সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণনেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা দলকোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না – ওসি জাহাঙ্গীর আরিফপ্রাণ সায়র খাল ধারে সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বৃক্ষ রোপন কর্মসূচিকলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: বিয়ের দাবিতে তরুণীর অনশনদেবহাটার খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট : ডিপ টিউবওয়েল স্থাপনের দাবিসি.আর দত্ত এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং রঞ্জন কর্মকারের মৃত্যুতে স্মরণসভা

4d54c1ba1f173e355ede31a5d7a9b3ee-59137bdb9097aঅসম্ভবকে সম্ভব করার স্বপ্নই দেখছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। প্রথম লেগের পরই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখাচ্ছিলেন। কিন্তু তার সেই স্বপ্নকে অবাস্তবই ঠেকছিল শুরুতে। কারণ দলটা যে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে কোনও ম্যাচে এক গোল ব্যবধানের বেশিতে হারেনি তারা। আর সেই দলকেই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। কিন্তু প্রথম লেগে ৩ গোলে এগিয়ে থাকায় দুই লেগে ৪-২ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ভিসেন্তে ক্যালদেরনে শুরু থেকেই আগ্রাসী ছিল অ্যাতলেতিকো। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল। আর খেলার দ্বিতীয় মিনিটেই আক্রমণের চেষ্টা করেছিলেন অ্যাতলেতিকোর ফ্রেঞ্চ ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান। ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের শট নিলেও তা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। বল চলে যায় বারের উপর দিয়ে।

তবে ১২ মিনিটে আর ব্যর্থ হয়নি তার দল। গোল করেন সাউল নিগুয়েস। কর্নার থেকে কোকের উঠিয়ে দেওয়া ডেলিভারিতে লাফিয়ে ওঠে বুলেট গতির হেডে গোল করেন এই মিডফিল্ডার। রিয়াল গোলরক্ষক নাভাস বলে হাত ছুঁয়েছিলেন ঠিকই কিন্তু গতিতে আর পেরে উঠেননি।

এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় অ্যাতলেতিকো। পেনাল্টির সুবাদে স্কোর ২-০ করেন আঁতোয়া গ্রিজমান। ডি বক্সে তরেসকে ফেলে দেন ভারানে। আর তাতেই পেনাল্টি পায় অ্যাতলেতিকো।

শুরুর দিকে পিছিয়ে পড়াতে হাতাশাই গ্রাস করে রিয়ালকে। রিয়াল তারকা রোনালদোর চোখে মুখেই ফুটে উঠছিল সেসব। পেনাল্টির পর চোখ বন্ধই করে ফেলেছিলেন আগের লেগে হ্যাটট্রিক করা এই তারকা। তবে ৪২ মিনিটে আর হতাশায় থাকতে হয়নি দলটিকে। ঠিকই গোল শোধ করে রিয়াল মাদ্রিদ। শুরুতে অবশ্য বেনজেমাই বাঁ পাশের জটলা কাটিয়ে এগিয়ে নেন বলকে। এরপর ক্রুসকে বল দিয়েছিলেন, দুর্দান্তভাবে তার করা সেই ক্রস অবশ্য প্রথম দফায় ঠেকিয়ে দেন অ্যাতলেতিকো গোলরক্ষক ওবলাক। কিন্তু ফিরতি বলটাই কাছ থেকে জালে জড়িয়ে দেন ইসকো।

দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর হয়ে ওঠে খেলা। যদিও স্কোরের আর হের ফের হয়নি। তবে ৬৯ মিনিটে জালে বল জড়িয়েছিল রিয়াল। কিন্তু অফসাইডের ফাঁদে সেটি বাতিল হয়। এর আগে বেশ কিছু সুযোগ তৈরি করে অ্যাতলেতিকো। তবে তাতে বাধা হয়েছিলেন রিয়াল গোলরক্ষক নাভাস। দুর্দান্তভাবে সেভ করে বাঁচিয়েছেন দলকে। তাই শেষ পর্যন্ত আর কোনও বিপদে পড়তে হয়নি রিয়ালকে। হার নিয়ে মাঠ ছাড়লেও ফাইনালে পৌঁছাতে পেরে নিজেদের মান রেখেছে জায়ান্টরা! কারণ এই ম্যাচ জিতে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কাছে চলে গেছে রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ জুভেন্টাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আজ বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে সাf9154c0ae655e0b003d6b7160556b193-59135d9794615রাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাত  সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হবে। গত ২৭ এপ্রিল বাংলাদেশের আকাশে  ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়। সে হিসেবে ১৪ শাবান (১১ মে)  দিবাগত রাতে  লাইলাতুল বরাত পালিত হবে।

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যের রজনী।

বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারারাত অতিবাহিত করবেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেছেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’

শবে বরাতে সারা দেশের মসজিদগুলোতে রাতব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। এসব আয়োজনের মধ্যে থাকবে কুরআন তিলাওয়াত, হামদ-না‘ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Irregularities-and-corruption-lawনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এই দুই প্রধান শিক্ষক হলেন, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো: জাকির হোসেন ও গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকরামুল কবির। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত জেঃপ্রাঃশিঃ/সাত/সাপ্র-গঃ/২০১৭/১৪৬৪ নং স্মারকে গত ৪ মে ২০১৭ তারিখে বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ বরাবর প্রেরিত এক অফিসিয়াল চিঠিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এই দুই প্রধান শিক্ষক জালিয়াতি করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে ও ভূয়া স্মারক ব্যবহার করে সদর উপজেলাধীন ঘোনা পশ্চিমপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০/০৭/২০০৯ তারিখের পূর্বে ০২ জন ও তেতুলডাঙ্গা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০/০৭/২০০৯ তারিখের পূর্বে ০৩ জন শিক্ষক ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ দেয়া হয়েছে মর্মে তথ্য প্রেরণসহ কাগজপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছেন এবং ঐ ভূয়া শিক্ষকদের বিদ্যালয়ে যোগদান করাতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করেছেন। বিদ্যালয় দুটির একটিতে মোঃ জাকির হোসেন এর স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীনকে এবং অন্যটিতে মোঃ ইকরামুল কবীর এর কন্যা মোছাঃ নাজনীন নাহারকে শিক্ষক হিসেবে দেখানো হয়েছে।”
পত্রে আরও উল্লেখ আছে, জাকির হোসেন ও একরামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তাদের নিকট তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন ৩০/০৮/২০১৫ শভফাপঔ ১৯২৫/২ নং স্মারকে কৈফিয়ত তলব করলে তারা উভয়ে ০৬//০৯/২০১৫ তারিখে দোষ স্বীকার করে জবাব দাখিল করেন।
যে কারণে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ মোতাবেক বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য,  সদর উপজেলার ঘোনা পশ্চিম পাড়া ও তেতুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় দুটিতে শূন্য পদে গত ৩০ জুলাই ২০০৯ এর পূর্বে কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি এবং বিদ্যালয় ২টিতে যথাক্রমে ০২ জন ও ০১ জন শিক্ষক কর্মরত ছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। অথচ জাকির হোসেন ও একরামুল কবীর জালিয়াতির মাধ্যমে সেখানে নিজেদের স্ত্রী-কন্যাকে শিক্ষক হিসেবে দেখানোর চেষ্টা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৩ মে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানির সাতক্ষীরা আগমন উপলক্ষে জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা বানানী মার্কেটের ৩য় তলায় জেলা তাতীদরের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল আলম বাবু। এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা  হাসান, তাতী দলের নেতা নাজমুল আলম তারা, শহর তাতীদলের সভাপতি আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাব, লাল্টু, ইসমাইল, শাহাব উদ্দীন, রহিম, ইয়াছিন, মফিজ, আমিনুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর কাওনডাঙ্গা ভায়া গড়িয়াডাঙ্গা কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মীর্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধূ পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনুর রহমান প্রমুখ। ঐ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঁচা রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ১৪শ’ ৩০ মিটার কাঁচা সড়ক পাকা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।
বুধবার সকাল ১১ টায় তিনি সাতক্ষীরায় পৌঁছানোর সাথে সাথে তার নির্বাচনী এলাকার শত শত দলীয় নেতাকর্মী মটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় নিয়ে যায়।
তিনি নিজ গ্রামে পবিত্র শবে-বরাত পালন, নেতাকর্মীদের সাথে মতবিনিময়, নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের জন্য সাতক্ষীরায় এসেছেন বলে জানা গেছে।
সফর সম্পর্কে ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, আগামী নির্বাচনে তৃনমূলে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং বিএনপি ও জামায়াত-শিবিরের অপতৎপরতা রোধে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করবো। এছাড়া দেশকে জঙ্গিবাদ এবং মাদকাসক্ত করার চ্যালেঞ্জ নিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত গড়ে তুলবো।
এদিকে ডা. আফম রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় যাওয়ার পথে দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর পবিত্র শবে-বরাত উপলক্ষে নিজস্ব বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আংশগ্রহণ করেন ডা. আ ফ ম রুহুল হক এমপি ও তার সহধর্মীনি ইলা হক।
পরে বিকাল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নলতায় তাঁর নিজস্ব বাসভবনে এক মতবিনিময় করেন অধ্যাপক রুহুল হক এমপি।
এদিকে ডা. আ ফ ম রুহুল হক এমপি আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়মে আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এবং বিকাল ৩ টায় দেবহাটা উপজেলার কুলিয়ায় আয়োজিত উপজেলার দলীয় সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
e6199cb9ebc50ab4f3b150f2f5732730-591318033b7dcস্পোর্টস ডেস্ক :ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা দারুণ হলো বাংলাদেশের। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে তামিম ইকবাল ও সাব্বির রহমানের গড়ে দেওয়া দুর্দান্ত ভিতের ওপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর আক্রমণাত্মক ব্যাটিং ৭ উইকেটে ৩৯৪ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে টাইগারদের।

বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সৌম্য সরকারকে নিয়ে তামিম ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু সৌম্য থাকতে পারেন নি বেশিক্ষণ। দলীয় ৪৪ রানে ক্রেইগ ইয়াংয়ের বলে টাইরন কেনের হাতে ক্যাচ দেন সৌম্য (১৭)।

এরপর তামিমের সঙ্গে ক্রিজে থিতু হয়ে যান সাব্বির। দুজনে শতাধিক রানের জুটি গড়েন। ৪৯ বলে ১১ চারে ৫০ রান পূর্ণ করেন তামিম। আগের দুটি প্রস্তুতি ম্যাচ না খেলা এ ওপেনার অবশ্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৭৪ বলে ৮৬ রান করে আউট হন তিনি। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ইয়াংয়ের হাতে ধরা পড়েন তিনি, ১৪ চার ও ২ ছয়ে সাজানো তার ইনিংস। সাব্বিরের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন তামিম।

৪৯ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করা সাব্বির সেঞ্চুরি করেন ৮২ বলে। ১৬ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান সাব্বির। আরও চার বল খেলে কোনও রান যোগ না করে রিটায়ার্ড আউট হন তিনি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে সাব্বির অর্ধশতাধিক রানের জুটি গড়েন ৩৮ বলে। ২৭ বলে ৩১ রান করেন মোসাদ্দেক। সাকিব আল হাসানও করেছেন ঝোড়ো ব্যাটিং, ২৭ বলে করেন ৪৪ রান।

শেষদিকে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। মাত্র ৪৮ বলে ৯১ রানের জুটি গড়ে টেস্ট অধিনায়ক মুশফিক ২৪ বলে ৪১ রান করে আউট হন। ৪৮ ওভারে ৩৭৬ রানে মুশফিক ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন।

মাহমুদউল্লাহ ৩১ বলে ৮ চার ও ১ ছয়ে করেন ৪৯ রান। মাশরাফি মুর্তজা ৮ রানে অপরাজিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

171e90964d9201374e0496a6be58fb2a-5913181ac8642বিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি মঙ্গলবার মেয়ের বাবা হয়েছেন। ভীষণ উচ্ছ্বসিত সামি একটি টুইট বার্তায় এই আনন্দ সংবাদ প্রকাশ করেন। সামি লিখেছেন, ‘আমি আর রয়া পরির মতো এক মেয়েসন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়েসন্তান হয়। এ জন্য আরও বেশি খুশি লাগছে।’ সামি তাঁর মেয়ের নাম রেখেছেন মেদিনা সামি খান। জানিয়েছেন, মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন।

সাত বছর আগে রয়াকে বিয়ে করেন সামি। তাঁদের সংসারে মেদিনাই প্রথম সন্তান। অবশ্য প্রথম স্ত্রী জেবা বখতিয়ারের সঙ্গে আজান নামের একটি ছেলে আছে তাঁর। দ্বিতীয় স্ত্রী সাবার সংসারে কোনো সন্তান নেই। মাত্র এক বছর টিকেছিল সেই সংসার। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক এক বছর হলো ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
মেয়েকে নিয়ে সামি বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনই কন্যাসন্তান চেয়েছিলাম। আমার মেয়ে ইতিমধ্যে আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। ওর জন্মের পর আমি গানবাজনার প্রতি নতুন করে আগ্রহ পাচ্ছি। মেয়ে আমার চোখের মণি হয়ে থাকবে।’
আদনান সামির জনপ্রিয় গানের মধ্যে আছে ‘ভিগি ভিগি রাতো মে’, ‘লিফট কারা দে’, ‘সুন জারা’, ‘সালাম-এ-ইশক’, ‘ভার দো ঝোলি’ ইত্যাদি। ইন্ডিয়া টুডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest