আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী সংলগ্ন এলাকায় বাঘের আক্রমনে রুহুল আমিন শেখ (৩৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হোসেন শেখ নামের অপর এক মৌয়াল। নিহত ও আহত দুই সহোদর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মালেক শেখের ছেলে। সোমবার ভোর রাতে সুন্দরবনের মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খাল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। দুপুর ১২ টার দিকে নিহত ও আহত দুই ভাইকে উদ্ধার করে বনবিভাগের সদস্যরা।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তারা দুই ভাই বুড়িগোলিনি ফরেষ্ট অফিস থেকে বৈধ পাশ নিয়ে সুন্দর বনের মধু আহরনের জন্য যায়। এরপর সোমবার ভোর রাতে মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খাল নামক স্থানে মুধু আহরনের সময় রুহুল আমিন শেখকে বাঘে আক্রমন করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। ভাইয়ের লাশ উদ্ধার করতে গিয়ে হোসেন শেখও আহত হন। পরে বনবিভাগ ও জেলে-মৌয়ালরা একত্রিত হয়ে রুহুল আমিনে লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি বলেন, আমি লোকমুখে ঘটনটি শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে জাতির নের্তৃত্বদানে পথভ্রষ্ট না হয়। প্রাথমিক শিক্ষা পর্যায় থেকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের উদ্ধুর্দ্ধ করার গুরু দায়িত্বভার মানুষ গড়ার কারিগর শিক্ষকদের কাঁধে। তাহলেই জাতি সঠিক পথে এগুবে এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানবে ও জানাবে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ সাতক্ষীরা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এস আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগি অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগি অধ্যাপক আমান উল্লাহ আল-হাদী, সহকারি অধ্যাপক ড. নাসরিন আক্তার, সহযোগি অধ্যাপক আবুল হাশেম, সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছুর রেজা, প্রভাষক মো. মফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার মাহমুদপুর এলাকা থেকে মধ্য বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সবিতা রানী মন্ডল (৫০)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে।
যুগান্তর ও এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী চিকিৎসা শেষে সুস্থবেশে বাড়ি
‘রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া’ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি দায়ের করেন।
তার ওজন প্রায় ১০০ কেজিতে পৌঁছে যাচ্ছিল। ওজন কমানোর জন্য এমন কিছু নেই যে, তিনি চেষ্টা করেনি। ডায়েট থেকে শুরু করে ওজন কমানোর জন্য সকল প্রকার যোগব্যায়াম ও করেছেন তিনি। কথা বলছিলাম ভারতীয় এক নাগরিক সুপ্রিয়া পান্ডে কে নিয়ে। কিন্তু অবশেষে তিনি অনলাইন পোর্টালের সাহায্যে নিজের অতিরিক্ত ওজনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছেন।
যুক্তরাষ্ট্র আর নর্থ কোরিয়ার মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের হুমকিতে অনেকেই আশঙ্কা করছেন আরেকটি যুদ্ধের। প্রশ্ন উঠেছে: এবারের যুদ্ধেও কি নর্থ কোরিয়াকে সমর্থথ দেবে বিশ্বের দ্বিতীয় পরাক্রমশালী রাষ্ট্র চীন? নাকি চীন দুর্বল থাকবে যুক্তরাষ্ট্রের প্রতি? এমন প্রশ্নও রয়েছে অনেকের মনে।