ন্যাশনাল ডেস্ক : সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ভাস্কর্য স্থাপন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এই ভাস্কর্য রাখা বা না রাখার সিদ্ধান্ত ও এখতিয়ার সুপ্রিম কোর্টের নিজস্ব বিষয়।’
শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাছান মাহমুদ। শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য সর্ম্পকে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় ঈদগাহের সামনে স্থাপিত কোনও ভাস্কর্য যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে, তা নিশ্চিত করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে মতামত দিয়েছেন তা হলোÑ সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দান। আর এ জাতীয় ঈদগাহ ময়দানের স্বকীয়তা রক্ষা করা উচিত।’
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘মূর্তি ও ভাস্কর্য এক নয়। অনেক ভাস্কর্য রয়েছে যা কোনও দেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ।’ তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য রাখা বা না রাখার সম্পূর্ণ এখতিয়ার সুপ্রিম কোর্টের। এর কারণে যেন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং নামাজের সময় তা যেন না দেখা যায়, কেবল সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।’

ক্রিস্তিয়ানো রোনালদো নেই, করিম বেনজিমা-গ্যারেথ বেলও বাইরে। এর ওপর আবার দুই দুইবার এগিয়ে গেল প্রতিপক্ষ স্পোর্তিং গিহন। পয়েন্ট হারানোর শঙ্কা বেশ ভালোভাবেই চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে। যদিও অসাধারণ পারফরম্যান্সে সব শঙ্কা উড়িয়ে দিলেন ইসকো। এই মিডফিল্ডারের জোড়া লক্ষ্যভেদে গিহনকে তাদেরই মাঠে রিয়াল হারিয়েছে ৩-২ গোলে।
ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে হতে পারত সাকিব বনাম মুস্তাফিজের লড়াই। কিন্তু হলো আর কই! কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে রাখেনি সাকিবকে, আর সানরাইজার্স হায়দরাবাদের বিবেচনায় ছিলেন না মুস্তাফিজ। বাংলাদেশের দুই ক্রিকেটারকে বসিয়ে রেখে শুরু হওয়া ম্যাচটি জিতে নিয়েছে কলকাতা। রবিন উথাপ্পার হাফসেঞ্চুরির পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদকে ১৭ রানে হারিয়েছে গৌতম গম্ভীরের দল।
নিজস্ব প্রতিবেদক : সদরের মাধবকাটি ফুটবল ময়দানে ইসলামী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাধবকাটি এলাকার যুব কমিটির আয়োজনে ফুটবল ময়দানে আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ইসলামী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা টাউন গাল্স হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর কবীর প্রমুখ। ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসীর বয়ান করেন ঢাকা বংশাল আহলে হাদিছ মসজিদের খতিব হাফেজ মাওলানা সামছুর রহমান আজাদী, দ্বিতীয় বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসীর বয়ান করেন মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালিম ও তৃতীয় বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসীর বয়ান করেন অধ্যাপক সাইফুল ইসলাম।
বিজ্ঞান-প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতিতে ইন্টারনেটের অপরিহার্যতা অনস্বীকার্য, যার ব্যবহারকে আরও সহজতর করেছে ওয়াইফাই। কিন্তু প্রযুক্তির এই নবতর সংযোজনের ক্ষতিকর প্রভাবও কিন্তু কম নয়, ভয়াবহ প্রভাবের জন্য তা ‘নীরব ঘাতক’ বলেও বিবেচিত হয়। তবে আধুনিক সময়ে তারবিহীন ডিভাইস এবং ওয়াইফাইকে পরিহারের কোন সুযোগ না থাকলেও, কিছু সতর্কতামূলক পদক্ষেপেই এর ক্ষতি এড়ানো সম্ভব। সম্প্রতি ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় উঠে এসেছে এমন কিছু বিষয়। (সূত্র: দ্য হেল্থ এডুকেশন)
আইপিএলের বাংলাদেশি দর্শকদের জন্য এ ম্যাচটা হতে পারত সবচেয়ে আকর্ষণীয়। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান, সানরাইজার্স হায়দরাবাদে মোস্তাফিজুর রহমান। ভিন দেশে সাকিব-মোস্তাফিজ লড়াই দেখার চেয়ে আকর্ষণীয় কিছু আছে নাকি! কিন্তু সে রোমাঞ্চে জল ঢেলে দিল নাইট রাইডার্স আর হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে শুরু হওয়া ম্যাচটায় একাদশে নেই দুজনের কেউই!
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট। গত বৃহস্পতিবার ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে একটি বার্তার মাধ্যমে ঘোষণা দেয় ফেসবুক।
স্বনামধন্য নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।