ক্রিকেটে ভারতই এখন আর শেষ কথা নয়। যেকোনো ক্ষেত্রে তাদের কথাই শেষ নয় বলে জানিয়ে দিল টেস্টখেলুড়ে বাকি দেশগুলো। বিশ্ব ক্রিকেটের মোড়লগিরি হারিয়ে ফেলল তুমুল ক্ষমতাধর এই দেশটি। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় দারুণভাবে পর্যুদস্ত হয়েছে দেশটি। দুটি ভোটাভুটির দুটিতেই বিশাল ব্যবধানে হেরেছে ভারত।
আইসিসি প্রণীত নতুন অর্থনৈতিক কাঠামো পাস হয়েছে ৯-১ ভোটের ব্যবধানে। যার অর্থ, আইসিসি থেকে ভারতের আয় কমে গেল। অন্যটিতে এন শ্রীনিবাসন প্রণীত তিন মোড়ল-তত্ত্ব খারিজ করে আইসিসি সংবিধান সংশোধন করার যে প্রস্তাব আনা হয়েছিল, সেটাও পাস হয়ে গেছে ৮-২ ভোটের ব্যবধানে। এখানেও বিপুল ব্যবধানে হারল ভারত।
‘বিগ থ্রি’ তত্ত্বমতে, এতে আইসিসির আয়ের প্রায় ৩০ শতাংশ যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের কোষাগারে। ২১ শতাংশই যেত ভারতে। তবে শশাঙ্ক মনোহর প্রেসিডেন্ট হয়ে এসে ভেঙে দেন সেই পথটা। বিগ থ্রির হিসেবে ভারত আইসিসির আয় থেকে লাভ করত পাঁচ হাজার কোটি টাকার বেশি। কিন্তু এখন থেকে তাদের কমে যাবে অন্তত দুই হাজার কোটি টাকা।
যার ফলে ভারত শুরু থেকেই এই মডেলের বিরোধিতা করে আসছিল। ভারতীয় বোর্ড রাজি না হওয়ায় ভোটাভুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। আর সেখানে ৯-১ ব্যবধানে হেরে গেল ভারত। ক্রিকেটের অপর দুই বড় শক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও ভারতকে ভোট দেয়নি। এর ফলে মনোহর ভারতকে যে বাড়তি ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেন, সেটিও হারাল দেশটি।

ভারতের বাংলা ছবির চার জনপ্রিয় তারকা প্রসেনজিৎ, জিৎ, দেব আর সোহমের সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের নায়িকা মিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চুড়ায় আতঙ্ক’ অবলম্বনে ‘ইয়েতির অভিযান’ ছবি তৈরি করবেন সৃজিত মুখার্জি। এই ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। আরও থাকছেন ফেরদৌস ও যিশু সেনগুপ্ত। এই ছবিতে অভিনয় করবেন মিম। রবি কিনাগির ‘ওলট পালট’ ছবিতে মিমের নায়ক সোহম চক্রবর্তী। আরও থাকবেন আসিফ ইমরোজ ও রোশান এবং কলকাতার শুভশ্রী ও তনুশ্রী। বাবা যাদবের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। এই ছবিতে জিতের নায়িকা মিম। দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্টের ছবিতে মিম হবেন দেবের নায়িকা। ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এই চারটি ছবি তৈরি হবে বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায়।
বাংলাদেশ সফর বাতিল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসছে জুলাই-আগস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাক ক্রিকেট দলের। আসন্ন সেই সিরিজটি অন্তত চলতি বছর আর আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন শাহরিয়ার খান। ক্রিকইনফোর কাছে দেশটির বোর্ড প্রধান দাবি করেছেন, দুই বোর্ডের পারস্পরিক সম্মতিতেই সিরিজটি পেছানো হয়েছে।
‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’– বাংলা চলচ্চিত্রের ফ্যাশন আইকন অভিনেতা জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের একটি গান। চলচ্চিত্রে তাকে বলা হতো রাজপুত্তর, আবার কখনো কখনো রোমিও। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধা, গায়ক, গিটারবাদক ও নায়ক।
ইসকোর বিস্ময়কর পারফর্মেন্সে প্রতিপক্ষের জালে আধা ডজন গোল দিয়ে এল ক্লাসিকো হারের ব্যথা কমাল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে দেপোর্তিভো লা করুনাকে তাদের ঘরের মাঠেই ৬-২ গােলে হারিয়েছে লস ব্লাঙ্কােসরা।
বলিউডের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না (৭০) আর নেই। আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছিলেন। ডিহাইড্রেশনের সমস্যা হওয়ায় ৩১ মার্চ তাকে মুম্বাইয়ে গিরগাওয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় তাকে। তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন।
এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসেছে দুর্দান্ত জয়। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই প্রতিপক্ষের জালে আগুন ঝরালেন মেসি, গোমেজ, আলকাসেররা। তিনজনই করেছেন জোড়া গোল। বুধবার রাতে ওসাসুনাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
