নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় পানির কনটেইনারে পুরে পাচারকালে সাতক্ষীরার
৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়েদুল ইসলাম জানান বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক সনাতন দাস ও সহকারি উপপরিদর্শক বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল কাকশিয়ালি গ্রামের রাস্তায় জনৈক আবুল হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তারা সেখানে চারটি কনটেইনার দেখতে পান। ওই কনটেইনার খুলে তারা ৬২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার। এই ফেনসিডিল পাচারের সাথে জড়িত দুই মাদক চোরাচালানিকে গ্রেফতার করেন তারা। এরা হলেন কালিগঞ্জের সোনাটিকারি গ্রামের শাহীন গাজি ও একই গ্রামের রায়হান কারিগর। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য পাচার আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।


সাম্প্রতিক প্রেসিডেন্টদের তুলনায় সবচেয়ে কম জনসমর্থন নিয়ে আগামী শুক্রবার শপথ নেবেন ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে মাত্র ৪০ শতাংশের সমর্থন পেয়েছেন ট্রাম্প। বিদায়ী ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেয়ার আগে জনসমর্থন ছিলো ৮৪ শতাংশ।
বিদায়ের শেষ মুহূর্তে বারাক ওবামার বাণিজ্যনীতি ও উপদেষ্টা দলে নিয়োগ পেয়েছেন এক বাংলাদেশী। সোমবার হোয়াইট হাউজের বিজ্ঞপ্তিতে ঢাকায় জন্ম নেয়া বেহনাজসহ ২৯ জনকে নিয়োগের মনোনয়ন দেয় ওবামা প্রশাসন।
নাইজেরিয়ার একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো প্রদেশে বিমানবাহিনীর একটি জেট বিমান থেকে চালানো ওই বোমা হামলায় আহত হয়েছেন আরও অনেকে।