সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়নকে সহ্য করতে না পেরে খালেদা জিয়া এর বিরোধিতা করছেন। দেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উস্কে দিয়ে খালেদ জিয়া ও তার ছেলে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। বঙ্গবন্ধু দেশের ক্রান্তিকালে যে ভাবে ঝাপিয়ে পড়েছিলেন ঠিক একই ভাবে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তার কন্যার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা ছাত্রলীগের নেতা কর্মীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিানর বলিষ্ঠ নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মহান মুক্তিযোদ্ধার সময় দেশে ১৭ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী তাদের জীবন উৎসর্গ করেছিল।
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল ৪ টায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার, উপ-ত্রান বিষয়ক সম্পাদক জি এম শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ছাত্রলীগ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবে। তিনি এ সময় সাতক্ষীরায় চিত্র তুলে ধরে বলেন, ২০১৩ সালে শান্ত সাতক্ষীরাকে অশান্ত করে তুলেছিল জামায়াত শিবির। তারা ছাত্রলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ ও যুবলীগের ১৮ নেতা-কর্মীকে হত্যা করেছিল। সে সময় ছাত্রলীগ মাঠে থেকে তাদের প্রতিহত করেছিল। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী যে পড়েনি সে ছাত্রলীগ করার যোগ্যতা রাখেনা।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হঠাৎ করে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়েছে এলাকাবাসী। প্রতিদিন কোন না কোন এলাকায় চুরি হচ্ছে। এক শ্রেণির উঠতি বয়সি নেশাগ্রস্ত যুবকরা এ সব কাজ করছে বলে এলাকাবাসী মনে করছেন। গরম বৃদ্ধি পাওয়ায় বাড়ির মালিকরা জানালা খুলে ঘুমালে জানালা দিয়ে মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চম্পট দিচ্ছে চোরেরা। তাছাড়া রাতে বাইরে কোন প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে সাকালে উঠে তা আর পাওয়া যাচ্ছে না।
মাহফিজুল ইসলাম আককাজ : সদরের বাঁশদহা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ঘোনা ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার বিস্তার লাভে দেশের সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন ভবনসহ অবকাঠামোগত উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছে। তারই অংশ হিসেবে সদরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন বিল্ডিং ও অবকাঠামো কাজ করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : শহরের কামালনগর তকদীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ড ঘটে। মেঘণা ট্রান্সপোর্ট এজেন্সি অগ্নিকাণ্ডে ২টি ঘরসহ সংরক্ষিত মালামাল সম্পূর্ণরূপে পুরে ছাঁই হয়ে যায়। এসময় পাশে মা ইলেকট্রনিক্স পয়েন্ট ও টেলিকম এবং সততা এন্টারপ্রাইজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মেঘনা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্তাধিকারী দীন মোহাম্মদ গাজী (মোকর আলী) জানান, গতকাল আনুমানিক রাত ২ টার দিকে বৈদ্যুতিক সর্ক সার্কিটের কারণে আমার মেঘণা ট্রান্সপোর্ট এজেন্সির সংরক্ষিত মালামাল, প্রয়োজনীয় কাগজ-পত্র, আলমারীতে রাখা নগত ২লক্ষ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে আমার মেঘনা ট্রান্সপোর্ট এজেন্সির অর্ধ কোটি টাকার পণ্য ও দামী মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় তিনি আর্তনাদ কান্নায় বাকরুদ্ধ হয়ে বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি।”
ফাহিমুল হক কিসলু : কয়েক বছর পর আবারও চাঞ্চল্যকর শহিদ স ম আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। নিহতের ৩য় কন্যা লায়লা পারভীন সেঁজুতি আজ আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সর্বাধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম কালিনগর। গ্রামটি সুন্দরবনের কোল ঘেষে মালঞ্চ নদীর চরে অবস্থিত। একদিকে নদী ও বন অপরদিকে লবণপানির চিংড়ি ঘের। লবণাক্ততা ও নদী ভাঙন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের জীবন-জীবিকায় বড় রকমের প্রভাব রেখেছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় এ অঞ্চলের মানুষের নিকট গাছের প্রয়োজনীয়তা অধিক। মানুষ তাই ব্যক্তি উদ্যোগে হোক আর সামাজিক উদ্যোগে হোক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বসতভিটাসহ বনায়ন উপযোগী জায়গাগুলোকে বনায়ন তৈরিতে বেছে নেয়। যাতে করে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় ভূমিকা সৃষ্টি হয়। বাংলাদেশে সংঘঠিত নানাবিধ দুযোর্গের মধ্যে উপকূলীয় এলাকায় নদীভাঙন অন্যতম প্রধান সমস্যা। নদী ভাঙন রোধে স্থানভেদে স্থানীয় জনগোষ্ঠী নানামুখী উদ্যোগ গ্রহণ করে। চর বনায়ন তার মধ্যে একটি অন্যতম কাজ। নদীর চর বনায়নের মধ্য দিয়ে একদিকে যেমন নদী ও বেড়িবাঁধ ভাঙন রক্ষা পাবে আবার বনায়ন সৃষ্টির ফলে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা পাবে, পরিবর্তিত হবে বৈচিত্র্য ও জীবন। সিডর, আইলা ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, জ্বালানী সংকট নিরসন ও পরিবেশ/প্রতিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী নদীর চরে বনায়ন গড়ে তোলে। স্থানীয়ভাবে বনায়ন তৈরি ও সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বনায়ন গড়ে তোলা যেমন জরুরি তেমন তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ বহর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া এবং চীন। জাপান সরকারের অনেক সূত্র থেকে এ কথা জানানো হয়েছে।