যুদ্ধাপরাধের মামলায় সাজার রায় পুনর্বিবেচনার জন্য জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি হবে ১৪ মে।
রিভিউ আবেদন দুটি বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে তোলা হলে সাঈদীর আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন শুনানির আগে সময় চান। পরে আদালত ১৪ মে শুনানি শুরুর দিন ঠিক করেন। রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে খালাস চেয়েছেন এই জামায়াত নেতা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরপর সাঈদী আপিল করলে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।
আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।

প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল ম্যাচে নর্দান ভিকটোরিয়ানকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনইউবিটি কিংস। বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দেবহাটা প্রতিনিধি: জাতীয় চলচিত্র পরিষদের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডিএম তয়েব এর সাথে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শিল্পী ঐক্যজোটের নেতৃবৃন্দরা। বুধবার ১০টায় বাংলাদেশে চলচিত্র প্রকাশনী ভবনে যেয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও নাট্য পরিচালক জিএম সৈকাত, দেবহাটা উপজেলা শিল্পী ঐক্যজোটের সদস্য সচিব ফরহাদ হোসেন সবুজসহ অন্যান্য সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রের দুই হাতে কলম দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত ও আহত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই শিশুর মাতা রাশিদা বেগম গত মঙ্গলবার অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ মামুনার রশিদের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ৩ এপ্রিল সোমবার বেলা সোয়া ১২ টার দিকে অংকের কাসে আমার শিশু পুত্র রাশেদুজ্জামান রাশেদকে ওই স্কুলের সহকারী শিক্ষক মামুন বিনা কারনে মারপিটসহ তার দুটি হাত বেঞ্চের উপর রেখে তার হাতের কবজির উপর কলমের খোঁচা মেরে রক্তাক্ত ও জখম করে। একই সাথে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকিও প্রদান করে। বিষয়টি আমি সাথে সাথে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটির লোকজনকে লিখিতভাবে জানালে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেন। এ খবরটি ওই শিক্ষক জানতে পেরে ওই দিনই দুপুরে তিনি আমার মুন্সিপাড়াস্থ ভাড়া বাসায় এসে আমাকেসহ আমার স্বামী আব্দুর রশিদ লাভলুকে এ নিয়ে থানা ও কোর্টে মামলা করিলে আমাদেরকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। বিষয়টি আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবসস্থা নেয়ার জন্য পরামর্শ দেন। এরপর আমি বাদী হয়ে পরদিন মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল করি। তবে, ওই স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা আফরোজ জানান, আমি ওই শিশুর মাকে কোন আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেইনি। আমি বলেছিলাম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়ার জন্য তিনি সুপারিশ করবেন। তিনি আরো জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাইফুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতাদের পরামর্শক্রমে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাইফুল ইসলাম জানান, আমিসহ স্থানীয় পৌর কাউন্সিলর খবরটি শুনার সাথে সাথে স্কুলে যাই। ওই শিশুর মা আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললে আমরা এতে কোন আপত্তি করি নাই। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মাছখোলা গ্রামের মামুনার রশিদ তাকে মারপিটের বিষয়টি অস্বীকার করলেও তাকে কলমের খোঁচা দিযে রক্তাক্ত করার বিষয়টি স্বীকার করেই জানান, অসাবধানবশতঃ এটি হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করছি।
আওয়ামী লীগের ভারত প্রীতি নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বরং তারা (বিএনপি) ক্ষমতায় গেলে ভারত প্রীতি এবং ক্ষমতার বাইরে গেলে ভারত ভীতিতে ভোগেন। সেখানে আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই।’
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার মালিকানাধিন নিউ মার্কেট ভবনটি জনস্বার্থে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম্ড) ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সে লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে মালামাল সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফকে আবারো আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।