শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো অবিশ্বাস্যভাবে জয় পেয়েছিল বার্সেলোনা। প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে পড়েও উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এবার জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও হোঁচট খেয়েছে বার্সা। হেরে গেছে ৩-০ গোলের ব্যবধানে। শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আরেকটি দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর গল্পই লিখতে হবে কাতালানদের।
জুভেন্টাসের মাঠে প্রায় পুরো ম্যাচেই নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি বার্সেলোনার তারকা ফুটবলাররা। অন্যদিকে শুরু থেকেই সফরকারীদের চাপের মুখে রেখেছিলেন জুভেন্টাসের খেলোয়াড়েরা। ৭ মিনিটের মাথায় গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন পাওলো দিবালা। ২২ মিনিটের মাথায় আরেকটি গোল করেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটের মাথায় আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। ম্যাচে হার নিশ্চিত হয়ে গেলেও দু-একটি গোল শোধ করতে পারলেও দ্বিতীয় লেগের জন্য কিছুটা এগিয়ে থাকতে পারত বার্সেলোনা। কিন্তু সেটাও করতে পারেননি মেসি, নেইমাররা। আর এজন্য শিষ্যদের ওপর চরম চটেছেন বার্সা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা ঠিকঠাক খেলতে পারলে যেকোনো দলকে চার গোল দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে আমি এতটাই রেগে আছি যে, এটা নিয়ে ভাবতেও চাই না।’
২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসকে হারিয়েই শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার শেষ আটের লড়াইয়ে সেই হারের প্রতিশোধ নেওয়ার পথে অনেকখানিই এগিয়ে গেল জুভেন্টাস। বার্সেলোনার মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হারলেও সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে ইতালির অন্যতম সেরা এই ক্লাব।

আসাদুজ্জামান : কর্মক্ষেত্রের কক্ষ সংকট ও চালকদের ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট কোন মাঠ না থাকাসহ বিভিন্ন প্রতিকুলতার মধ্য দিয়েও গত তিন বছরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সাতক্ষীরা শাখার রাজস্ব আদায় হয়েছে ৬৫ কোটি টাকা। যা বিগত তিন বছরের চেয়ে পাঁচ গুণ বেশি।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে দাওরায়ে হাদিস ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্সের মর্যাদা পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণে যা যা করা দরকার, তিনি তা করবেন।
পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া এবং ধরা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মাহফিজুল ইসলাম আককাজ : জীবিকায়ন দলের মাঝে ২য় কিস্তির নগত অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদে কেয়ার বাংলাদেশ সাতক্ষীরার ব্যবস্থাপনায় ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগত অর্থ বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ব্রক্ষ্মরাজপুর ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া পারভীন শাপলা, কেয়ার বাংলাদেশ সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার মো. মহব্বত আলী, প্রজেক্ট অফিসার মো. ইব্রাহিম খলিল ও শিউলি চক্রবর্তী প্রমুখ। এ সময় ৫০জন জীবিকায়ন দলের মাঝে ২য় কিস্তির ৯ হাজার টাকা করে এ নগত অর্থ বিতরণ করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা হবে আগামী দিনের কর্ণধর। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশ সম্পর্কে জ্ঞান দান করতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সন্তোষ কুমার বোস (এসকে বোস), ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ব্রক্ষ্মরাজপুর ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া পারভীন শাপলা, রাম প্রসাদ, ঠিকাদার প্রতিষ্ঠান মুক্তি কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী মাহমুদ হাসান মুক্তি প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১তলা ভবন নির্মাণ করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস.এম শহিদুল ইসলাম।