আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া বলেছে, মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল ক্ষমাহীন শান্তির মুখে পড়বে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারমেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক কথার পরিপ্রেক্ষিতে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে পিয়ংইয়ং।
যুদ্ধবাজ লিবারমেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিমকে, তার ভাষায়, পাগল বলে অভিহিত করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।
বিবৃতিতে বলা হয়, এ রকম মন্তব্য করে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী, আরবভূমি দখলকারী মানবতার বিরুদ্ধে অপরাধী ইহুদিবাদী ইসরাইল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে।
মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের কাছেই একমাত্র অবৈধ পরমাণু অস্ত্র আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লিবারম্যানের মাধ্যমে ইসরাইল উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেল আবিব। এতে উত্তর কোরিয়ার ভাবমর্যাদা বিনষ্ট করার আগে ইসরাইলকে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করতে বলা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশে বর্তমানে জঙ্গিদের যে তৎপরতা চলছে, সেগুলোর অর্থায়নের সাথে বিদেশী সংস্থার যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। মনিরুল ইসলাম বলেন, “কখনো কখনো দেখেছি জেএমবির কিছু কিছু সদস্য জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত, সেই জাল মুদ্রাটি অন্য একটি বিশেষ দেশ থেকে আসে, ইন্ডিয়ান ফেইক কারেন্সি।”
নোটবন্দি ঘোষণার পর থেকেই এ দেশে ডিজিটাল ট্রানজ্যাকশনের প্রচলন ক্রমশ বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এখনও নগদ টাকায় আদান-প্রদানছাড়া উপায় নেই। কিন্তু এমন দেশও পৃথিবীতে রয়েছে যেখানে ভিক্ষুকরা পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষে নিয়ে থাকেন। চীনের জিনান প্রদেশের এ হেন ডিজিটাল ভিক্ষের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। জিনান চীনের এমন একটি জায়গা যেখানে প্রতি বছরই প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক বেড়াতে যান। সেই জিনান প্রদেশেরই ওয়াংফু পুল এলাকায় ভিক্ষুকরা ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষে গ্রহণ করছেন।
‘পাওয়ার, ক্ষমতা বেশি দিন থাকে না’। অনুরোধ করি, ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা আমানত। টাকা পয়সা বেশি দিন থাকবে না।
স্বাস্থ্যখাতে সরকারের সাফল্য আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। স্বাস্থ্যসেবায় অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে নিরন্তর গবেষণা চালিয়ে যেতে হবে।
৮২ থেকে ৮৬—এই চারটি মিনিট সম্ভবত মহাকালের মতোই মনে হয়েছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে! একটু হলেই যে দুটি পয়েন্ট হারাতে বসেছিল জিনেদিন জিদানের দল। ২৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়া, ৮২ মিনিটে দানি পারেহোর দুর্দান্ত ফ্রি-কিকে ভ্যালেন্সিয়ার সমতায় ফেরা।
বিনোদন ডেস্ক : শীর্ষ নায়ক শাকিব খানকে নিষিদ্ধ করেছে পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১৩টি সংগঠন। শনিবার বিকেলে এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সংবাদ সংগঠনগুলোর নেতারা তাকে নিষিদ্ধ করার কথা জানান।
নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। রাস্তাঘাট ও স্কুল-কলেজের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষেরও ভাগ্যের উন্নয়ন হয়। দেশের মানুষ জানে আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী, ধোঁকাবাজিতে বিশ্বাসী নয়। শনিবার দুপুুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্র্তী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম আওয়ামীলীগের উন্নয়নের কথা তুলে ধরে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। নি¤œ আয়ের দেশ অতিক্রম করে মধ্যম আয়ের দেশ বাংলাদেশ পরিণত হবে। কাস প্রথম থেকে নবম পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে সরকার বছরের শুরুতেই বই তুলে দেয় যাতে করে ছাত্র-ছাত্রীরা পড়াশুনায় মনোযোগি হয়। এছাড়া সরকার সকল শিক্ষককের বেতন এক যুগে দ্বিগুণ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান বিশ্ব মাপের নেতা ছিলেন। বিশ্বে ১০জন ক্ষমতাধর নেতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জন। তাই সকল দিক থেকে ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান অনেক ভালো। এই বিদ্যালয় সারাদেশের মানুষের দৃষ্টি কেড়ে নেবে বলে তিনি মনে করেন। তাছাড়া বিদ্যালয়ে সকল দাবিদাবার বিষয়ে তিনি অবগত আছেন যেন বিদ্যালয়ে শিক্ষার মান আর উন্নত হয় তিনি সেদিকে লক্ষ্য রাখবেন। আগামী ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রীর অঙ্গিকার সকলের বাড়িতে বিদ্যুৎ পৌছায়ে দেবে। আওয়ামীলীগকে আরেকবার ক্ষমতায় আনতে হলে আগামী নির্র্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান। বিদ্যালয়ের সরকারি শিক্ষক ফারুক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সদস্য চেয়ারম্যান শামসুুদ্দিন আল মাসুদ বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুুজ্জামান তুহিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় সংবর্র্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাচ্চু, যুুগ্ন সম্পাদক শামিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, চেয়ারম্যানগন মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এস এম মনিরুল ইসলাম, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, আসলামুল আলম খান আসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামীলীগ নেতা আব্দুল ওদুদ ঢালী, জিএম মিজানুর রহমান, সুপ্রসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু দাউদ সরদার, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উয়ায়েছ আলী সিদ্দিক, হরিসাধন ঘোষসহ বিদ্যলয়ের সকল ছাত্র-ছাত্রী ও অবিভাবক সদস্যগণ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ্য থেকে ক্রেজ প্রদান করা ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।