বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত নায়ক শাকিব খান। আর তার সাথে পর্দায় সফল জুটি গড়েছেন অপু বিশ্বাস। কিন্তু পর্দার জুটি থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বাস্তবে জুটি বাঁধেন তারা। বিষয়টি ভক্তদের কাছে অজানা থাকলেও সম্প্রতি তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সে হিসাবে আজ তাদের দাম্পত্যের ৯ বছর পূর্ণ হচ্ছে। সঙ্গে আছে ছয় মাসের পুত্রসন্তান আবরার খান জয়।
গোপনে এতগুলো বছর সংসার করলেও পহেলা বৈশাখ থেকে প্রকাশ্যে প্রথমবারই তারা সংসারের নবযাত্রা শুরু করেছেন। তবে আজ নবম বিবাহবার্ষিকীতে এক সঙ্গে থাকা হচ্ছেনা এই তারকা দম্পতির। কারণ ‘রংবাজ’ ছবির শুটিংয়ে অংশ নিতে গতকালই ঢাকা ছেড়েছেন শাকিব খান।
বিবাহবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখন আর নতুন করে কিছুই বলার নেই। বিবাহবার্ষিকী পালন করি আর না করি, সেটা মুখ্য নয়। কারণ শুটিংয়ের জন্য আমাকে পাবনায় যেতে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই চাওয়া।
তবে কিছুটা ব্যতিক্রম অপু বিশ্বাস। স্বামীর ব্যস্ততা স্বত্ত্বেও তাকে সারপ্রাইজ দিতে চান তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আজ থেকে শাকিবের নতুন একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু সারপ্রাইজ রাখব ওর জন্য, যা এখন বলব না।

বিনোদন ডেস্ক : সোমবার থেকে শুটিং শুরু হয়েছে শামীম আহমেদ রনী পরিচালিত ‘রংবাজ’ ছবির। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। পাবনার বিভিন্ন লোকেশনে প্রথম দিনের শুটিংয়ে অংশগ্রহণ করেন তারা। এ বিষয়ে পরিচালক জানান, দারুণ কিছু লোকেশনে আমরা শুটিং করছি। দর্শক এত সুন্দর লোকেশন এর আগে কোনো বাংলা ছবিতে দেখেননি। আশা করছি, ভালো একটি কাজ উপহার দিতে পারব।
ভিন্ন স্বাদের সংবাদ : ফেলিক্স র্যামন গুইরোলা সেপেরো (৫২) নামের কিউবার এক নাগরিক তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেল। ওই সাইকেলটিতে উঠতে রীতিমতো মই ব্যবহার করতে হয়! স্থানীয় ওয়ার্কশপে অর্ডার দিয়ে ওই সাইকেলটি বানিয়েছেন সেপেরো।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে মিসাইল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে নর্থ কোরিয়া। তারা সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিকভাবে মিসাইল পরীক্ষা চালাবে বলে দেশটির সহ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং রয়ল বিবিসিকে জানিয়েছেন।
ভারত অধিভূক্ত কাশ্মীরে এক যুবককে জিপের সঙ্গে বেঁধে মানবঢাল করায় রাজ্যের পুলিশ সোমবার সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বাডগাম জেলায় দায়ের করা এই মামলায় ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের বিরুদ্ধে অপহরণ ও একজন নাগরিকের জীবন বিপদে ফেলার অভিযোগও আনা হয়েছে। সেনাবাহিনীও ঘটনাটির আলাদা তদন্ত করছে।
ন্যাশনাল ডেস্ক : আমেরিকান বধূ রোহিনা এখন জেল-হাজতে। একসঙ্গে দুই স্বামীর সংসার করা রোহিনার ছলনার কথা সিলেট জুড়ে। রোহিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তার এক স্বামী রাসেল আহমদ। এর আগে রোহিনার আরেক স্বামী কামরুল ইসলামের বিরুদ্ধে অপহরণ মামলা করেছিলেন রোহিনার পিতা নইম উদ্দিন। আমেরিকান প্রবাসী রোহিনা বেগম। বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামে। বাসা সিলেট নগরীর উপশহরে। রোহিনার আপন চাচাত ভাই রাসেল আহমদ। তিনি বসবাস করেন নিজ বাড়ি গোয়াইনঘাটের বগাইয়া গ্রামে। আর রোহিনার তালতো ভাই কামরুল ইসলামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের খাটখাই গ্রামে। কামরুল রোহিনার বড় ভাই শিবলু আহমদের সম্পর্কে শ্যালক।
ন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সুনামগঞ্জে হাওরে বৃষ্টিপাতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আশাকরি এই দুর্যোগ আপনারা দ্রুত কাটিয়ে উঠবেন। আমি সব সময় হাওরের খোঁজ খবর নেই, কারণ আমি হাওরের মানুষ। আমি কৃষকের ছেলে তাই সুনামগঞ্জের হাওরের বর্তমান কি অবস্থা তা বুঝতে পারি।
বিশেষ ডেস্ক : পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত রয়েছে তাদের মধ্যে দীর্ঘতম শব্দ কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, টিটিন বা কোনেকটিন নামের একটি প্রোটিনের রাসায়নিক নামই হল পৃথিবীর দীর্ঘতম শব্দ।