নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিমকে (৫০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলিম সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলিমের এক স্ত্রী সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে থাকেন। অন্য স্ত্রীকে নিয়ে তিনি ঝিনাইদহে থাকতেন।
র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে হুজির প্রশিক্ষিত সদস্যরা চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাতে নাশকতার বড় পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে তাদের ধরতে গোয়েন্দা জাল পাতে র্যাব।
শুক্রবার রাতে র্যাব সদস্যরা গোপন সংবাদ পায়, হুজির ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিম হাটগোপালপুর এলাকায় অবস্থান করছে। এরপরই তাকে ধরতে র্যাবের ৪টি টিম অভিযান শুরু করে। ভোরে ওই এলাকার একটি কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের এএসপি গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, আটক আব্দুল আলিম হুজির আধ্যাত্মিক নেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজধানীর হলি আর্টিসানে হামলার পর হুজির ৮-১০ জনের একটি দল এই অঞ্চলে অবস্থান নেয়।
র্যাবের এ কর্মকর্তার দাবি, আটক হুজির এ নেতার নেতৃত্বে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। গ্রেফতারের পর আব্দুল আলিম এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তিনি।
দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হুজির ওই নেতাকে চুয়াডাঙ্গার আমলি আদালতে নেওয়া হয়। তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হুজি নেতা আদালতের বিচারক আব্দুল হালিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যের তামিম দ্বারী সাতক্ষীরার গৌরাঙ্গ মণ্ডল।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলফিকার আলীকে সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শনিবার সকালে তাকে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের এক আদেশে তাকে ক্লোজ করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার শরফরাজ হোসেনের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মহানগর পুলিশের অফিসার্স মেসের নিজ কক্ষ থেকে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস (ক্যাটাগরি ম্যানেজমেন্ট)’ পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ।
প্রখ্যাত আবৃত্তিকার কাজী আরিফ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না……)।
ডেস্ক: দলকে সংগঠিত করতে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য আগাম মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, অন্তঃকোন্দল নিরসন এবং নির্বাচনের প্রস্তুতির কাজ একসঙ্গে চালাচ্ছেন তারা।
ডেস্ক: বর্তমানে সকলেই রেস্তোরাঁয় খেতে চায়। কারণ রেস্তোরাঁর খাবারের স্বাদই আলাদা। কিন্তু রেস্তোরাঁর স্বাদ যদি ঘরে তৈরি খাবারে আনা যায় তবে তো কথাই নাই। নানরুটি অথবা পরোটার সাথে যে কোনো চাপ বেশ ভালো মানিয়ে যায়। চলুন জেনে নেয়া যাক রেস্তোরাঁর স্বাদের চিকেন চাপ কিভাবে ঘরেই তৈরি করা যায়।