নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পলাশপোলে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই এক সন্তানের জননীর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে ফেলে রেখে পাষ- স্বামী পালিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরের পালাশপোল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধুর নাম ইয়াসমিন হোসেন টুম্পা (২০)। সে পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনর বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী সন্তান নিয়ে পালাশপোল এলাকায় একটি ভাড়া বাড়িকে বসবাস করতো। ফারুখ কোন কাজ করতো না সে নেশাগ্রস্ত ছিল। যৌতুকের জন্য প্রায় সে তার স্ত্রীকে মারধর করতো। অভাবী ভ্যান চালক বাবা তার মেয়ের সুখের কথা চিন্তা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা যৌতুকও দিয়েছে। এ ঘটনার দিন ফারুখ তার স্ত্রীকে মেরে শশুরের কাছে রাত দুই টার সময় ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। শশুর বাড়ির লোজন তার বাড়িতে যেয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর তারা সদর হাসপাতলে যেয়ে দেখতে পায় টুম্পার লাশ হাসপাতাল মেঝেতে পড়ে আছে। লাশের পাশে কেউ নেই। এরপর তারা তাদের জামাই ফারুখকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তিনি আরো জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

নিজস্ব প্রতিবেদক : সরকারের মহৎ উদ্যোগ কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার দোকানে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে সাতক্ষীরার তালার এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা বাজারের সার ব্যাবসায়ী আব্দুল কাদেরকে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী আব্দুল কাদের তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট সাংবাদিক যুগান্তর ও এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
তিনবারের জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পাওয়া চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এক বছর পর বড় পর্দায় ফিরছেন। আগামী মে মাসে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। নাম ‘সোনাবন্ধু’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এরপর বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি নলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ’ পালাম বিমান ঘাঁটিতে পৌঁছায়।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের বসন্তপুর ইউনিয়ন বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে মারধর ও মোটর সাইকেল ভাংচুর করায় দুই নারীসহ তিন জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারদ- প্রাপ্তরা হলেন দেবাড়িয়া গ্রামের সাহাজুদ্দীন গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫), তার স্ত্রী মাহফুজা বেগম (৩০) এবং ভাই কাদের গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৩০)।