চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাটের ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে থেমে থেমে গুলির শব্দ শুনছেন সাংবাদিকরা।
যদিও ‘আস্তানা’ ও এর আশপাশের এলাকায় আজ বুধবার সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং এর ধারে কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা ঘটনাস্থলের বেশ খানিকটা দূরেই অবস্থান নিয়েছেন। সেখান থেকেই তাঁরা গুলির শব্দ শুনতে পাচ্ছেন। তবে এই গুলি জঙ্গি বা আইনশৃঙ্খলা বাহিনী কারা করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ঢাকা থেকে সোয়াট দল আসছে। তারা এলেই মূল অভিযানের বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ত্রিমোহনী এলাকার জেন্টু বিশ্বাসের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিক থেকে সিটিটিসির একটি দল ও পুলিশ বাড়িটি ঘিরে রাখে।
‘পুলিশের অভিযান টের পেয়ে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, জেন্টু বিশ্বাসের বাড়িটি ভাড়া নিয়ে সেখানে জঙ্গি মোহাম্মদ আবু, তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে অবস্থান করছেন।’
চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী হাকিম কল্যাণ চৌধুরী জানান, অভিযানের কারণে ত্রিমোহনী ও সংলগ্ন শিবনগর গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৬ সালের হিসাবে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস। দেশে এখন নারীদের বর্তমান গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
স্পোর্টস ডেস্ক : যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই হলো মিসবাহ উল হক ও ইউনিস খানের শেষের শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান। আর তাদের এ বিদায়ী সিরিজের শুরুতে ঝলমলে ইয়াসির শাহ। তার স্পিন নৈপুণ্যে মঙ্গলবার জ্যামাইকার কিংসটনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
আজ বুধবার (২৬ এপ্রিল) একদিনের ব্যক্তিগত সফরে ঢাকায় আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সংক্ষিপ্ত এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সবসময় বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে।’
আশাশুনি ব্যুরো : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক টক্কসাপ ব্যবসায়ী ও ৩ জন চিংড়িতে পুশকারীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা কোর্ট পরিচালনা করেন।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে দুই ব্যাক্তিকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গবার দুপুর ১২ টার দিকে উত্তর কালিগঞ্জ বাজারে শাহীন ফিস ও শামছু ফিসের মালিক সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত শেখ আবু মুছার ছেলে ছামছুল হক (৪৫) ও কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে শাহীনুর (৩২) অপদ্রব্য পুশকালে হাতে নাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আব্দুল হাসেমের নেতৃত্বে উপ-পরিদর্শক নিয়াজ মুহাম্মাদ খান, বাবুল আক্তার ও প্রকাশ ঘোষসহ সঙ্গীয় মাছের ঘরে হানা দিয়ে ফিটকারী, ভিজানো চিড়া, ক্ষতিকারক সরঞ্জামসহ ও পাঁচ ব্যাক্তিকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহমেদ মাছুম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপদ্রব্য মিশ্রিত ৩৬ কেজি বাগদা চিংড়ি, সাড়ে ৫ কেজী চিড়া, দুই‘শ ৫০ গ্রাম ফিটকারী, ৫ টি সিরিন্সসহ ব্যবহারিত সরঞ্জামা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। পরে স্বাক্ষ্য প্রামণের ভিত্তিতে মাছ ও মাছ জাতদ্রব্য (পরিদর্শন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮৩ এর ১০ ধারায় শাস্তিযোগ্য অপরাধে শাহীনুর ও ছামছুল হক প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দ্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ, ফিল্ড সুপারভাইজার উজ্জল অধিকারী, দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো প্রধান এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু।
ন্যাশনাল ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।