সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাকান্ডরাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রীতালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগশ্যামনগরের নীলডুমুরে ঘাটে হার্ডওয়্যার দোকান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার‘অথবা তুমি আমি’ নাটকে আলোচনায় ইভানা২৯ হাজারের বেশি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকানাডা পশ্চিম বিএনপির বিতর্কিত কার্যক্রম ঘিরে সমর্থকদের মধ্যে ক্ষোভশ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে মামলা : সরেজমিনে মিলল ভিন্ন চিত্রসাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবিদেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের সৌজন্য সাক্ষাৎ

mrpcwwrmkনিজস্ব প্রতিবেদক : বর্তমান তথ্য প্রযুক্তি ও বিনোদনের যুগে শিশুদের মধ্যে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই, পত্রিকা পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষে, শিশুদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে এবং বাংলাদেশের কৃষ্টি, শিল্প সাংস্কৃতি, মুক্তিযুদ্ধ সম্পর্কে অধিকতর জানার আগ্রহ সৃষ্টির লক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার উদ্যোগে লাইব্রেরি শক্তিশালীকরণের জন্য অটোমেশন ও ডিজিটাইজেশন কর্মসূচির আওতায় শিশু-কিশোর বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬এপ্রিল) বেলা ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। এসময় তিনি বলেন, ‘বিতর্কের মাধ্যমে শিশুদের সুযোগ-সুবিধার কথা উঠে আসবে। সংবাদপত্রে তাদের মানসম্মত শিক্ষা সম্পর্কে জোরালোভাবে ও বারবার লিখলে শিশুদের জন্য যা প্রয়োজন সে বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। সঠিক জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বেশি বেশি বিতর্ক করার পরামর্শ দেন তিনি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল)। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল-‘মানসম্মত শিক্ষার অভাব বাংলাদেশের উন্নতির প্রধান অন্তরায়’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে-সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফারুকুজ্জামান ডেভিট, মোমেনা খাতুন, সুবেন্দ কুমার দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

454545445প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং  শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ স্থায়ী কমিটির কমিটির সভাপতিদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পল্টু বাসার এর সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতা এ, এন, এম, মঈনুল ইসলাম ও সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর হোসন (সজল)।
স্বাগত বক্তব্য প্রদান করেন স্বজন উপ-কমিটির আহ্বায়ক মো. তৈয়েব হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি স্ট্যান্ডিং কমিটি নিয়ম অনুযায়ী গঠন ও কাজ করার সুযোগ দেয়ার ক্ষেত্রে সকল ইউপি চেয়ারম্যানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত থাকতে হবে, তবেই জাতি উন্নতি করতে পারবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিজে দুর্নীতি করবো না-প্রশ্রয় দিবো না, তবেই এটি প্রতিরোধ করা সম্ভব। জনপ্রতিনিধিদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে উন্নতি তরান্বিত হবে। সবাই দুর্নীতিকে না বলতে হবে। উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ রাখা টাকা নিজের পকেটে ভরবো না।’
কর্মশালায় স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিবর্তন এবং বর্তমান অবস্থা, স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেনটেশন উপস্থাপন করা হয়। সহায়ক হিসেবে ছিলেন টিআইবি’র নাদিরা সুলতানা এবং রাজেশ কুমার অধিকারী। কর্মশালা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) কার্যকর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠায় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতিদের নিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং ১৪ টি ইউনিয়নের স্থায়ী কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার কল্যাণ ব্যানার্জি, পবিত্র মোহন দাশ, মোমেনা খানম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

rajshahi-2চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা।

বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে বিকেল ৫টায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

বাড়িটিতে রফিকুল ইসলাম আবু নামে এক জঙ্গি ও তার স্ত্রী সন্তানসহ চারজন থাকতে পারে বলে পুলিশের ধারণা।

গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে জঙ্গির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরে শিবনগর এলাকায় অন্য একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালাতে যান কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনার পর শিবনগর ও এর আশপাশের এলাকায় বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ওই বাড়ির পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8ecab5ec91d7a09ad7b3de129dc826ba-5900694e6eee2আফগানিস্তানের কান্দাহারে আল কায়েদার হয়ে লড়াই করার সময় বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদি তারিক ওরফে সোহেল নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস-এর প্রধান অসীম উমরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করা হয়। ২৬ এপ্রিল সেই বিবৃতিকে উদ্ধৃত করে বাংলাদেশি ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন খবরটি জানিয়েছে। বুধবার ম্যাসেজিং অ্যাপস টেলিগ্রামে অসীম উমর ওই বিবৃতি দেন বলেও উল্লেখ করেছে সংবাদপত্রটি। ওই বিবৃতিতে সোহেলকে আল কায়েদার বাংলাদেশ শাখা আনসার আল ইসলামের প্রধান বলে উল্লেখ করা হয়। তবে ঘটনাটি কবেকার তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে গত মাসেও সোহেলের নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় যে ভাইটি ঢাকার চাকচিক্য ছেড়ে ওয়াজিরিস্তানে হিজরত করেছিলেন, সেই তারিক ভাই (আল কায়েদার বাংলাদেশবিষয়ক প্রধান) বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থার বসন্ত ফিরিয়ে আনার প্রত্যাশায় কান্দাহারের মরুভূমিতে পানি সরবরাহ করতে গিয়ে মারা গেছেন।’

এদিকে মঙ্গলবার আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিও আলাদা একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সোহেলের সঙ্গে নিহত হওয়া সহযোগীদের নাম উল্লেখ করা হয়। তারা হলেন, কাজী আব্দুল আজিজ ওরফে আব্দুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেন, আসাদুল্লাহ ওরফে নাজিমুদ্দিন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান এবং আবু বকর ওরফে আনুজ হাসিব। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয়ের সত্যতা যাচাই করা যায়নি।

সংবাদপত্রটি জানায়, গত মাসে আল কায়েদার আস-শাহাব মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও থেকে প্রথমবারের মতো সোহেলের মৃত্যুর খবরটি জানা যায়। আনসার আল ইসলামের সদস্যরা দাওয়াহিল্লাহ অনলাইন ফোরামে সোহেলের মৃত্যুর ব্যাপারটি অবহিত করার পর তা প্রকাশ পায়।

মেজর (বরখাস্তকৃত) জিয়াউল হক ওরফে জিয়া হলেন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা একমাত্র যার কথা সবার জানা আছে। তাকে আনসার আল ইসলামের অপারেশনাল উইং চিফ বলে মনে করা হয়। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, তারা জিয়াকে নজরদারিতে রেখেছেন, কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমান আনসার আল ইসলাম) সন্দেহভাজন প্রতিষ্ঠাতা মুফতি জসিম উদ্দিন রহমানি ২০১৩ সালের আগস্ট থেকে জেলে আছেন। তার স্থলাভিষিক্ত কে হয়েছেন সে বিষয়টিও এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রের দাবি, তামিম আল আদনানি এখন সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন।

আদনানি বর্তমানে কোথায় আছেন কিংবা এ সংক্রান্ত বিস্তারিত জানা যায়নি। তার ইউটিউব চ্যানেলে নিয়মিত বিদ্বেষমূলক ভিডিও প্রকাশ করা হচ্ছে। অসমর্থিত সূত্র বলছে, তিনি এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন।

২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশিত এক বিবৃতিতে রোহিঙ্গাবিরোধী নির্যাতনের বদলা নেওয়ার জন্য লড়াই করতে বাংলাদেশের মুসলিম তরুণদের আহ্বান জানিয়েছিল একিউআইএস। ব্লাসফেমি আইন প্রণয়ন ও ভাস্কর্য প্রত্যাহারসহ হেফাজতের ১৩ দফা দাবিতে সমর্থন দিতেও দেখা গেছে তাদের।

২০১৪ সালের শেষের দিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারে জিহাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়ে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা গঠিত হয়। এর সদর দফতর করা হয় পাকিস্তানে। বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য একিউআইএস এর পক্ষ থেকে দায় স্বীকার করার পর ২০১৫ সালে এর বাংলাদেশ শাখা আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4c6c393e758a013a30b03cf79236d60b-59008b6c0b0d0ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। তাদের দাবি, ভারতের উত্তরবঙ্গের চোপরা-ফতেহপুর সীমান্ত চৌকিতে এক তল্লাশি অভিযানের সময় এ সুড়ঙ্গের দেখা মেলে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গরু আনা-নেওয়ার জন্য পাচারকারীরা এ সুড়ঙ্গ তৈরি করে থাকতে পারে বলে বিসএসএফ ধারণা করছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, এ ধরনের কোনও সুড়ঙ্গের কথা তাদের এখনও জানানো হয়নি।

বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেবী শরণ সিংহ কিষাণগঞ্জে বাহিনীর সেক্টর সদর দফতরে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে এই সুড়ঙ্গের অস্তিত্বের কথা জানান। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া- পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাচারকারীরা কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খনন করছিল। ডিআইজি আরও বলেছেন, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে দীর্ঘদিন ধরেই একটি চা বাগানের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিলো।

এই সুড়ঙ্গের খোঁজ মেলার পর সীমান্ত-নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।

বিজিবি’র সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, সিলেট সীমান্তে সুড়ঙ্গের বিষয়টি তাদের জানা নেই। বিএসএফ তাদের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।

গত ২০ বছরে পাকিস্তান সীমান্তে অন্তত ছয়টি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বিএসএফ। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মির সীমান্তের সাম্ভা এলাকায় একটি সুড়ঙ্গের খোঁজ মেলে। পাকিস্তান থেকে ভারতে অনায়াসে অনুপ্রবেশের জন্য এ সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল বলে অনুমান করা হয়। সে সুড়ঙ্গটি ২০ ফুট দীর্ঘ এবং আড়াই ফুট চওড়া ছিল।

মার্চের শুরুর দিকে বাংলাদেশ সংলগ্ন মেঘালয় সীমান্তের কাছাকাছি ২০-২৫ ফুট গভীরে একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। সীমান্তের কাঁটাতার থেকে এর দূরত্ব ছিল ২০০ মিটারের মতোন। এবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে সুড়ঙ্গ শনাক্ত করার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সীমান্তে সুড়ঙ্গ শনাক্তের দাবি করল বিএসএফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

66666প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশন কর্তৃক সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালুর ১ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে  সমগ্র বাংলাদেশের ৩২৭টি পৌরসভা একযোগে নিজ পৌর চত্ত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যস্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাদের নিজ চত্তরের প্রধান ফটকে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কর্মসূচির সাথে পৌরসভার কাউন্সিলরবৃন্দ একাতœতা ঘোষণা করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশন এর সভাপতি মীর নাসের আলী।
এ সময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মোঃ আব্দুল সেলিম, সংরক্তিত ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি জ্যো¯œা আরা, কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, সংরক্তিত ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পানি) সেলিম সরোয়ার, সাতক্ষীরা পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সরোজ কুমার দে। সভায় বক্তারা অবিলম্বে সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালুর জন্য সরকারের নিকট একদফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ca3639e8622d2995e26b320544745c49-59004ffe7c318মোড়লগিরি নিয়ে আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের বিষয়টি আর অজানা নয়। রাজস্ব ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে- এমনটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তারই ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বেঁধে দেওয়া সময় পার হলেও কোনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে আইসিসির ডেড লাইন ছিল ২৫ এপ্রিল। বাকি সাত দল ইতোমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। বাকি ছিল শুধু ভারত ও পাকিস্তান। পাকিস্তানও মঙ্গলবার তাদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত কোনও দল ঘোষণা করেনি।যা আইসিসির কাছে ভিন্ন কোনও বার্তা নিয়েই আসতে পারে।

যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতে পরেও নাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে বিসিসিআই এখনও চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানায়নি। বরং দল ঘোষণা না করে উল্টো আইসিসিকে ভিন্ন এক জবাবই দিচ্ছে তারা। – দ্য টাইমস অব ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

888888মাহফিজুল ইসলাম  আককাজ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কার্যালয়ে সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু’র সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন (মশু), জেলা ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, এসময় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, যুগ্ম আহবায়ক এস.এম গোলাম ফারুক, মো. রফিকুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদ আলী সুমন, শেখ মেহেদী হাসান সুমন, সাইফুজ্জামান প্রিন্স, রাজু আহমেদ পিয়াল, মো. আব্দুর রহিম, শেখ আব্দুল আলিম, আশরাফুল হাসান খান চৌধুরী, আহছানউল্লাহ, মো. জাহিদুর রহমান লিটু, আবু হোসেন অপু ও মোস্তফা কামাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে নিজেদের জীবন বাজী রেখে দেশকে শক্রুমুক্ত করেছিল। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযোদ্ধারা না থাকলে বাংলাদেশ নামক দেশ হতোনা। স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশের শক্রুদের কঠোর হস্তে দমন করতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রুখে দাড়াবে। এসময় সাংগঠনিক বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয় এবং সকল উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest