নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।
বুধবার সকাল ১১ টায় তিনি সাতক্ষীরায় পৌঁছানোর সাথে সাথে তার নির্বাচনী এলাকার শত শত দলীয় নেতাকর্মী মটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় নিয়ে যায়।
তিনি নিজ গ্রামে পবিত্র শবে-বরাত পালন, নেতাকর্মীদের সাথে মতবিনিময়, নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের জন্য সাতক্ষীরায় এসেছেন বলে জানা গেছে।
সফর সম্পর্কে ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, আগামী নির্বাচনে তৃনমূলে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং বিএনপি ও জামায়াত-শিবিরের অপতৎপরতা রোধে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করবো। এছাড়া দেশকে জঙ্গিবাদ এবং মাদকাসক্ত করার চ্যালেঞ্জ নিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত গড়ে তুলবো।
এদিকে ডা. আফম রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় যাওয়ার পথে দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর পবিত্র শবে-বরাত উপলক্ষে নিজস্ব বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আংশগ্রহণ করেন ডা. আ ফ ম রুহুল হক এমপি ও তার সহধর্মীনি ইলা হক।
পরে বিকাল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নলতায় তাঁর নিজস্ব বাসভবনে এক মতবিনিময় করেন অধ্যাপক রুহুল হক এমপি।
এদিকে ডা. আ ফ ম রুহুল হক এমপি আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়মে আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এবং বিকাল ৩ টায় দেবহাটা উপজেলার কুলিয়ায় আয়োজিত উপজেলার দলীয় সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

স্পোর্টস ডেস্ক
বিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি মঙ্গলবার মেয়ের বাবা হয়েছেন। ভীষণ উচ্ছ্বসিত সামি একটি টুইট বার্তায় এই আনন্দ সংবাদ প্রকাশ করেন। সামি লিখেছেন, ‘আমি আর রয়া পরির মতো এক মেয়েসন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়েসন্তান হয়। এ জন্য আরও বেশি খুশি লাগছে।’ সামি তাঁর মেয়ের নাম রেখেছেন মেদিনা সামি খান। জানিয়েছেন, মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার করা হবে।
পার্লামেন্টে বসে স্তন্যদান করা যাবে, এমন আইন গত বছরেই পাস করেছিল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। আইন পাস করার পরও এত দিন স্তন্যপান করানোর কোনো ঘটনা ঘটেনি দেশটির পার্লামেন্টে। তবে এবার পার্লামেন্ট চলাকালে সন্তানকে বুকের দুধ পান করালেন লারিসা ওয়াটারস নামের অস্ট্রেলিয়ার এক নারী সিনেট সদস্য।
ত্রিদেশীয় সিরিজের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাও ভালোভাবেই করেছেন তামিম-সাব্বিররা। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০৪/২।
আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের চালতেতলা বাজারে আমে কার্বাইডসহ ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর সময় এক লাখ টাকা মূল্যের ৫০ মণ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সরকারি আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের আগেই আম পেড়ে তাতে কার্বাইডসহ ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব এ আমগুলো জব্দ করেন। তবে, এসময় দুজন শ্রমিককে পাওয়া গেলেও আমের মালিককে পাওয়া যায়নি। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত আমা ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় না ফেরার দেশে চলে গেলেন তরুন ব্যবসায়ী রেজা আশিক মাহমুদ (৩৫)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিনিটি হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে পৌর সদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ড মাছ বাজার এলাকার বাসিন্দা ও কলারোয়া সরকারি কলেজের সাবেক প্রফেসর আলহাজ্জ্ব মইনুল হকের ছোট ছেলে। মৃতে্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলেসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, আলিয়া মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আবু নছর, সাবেক উপাধ্যাক্ষ আব্দুল মজিদ ও আব্দুুর রাজ্জাক, বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, তালা কলেজের অধ্যক্ষ মহিদুল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্জ্ব গোলাম রব্বানী, কাজী সাঈদুজ্জামান সাঈদ, ডাক্তার কাজী শামসুর রহমানসহ আর অনেকেই। জানাযার নামাজ পরিচালনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্জ্ব হযরত মাওলানা আব্দুল বারী। জানাযার নামাজ শেষে মরুহুম রেজাকে ঝিকরা সরকারি কবরস্থানে কবরস্থ করা হয়।