চুল ও রূপের যত্নে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন বি৩, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ও ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন পুষ্টিগুণ যা ত্বক ও চুল সুন্দর করে। ত্বকের দাগ দূর করার পাশাপাশি চুল উজ্জ্বল ও ঝলমলে করে নারিকেলের দুধ।
জেনে নিন রূপচর্চায় নারিকেলের দুধ ব্যবহার করবেন কীভাবে-
ফেসওয়াশ হিসেবে
নারিকেল দুধের সাহায্যে নিজেই তৈরি করে নিতে পারেন ফেসওয়াশ। ১ কাপ নারিকেলের দুধের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ গ্লিসারিন মেশান। ভালো করে ঝাঁকিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন। ফেসওয়াশটি চক্রাকারে ঘষুন ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল।
কন্ডিশনার হিসেবে
চুল ঝলমলে করতে নারিকেল দুধের কন্ডিশনার ব্যবহার করুন। এক কাপ নারিকেল দুধের সঙ্গে আধা কাপ লেবুর রস ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি মাথার তালু ও চুলে লাগান। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে নরম ও সুন্দর।
স্ক্রাব হিসেবে
ত্বকের মরা চামড়া দূর করতে ব্যবহার করতে পারেন নারিকেল দুধের স্ক্রাব। একটি আদা কুচি করে ১ চা চামচ মধু, আধা চিমটি হলুদ ও ১ চা চামচ নারিকেলের দুধ মেশান। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মেকআপ রিমুভার হিসেবে
অলিভ অয়েলের সঙ্গে নারিকেলদের দুধ মিশিয়ে তৈরি করুন মেকআপ রিমুভার। মিশ্রণে তুলা ভিজিয়ে ত্বকের মেকআপ তুলে ফেলুন।
ক্লিনজার হিসেবে
১ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ নারিকেলের দুধ মেশান। ১ চা চামচ গ্লিসারিন ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে দূর করবে ত্বকের ময়লা।
ফেসপ্যাক হিসেবে
ত্বকের দাগ দূর করে নারিকেল দুধের ফেসপ্যাক। ১ চা চামচ নারিকেল দুধের সঙ্গে ১ চা চামচ চন্দন গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রোদে পোড়া ত্বকের যত্নে
১ কাপ নারিকেল দুধের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে নিন। ফ্রিজে সংরক্ষণ করুন মিশ্রণটি। রোদে পোড়া ত্বকে স্প্রে করে ১০ মিনিট অপেক্ষা করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: বোল্ডস্কাই

বৃষ্টি-বাধায় আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল। আজও বৃষ্টির চোখ রাঙানি নিয়েই মাশরাফিদের মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মাঠ নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
মিয়ানমার সরকারের রোহিঙ্গা দমন নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের দক্ষ কূটনৈতিক পদক্ষেপের কারণে চাপে রয়েছে মিয়ানমার। গত অক্টোবরে রোহিঙ্গা নিপীড়ন শুরু হলে ‘নিঃশব্দ’ কূটনীতির মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়াস চালায় বাংলাদেশ। এর ফলে সারাবিশ্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। মে মাসের প্রথম সপ্তাহে ব্রাসেলস সফরকালে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক ফেডেরিকা মোঘেরিনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা নির্যাতন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অং সান সু চি। এর আগেও আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে।
শ্যামনগর বু্রো : শ্যামনগরে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। গত ১৬ মে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জনগণের দোর গোড়ায় সেবা ’- এ স্লোগানের আওতায় নকিপুর এইস সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজজামান। এ সময় প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার মেলার উদ্বোধন কালে আইসিটি খাতে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজজামান ইন্টারনেটের মাধ্যমে সরকারের সেবা জনগণের দোর গোডায় পৌছানোর দিক গুলো ব্যাখ্যা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসীন উল-মুলক, সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্যাহ সাদীদ, প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ, অধ্যক্ষ (ভার:) আমির হোসেন, অধ্যক্ষ (ভারঃ) ইকরামুল কবীর, প্রধান শিক্ষক ড: আব্দুল মান্নান প্রমুখ। মেলায় ১৪টি স্টল তাদের কর্মকৌশল পরিদর্শন করান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মীনা হাবিবুর রহমান।
দেবহাটা ব্যুরো : দেবহাটায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা কলেজ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কলেজ গভর্নিং কমিটির সভাপতি আনোয়ারুল হক, দেবহাটা উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী, সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন, সহকারী অধ্যাপক চঞ্চল দাশ, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক আর.কে.বাপ্পা, আকতার হোসেন ডাবলু, এমএ মামুন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শক্ষিকা ন্ডলী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বির্নিমানে বর্তমান সরকার যে কাজ করছে তার উল্লেখ করে বলেন, একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেটের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে ইন্টারনেট সম্পর্কে আমাদের সকলকে জ্ঞান থাকতে হবে। শিক্ষার্থীদেরকে ইন্টারনেটের সুফল সম্পর্কে জ্ঞান দানের জন্য শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য বলে তিনি উল্লেখ করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে কাজ করতে হবে উল্লেখ করে ইউএনও বলেন, প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তবে সেই প্রযুক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আগামী বৃহষ্পতিবার মেলার সমাপ্তি হবে বলে জানা গেছে।
নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি, মিশনের কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মো. আবুল ফজল শিক্ষকের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ মো. আব্দুল জব্বার (৮৭) আর নেই। তিনি দীর্ঘদিন বিছান শয্যা থাকার পর ১৪ মে রবিবার বিকাল ৪ টায় নলতা শরীফের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি—– রাজিউন)।
কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জ উপজেলার চিংড়ি ঘেরগুলোতে কথিত ভাইরাসের আগ্রাসনে লোকসানের মুখে চিংড়ি চাষিরা। বাংলাদেশ চিংড়ি চাষের কারণে বিশে^ অর্থনীতিতে বিশেষভাবে এগিয়ে চলা দেশ হিসেবে বিশেষভাবে পরিচিত পেয়েছে। বিশে^র দেশে দেশে লাল সবুজের এই দেশটি বর্তমান সময় অর্থনীতিতে বিশেষভাবে বৈদেশিক বানিজ্যেও বৈদেশিক মুদ্রাও অর্জনের বিশেষ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। বিশ^ বাস্তবতায় বাংলাদেশ যতগুলো ক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে চলেছে এবং পরিচিত পেয়েছে তার মধ্যে অন্যতম চিংড়ি শিল্প।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে তিনদিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কালিগঞ্জ কলেজের হলরুমে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য আবু হাবিব, আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার ৮টি কলেজ ৪ স্কুল ও ২টি প্রতিষ্ঠানের স্টল মেলায় অংশগ্রহণ করে।