স্বাস্থ্য ও জীবন: সাধারণত আমাদের খাদ্যনালির নিচের দিকের স্ফিংটার বা দরজা ঢিলে হয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড ওপর দিকে ঠেলে ওঠে। আর সে কারণেই বুক জ্বালাপোড়া করে। আর তাছাড়া ভারী মসলাধার খাবার খেয়ে রসনা তৃপ্ত হলেও পরে এই ধরনের সমস্যা দেখা দেয়।
আবার অনিয়মিত বা অসময়ে খেলেও বুক জ্বালাপোড়া করতে পারে।
তাছাড়া কিছু কিছু খাবার এড়িয়ে চলাই ভালো যেমন, গোলমরিচ, রসুন, কাঁচা পেঁয়াজ ও অধিক মসলাযুক্ত খাবার, বেশি তেল-চর্বিযুক্ত খাবার, কমলা, আনারস, টমেটো ইত্যাদি টক ফল বা ফলের রস ও সবজি; চকলেট, ক্যাফেইন বা কফি; পিপারমিন্ট; অ্যালকোহল এ সমস্যা বাড়িয়ে দিতে পারে।
তাছাড়া এই সমস্যার সমাধানে আরও কিছু নিয়ম মেনে চলতে হবে।
যেমনঃ একসঙ্গে অনেকখানি খেয়ে ফেলবেন না। সারা দিনে খাবার ভাগ করে খাবেন। খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। শোয়ার অন্তত দুই ঘণ্টা আগে খাওয়াদাওয়া সেরে ফেলুন।
ভরা পেটে ব্যায়াম করবেন না, বিশেষত পেটের ওপর চাপ পড়ে এমন ব্যায়াম। তবে শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলুন। কোনো কোনো ওষুধ বুক জ্বালার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে যেমন অ্যাসপিরিন। এগুলো কখন খেতে হবে, তা চিকিৎসকের কাছে জেনে নিন। সাধারণ বুক জ্বালাপোড়া এমনিতেই বা অ্যাসিডিটির ওষুধে সেরে যায়।
তবে প্রায়ই বুক জ্বালা করলে এবং পাশাপাশি ওজন হ্রাস, কালো পায়খানা, মলত্যাগের স্বাভাবিক অভ্যাসের পরিবর্তন, পেটব্যথা, খাবার গিলতে সমস্যা ইত্যাদি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্বাস্থ্য ও জীবন : দিনের বেলা ঘরে ফিরেই তরমুজের ঠান্ডা কুচি। উফ্, শরীরটা যেন জুড়িয়ে গেল! স্বাদ বদলের জন্য তরমুজের রস, স্যালাড বা ককটেল, মকটেল— সবই চলতে পারে। এর উপকারিতাও কম নয়। গরমে হিট স্ট্রোক থেকে বাঁচায় তরমুজ। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, বেটা–ক্যারোটিন, লাইকোপেন, ৯৪ শতাংশ জল। তাই কিডনি আর হার্টের পক্ষেও ভাল। শুধু তাই নয়, রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে।
লাইফ স্টাল ডেস্ক : বিয়ের আগে রক্তপরীক্ষা করিয়েছেন, এরকম লোকের সংখ্যা হাতে-গোনা কয়েকজন। পারিবারিক ও সামাজিক অবস্থান মেলানোর পাশাপাশি রক্তপরীক্ষাও হয়ে উঠেছে বিয়ের অনিবার্য অংশ। কেননা-
স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারাল হায়দারাবাদ৷ এদিন উপলে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স৷ অধিনায়ক ওয়ার্নারের অপরাজিত ৭০ ও নমন ওঝার ৩৪ রানে ভর করে ১৫৯ তোলে সানরাইজার্স৷জবাবে প্রীতির পাঞ্জাবকে দুর্দান্ত লড়াইয়ে রেখেছিল মনন ভোহরার ৫০ বলে ৯৫ রানের সংযমী ও লড়াকু ইনিংস৷কিন্তু এদিন ম্যাচের ফ্যাক্টর হয়ে দাঁড়াল ভুবণেশ্বরের পাঁচ উইকেট৷ যার সুবাদেই গতবারের চ্যাম্পিয়ন হায়দারাবাদ পাঁচ রানে পাঞ্জাবকে হারিয়ে দিল৷
বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত নায়ক শাকিব খান। আর তার সাথে পর্দায় সফল জুটি গড়েছেন অপু বিশ্বাস। কিন্তু পর্দার জুটি থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বাস্তবে জুটি বাঁধেন তারা। বিষয়টি ভক্তদের কাছে অজানা থাকলেও সম্প্রতি তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সে হিসাবে আজ তাদের দাম্পত্যের ৯ বছর পূর্ণ হচ্ছে। সঙ্গে আছে ছয় মাসের পুত্রসন্তান আবরার খান জয়।
বিনোদন ডেস্ক : সোমবার থেকে শুটিং শুরু হয়েছে শামীম আহমেদ রনী পরিচালিত ‘রংবাজ’ ছবির। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। পাবনার বিভিন্ন লোকেশনে প্রথম দিনের শুটিংয়ে অংশগ্রহণ করেন তারা। এ বিষয়ে পরিচালক জানান, দারুণ কিছু লোকেশনে আমরা শুটিং করছি। দর্শক এত সুন্দর লোকেশন এর আগে কোনো বাংলা ছবিতে দেখেননি। আশা করছি, ভালো একটি কাজ উপহার দিতে পারব।
ভিন্ন স্বাদের সংবাদ : ফেলিক্স র্যামন গুইরোলা সেপেরো (৫২) নামের কিউবার এক নাগরিক তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেল। ওই সাইকেলটিতে উঠতে রীতিমতো মই ব্যবহার করতে হয়! স্থানীয় ওয়ার্কশপে অর্ডার দিয়ে ওই সাইকেলটি বানিয়েছেন সেপেরো।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে মিসাইল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে নর্থ কোরিয়া। তারা সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিকভাবে মিসাইল পরীক্ষা চালাবে বলে দেশটির সহ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং রয়ল বিবিসিকে জানিয়েছেন।