হুমকির মুখে পড়ল ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য শাকিব-বুবলির ‘রংবাজ’ সিনেমাটি। রবিবার বিকেলে এফডিসিতে পরিচালক সমিতির সভাকক্ষে এক মিটিংয়ে নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরিচালক শামীম আহমেদ রনির ওপর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩টি সংগঠনের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বৈঠক শেষে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অনন্য মামুনের সদস্যপদ তিন বছর স্থগিত ছিল, বার বার মাফ চাওয়া সত্ত্বেও তাকে পদ ফেরত দেওয়া হয়নি, এরপরও সে কোন উদ্ধত্য দেখায়নি। আর রনি তো টিভি লাইভে বলেছে তার সদস্যপদ লাগবে না। সদস্যপদ ছাড়াই সে ছবি মুক্তি দেবে।
পরিচালক সমিতি সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রনিকে পাঠানো পরিচালক সমিতির এক নোটিশে শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য রনিকে বিশেষভাবে অনুরোধ করা হয়। কিন্তু রনি সিদ্ধান্তকে সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সমিতি কর্তৃক ‘রংবাজ’ শিরোনামের সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়মনীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি।
আর এ কারণেই রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে রনির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচয় পত্র ও বিএফডিসি’র গেট পাশ সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয়। পরিচালক সমিতির এ সিদ্ধান্তে সম্মতি দেয় অন্য ১২টি সংগঠন। একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয় শাকিব খানের ক্ষেত্রেও। তবে তিনি ‘দুঃখ প্রকাশ’ করায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আইপিএলের সেরা ইনিংসটা উপহার দিলেন নারিন। আইপিএল দূততম হাফ সেঞ্চুরি করেন তিনি। আইপিএলের ইতিহাসে এতটা বিধ্বংসী ব্যাটিং খোদ ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি কিংবা যুবরাজ সিংরা করতে পারেননি। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। ১৫ বলেই ছুঁয়ে ফেললেন এই ম্যাজিক্যাল ইনিংস। তাতেই উড়ে গেলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। হাতে বল বাকি ছিল ২৯টি।
লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে ক্লান্তি দূর করার পাশপাশি হার্টের স্বাস্থ্যের উন্নচি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাল চায়ে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকে। এটি শরীরকে সার্বিকবাবে চাঙ্গা করতে দারুন কাজে দেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মন্তব্য করে দলীয় সংসদ সদস্যদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার (৭ মে) রাতে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থেকে বনদস্যুদের অস্ত্র যোগানদাতা জাহিদুল শেখকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সুন্দবন সংলগ্ন গাবুরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক জাহিদুল শেখ শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের রিয়াজ শেখের ছেলে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৫৮টি দল নিয়ে গঠিত নতুন এ জোটের নাম দেয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।
ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ কর্মকর্তা। এছাড়াও সদর উপজেলার লেবুতলায় জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বেকার পুনর্বাসন সংস্থায় ভূয়া স্বাক্ষরে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। কমিটি গঠনে গঠনতন্ত্রের কোন নিয়মনীতি মানা হয়নি। এব্যাপারে সদর থানায় অভিযোগ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক সালমা খাতুন। লিখিত অভিযোগে সালমা খাতুন জানান, সাতক্ষীরা রাজার বাগানে অবস্থিত বেকার পুনর্বাসন সংস্থাটি ২০০৯ সালের ০৩ ফেব্রুয়ারি তারিখে নিবন্ধন লাভ করে। নিবন্ধন নং- সাত ১০৪৭/২০০৯। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটির হাল ধরেন সালমা খাতুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করায় সংস্থার সাধারণ সম্পাদক সালমা খাতুন এনজিও ব্যুরো নিবন্ধন করার জন্য সংস্থার গঠনতন্ত্র, কার্যকারী কমিটি সহ সকল কাগজপত্র তার নিকট আত্মীয় শহরের মুন্সিপাড়া এলাকার আব্দুস সামাদের স্ত্রী নাজমুন নাহার ষড়যন্ত্র করে গঠনতন্ত্রের কোন নিয়মনীতি না মেনেই সালমা খাতুনকে সাধারণ সম্পাদকের পদ থেকে সহ-সভাপতি পদে মনোনিত করে ২৯-০৬-২০১৫ তারিখ হতে ২৮-০৬-২০১৭ তারিখ মেয়াদে কমিটি অনুমোদন করেন। কমিটির তালিকায় সালমা খাতুন, লিয়াকত হোসেন, শাহনাজ বেগম ও লোকমান কবির এব্যাপারে কিছুই জানেনা। তাদের স্বাক্ষর জালিয়াতি করে নাজমুন নাহার ভূয়া কমিটি গঠন করেছে। তারা জানান, কমিটির ভূয়া তালিকায় সাধারণ সম্পাদক করা হয়েছে কলারোয়ার একটি এমপিওভুক্ত কলেজের প্রভাষক ফরিজুল ইসলামকে। ফরিজুল ইসলামের স্ত্রী একটি এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষক।