
SAMSUNG CAMERA PICTURES
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বর ও ট্যাগ অফিসারদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে মিলনায়তানে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু। উপজেলা প্রশাসন ও এসএনএসপি প্রকল্পের আয়োজনে এবং ডিটিসিএল এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ট্যাগ অফিসার ও পরিসংখ্যান কর্মকর্তা রাশিউল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। প্রশিক্ষণে এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের ৫টি কর্মসূচি মধ্যে ইজিপিপি, কাবিখা/কাবিটা, টিআর, ভিজিএফ, জিআর বিষয়ক কার্যক্রম সমুহ সফল ভাবে পরিচালনার বিষয়ে সক্ষমতাবৃদ্ধি ও আতœবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন মাস্টার ট্রেনার মানিক হাওলাদার। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান একেএম মোশারাফ হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যার আশরাফুল ইসলাম খোকন, ধলবাড়িয়া ইউপি সচিব কামরুজ্জামান, কুশুলিয়া ইউপি সদস্য রফিকুল বারী রফু, সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা খাতুন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক : ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘আজকের শিশুদের ছোট ছোট আবিষ্কার আগামীতে বড় ধরনের আবিষ্কারে সহায়তা করতে পারবে। আমি আশা করব সাতক্ষীরার শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কারে মনোযোগী হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারি জেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) অলোক কুমার তরফদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নানা ধরনের সৃষ্টি করা প্রযুক্তির স্টলগুলো পরিদর্শন করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদেরই হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে ও ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
প্রেস বিজ্ঞপ্তি : “বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও তালা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকালে জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ আওয়ামীলীগ ও সহযোগী নেত্রীবৃন্দ। উক্ত আলোচনা সভায় তাঁতীলীগের সকল নেতা কর্মীদের বিকাল ৪টার মধ্যে কামালনগরাস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মীর আজহার আলী ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান।
নিজস্ব প্রতিনিধি : জঙ্গি সন্দেহে আটক করে তিন দিন সদর থানা লকআপে রাখার পর নিখোঁজ হোমিও প্যাথিক চিকিৎসক শহরের কুখরালি গ্রামের ডা: মোখলেছুর রহমান জনি সম্পর্কে আগামী জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন।
এম বেলাল হোসাইন: পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন সরুলিয়া থেকে তেরছি – শালিখা হয়ে দলুয়া নদী পর্যন্ত খাল খননে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খালটি সরকারি নির্দেশনা মোতাবেক খনন না করে তড়িঘড়ি করে এ কাজ করা হচ্ছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তা ও ঠিকাদার গোপন আতাতের মাধ্যমে এ কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এবিষয়ে ঠিকাদার বিপ্লব’র এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অনেক কষ্ঠ করে এলাকাবাসীর উন্নয়নে খালটি খননে কোন অনিয়ম হচ্ছে না। আমরা বহু কষ্টে কাজটি করেছি। দয়া করে আর লেখালেখি করেন না।
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিকদের অংশগ্রহণে ২০১৭-১৮ অর্থ বছরে কেমন বাজেট চাই শীর্ষক ওয়ার্ড পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।