাতে তিনি নগদ একলাখ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় পুলিশের লালবাগ জোনের ডিসি মো. ইব্রাহিম হোসেন খান ও কামরাঙ্গী চর থানার ওসি মো. শাহীন ফকির উপস্থিত ছিলেন।
সুমাইয়ার বাবা বেকার থাকায় বাণিজমন্ত্রী টঙ্গীতে একটি বেসরকারি কারখানায় তার জন্য মাসিক ২০ হাজার টাকা বেতনে একটি চাকরির ব্যবস্থা করে দেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুমাইয়ার বাবা জাকির হোসেন লেখাপড়া মোটেই জানেন না। ’ নিজের অনুভূতি ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুমাইয়ার অপহরণের সংবাদ কানে আসার পর থেকেই তার বয়সী আমার নাতনির মুখটি বার বার ভেসে উঠেছিল। আমি প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করেছি, যাতে সুমাইয়াকে তার মা-বাবা ফিরে পান। সেভাবে আমি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছি। সুমাইয়াকে তার বাবা-মা ফেরত পেয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ।’
মন্ত্রী বলেন, ‘আজ (বুধবার) থেকে সুমাইয়ার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এ জন্য তাকে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেবো। আজ তার পিতা মাতার হাতে নগদ এক লাখ ১০ হাজার টাকা দিলাম।’
এ সময় বাণিজ্যমন্ত্রী সুমাইয়াকে নতুন জামা, খেলনা, পুতুল ও চকলেট উপহার দেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে অপহৃত হয়েছিল শিশু সুমাইয়া। পরবর্তীতে পুলিশের অভিযানে ২৬ এপ্রিল উদ্ধার করা হয় তাকে।

ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়ার মিশনে দারুণ করেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের দুইদিন আগে শেষ প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানের বিশাল জয় পেয়েছে মাশরাফি মুর্তজার দল। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৪ রান করেছিল তারা। এরপর ৪১.২ ওভারে স্বাগতিক দলকে ১৯৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।
অসম্ভবকে সম্ভব করার স্বপ্নই দেখছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। প্রথম লেগের পরই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখাচ্ছিলেন। কিন্তু তার সেই স্বপ্নকে অবাস্তবই ঠেকছিল শুরুতে। কারণ দলটা যে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে কোনও ম্যাচে এক গোল ব্যবধানের বেশিতে হারেনি তারা। আর সেই দলকেই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। কিন্তু প্রথম লেগে ৩ গোলে এগিয়ে থাকায় দুই লেগে ৪-২ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
রাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হবে। গত ২৭ এপ্রিল বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়। সে হিসেবে ১৪ শাবান (১১ মে) দিবাগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এই দুই প্রধান শিক্ষক হলেন, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো: জাকির হোসেন ও গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকরামুল কবির। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত জেঃপ্রাঃশিঃ/সাত/সাপ্র-গঃ/২০১৭/১৪৬৪ নং স্মারকে গত ৪ মে ২০১৭ তারিখে বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ বরাবর প্রেরিত এক অফিসিয়াল চিঠিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৩ মে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানির সাতক্ষীরা আগমন উপলক্ষে জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা বানানী মার্কেটের ৩য় তলায় জেলা তাতীদরের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল আলম বাবু। এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা হাসান, তাতী দলের নেতা নাজমুল আলম তারা, শহর তাতীদলের সভাপতি আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাব, লাল্টু, ইসমাইল, শাহাব উদ্দীন, রহিম, ইয়াছিন, মফিজ, আমিনুর প্রমুখ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর কাওনডাঙ্গা ভায়া গড়িয়াডাঙ্গা কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মীর্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধূ পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনুর রহমান প্রমুখ। ঐ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঁচা রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ১৪শ’ ৩০ মিটার কাঁচা সড়ক পাকা করা হবে।
নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।