এম. বেলাল হোসাইন : দুর্বৃত্তদের উপর্যপুরি গুলিতে রাসেল কবির নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত রাসেল কবির সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। কবিরের পিতাও সšাসীদের হাতে নিহত হন।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। এরপর থেকে সিরাজুলের ছেলে রাসেল কবির(৩০) বাড়িতে থাকতো না। সে সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজের পাশ্ববর্তী একটি ভাড়াবাড়িতে থাকতো। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে অবস্থান করাকালিন দুর্বৃত্তরা তাকে লক্ষ্যে করে পর কয়েকটি গুলি ছোড়ে। এতে তার শরীরের তিনটি স্থান গুলিবৃদ্ধ হয়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নজরুল ইসলামের অভিযোগ তার ভাই সিরাজুলের হত্যাকারী কবির, আজগার, মুকুল, নাজমুল, শহীদুল, খা

নিহত কবিরকে দেখতে হাসপাতালে এমপি মুস্তফা লুৎফুল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম
য়েরসহ কয়েকজন পরিকল্পিতভাবে রাসেল কবির কে গুলি করে হত্যা করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খরব পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী দু’জন অসহায় নারীকে নিজ উদ্যোগে ব্যক্তিগত আর্থিক সহায়তা করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার সকালে সাংসদের বাসভবনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা এলাকায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রান্নাসহ বিভিন্নভাবে দেশকে শক্রুমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী দুই জন মহিলা কফিরনকে ৫ হাজার টাকা ও অভিরনকে ৫ হাজার টাকা সহায়তা বাবদ তাদের হাতে তুলে দেন। যুদ্ধ চলাকালীন সময়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মোকছেদ গাজীর স্ত্রী কফিরন ও একই উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের আব্দুর রহমান মোল্যার স্ত্রী অভিরন মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল। সম্প্রতি তালা উপজেলায় সরকারিভাবে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চলাকালিন সময়ে কমিটির সভাপতি হিসাবে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঐ দুই মহিলার আবেদন পত্র দু’টি দেখেন। এ সময় তাদের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। এ সময় তাদের দুই জনকে দেখা করতে বলেন। সহায়তা প্রদানকালে এমপি রবি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাদের কল্যাণে এই সামান্য সহায়তাটুকু করতে পেরে একজন মুক্তিযোদ্ধা হিসোবে তৃপ্তি পেয়েছি এবং তাদের জন্য পরবর্তীতে ও সহায়তা করা হবে বলে জানান।
মাহফিজুল ইসলাম আকাজ : সাতক্ষীরায় ডিবিখান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হোমিওপ্যাথির জনক মহত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যনের ২৬২ তম জন্মাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) বিকালে সাতক্ষীরার ডি,পি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যেগে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢালিউড সুপারস্টার শাকিব খান আমার স্বামী, আমাদের একটি সন্তানও আছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, ‘৯ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবে বাসায় ইসলাম ধর্মমতে আমাদের বিয়ে হয়। আমার নতুন নাম অপু ইসলাম খান। বিয়েতে শাকিবের পরিবারের লোকজনসহ প্রযোজক মামুনুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।’
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আসাদুজামান : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারপিট করার ঘটনায় সদর থানার আলোচিত এস.আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার গভীর রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে এ সাময়িক বরখাস্ত করেন।