পর্দার আড়ালে দীর্ঘদিন ছিলেন ঢাকায় ছবির কুইন অপু বিশ্বাস। অপুর অন্তরালে চলে যাওয়ায় কারনে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী। খুব অল্প সময়ে সুপারস্টার শাকিবের বিপরীতে কাজ করে পরিচিতি পেয়েছেন বুবলি।
অপু ফিরে আসার পর গত ১৮ মার্চ বুবলী তার নিজের ফেসবুকে পেইজে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করে তাতে লিখেছিলেন ‘ফ্যামিলি টাইম’। এতে ক্ষিপ্ত হয়ে বুবলীকে ফোন করে ক্ষিপ্ত হন অপু।
কিন্তু অপুর ফিরে এসে যে ধরনের বোমা ফাটিয়েছেন তা বাংলা চলচ্চিত্রের স্বরনীয় হয়ে থাকবে। মূল বিষয়টা কিন্তু সবার অজানা ছিলো। কিন্তু এতকিছুর পরে হঠাৎ বুবলিকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।
অপু সম্প্রতি এক মিডিয়ার কাছে বলেছেন, ‘বুবলী যদি আমাদের সাথে থেকে স্টার হতে চায় হোক না। এমন সময় সামনে আসতেই পারে যেদিন আমি, শাকিব কাজ করবো সেও আমাদের সঙ্গে কাজ করবে।’ ‘আমরা স্বামী-স্ত্রী, সন্তান নিয়ে যখন কথা বলছি তখন তার স্ট্যাটাস দেয়ার কি দরকার ছিল’?
‘বুবলী সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে। এটা হাস্যকর। আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিক-ঠাক নেই। একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি। ও মনে হয় ভুলে গেছে আমি শাকিবের স্ত্রী।’ বলেন অপু।
তিনি বলেন, ‘বুবলী পাগল, আমার স্বামীর জন্য পাগল, এজন্য আমি অনেক খুশি। শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি, তার স্বামীর জন্য অনেকে পাগল, আমি তেমনি খুশি আমার স্বামীর জন্য বুবলী পাগল। আমি গর্ব বোধ করি, আমার স্বামী একজন সুপারস্টার। তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি।’
তিনি আরো বলেন, ‘শাকিব অনেক ভালো মনের মানুষ। দীর্ঘ নয় বছর আমাকে অনেক সম্মানের সাথে রেখেছেন এবং স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আমি যা বলেছি তা শুনেছেন। আর আমি যেটা করেছি সেটা আমার সন্তানের নিরাপত্তার প্রয়োজনে করেছি। বাচ্চা বড় হয়ে যেন না জানে, আমরা লুকিয়ে আছি। এজন্যই আমার বলা। শাকিবকে টার্গেট করে বা তার ক্ষতি করে কিছু করার ইচ্ছে ছিল না। শাকিব তো আমারই একটা অংশ। সে ভালো থাকুক। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তাকে যেন সুস্থ বুদ্ধি ও সুস্থ জ্ঞান দেন, এই দোয়া করি।’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সাংবাদমাধ্যমে শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশের পর শুরু হয় আলোচনা। এরপরই শাকিব খান সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপুকে মেনে নিবেন না বলে জানান। তিনি তখন বলেছিলেন, অপুকে বিয়েই করেননি। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পরেন শাকিব।
দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ১১ এপ্রিল টেলিভিশন লাইভ অনুষ্ঠানে শাকিব খান জানান, তিনি তার সন্তানের পাশাপাশি স্ত্রী অপুকেও মেনে নিয়েছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন।

অপ্রতিম : সাতক্ষীরা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর বিশ্বাস সুদেব কুমারকে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রফেসর বিশ্বাস সুদেব কুমার বর্তমানে যশোর সরকারি এম এম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান।
কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় বাল্য বিবাহ নিরোধ, আর্সেনিকমুুক্ত বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসমত্ব পায়খানা ব্যবহারের নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের উদ্দ্যোগে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র্র নাথ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্র্মকর্তা ডা এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্র্তা নওশের আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা সনজিব কুমার, জনস্বাস্থ্য প্রৌকশলী সরোয়ার হোসেন, বিআর ডিও কর্র্মকর্তা সন্দীপ কুমার রায়, চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম খান আসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ প্রমুখ।
মাহাফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নবারুর উচ্চ বালিকা বিদ্যালয়ে দুদকের উদ্যোগে ‘সততা স্টোর’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় জিয়াউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে দুদক, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হাসান এ তথ্য জানান।
শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটেছেন অপু বিশ্বাস। আজ, (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি থাকা শাকিব খানকে দেখতে হাজির হন তিনি।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের নামে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে আ.লীগের একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আসাদুজ্জামান : টানা প্রায় দশ ঘণ্টা সাতক্ষীরা জেলা ব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে আবারও বিদ্যুতের দেখা মেলে। বৃহস্পতিবার ভোর রাত তিন টার দিকে জেলা ব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পর দুপুর দেড়টার দিকে আবারও দেখা মেলে বিদ্যুতের। এদিকে, টানা প্রায় দশ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জেলার ২২ লাখ মানুষ ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। বিশেষ করে হাসপাতালের শিশু ও বয়স্কর রুগীদের মধ্যে নাভিশ্বাস উঠে যায়।