হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশসহ কয়েকটি দেশের টাকা চুরি করে পরমাণু বোমা কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার সাইবার নিরাপত্তা-সংক্রান্ত প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ও কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় সোমবার ক্যারিবীয় দ্বীপ সেন্টমার্টিনে অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য দেয় ক্যাস্পারস্কি।
ক্যাস্পারস্কির প্রতিবেদন অনুযায়ী, ১৮টি দেশের বিভিন্ন ব্যাংকে সাইবার আক্রমণ চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওই অর্থ ব্যবহৃত হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র উন্নয়নে।
বিভিন্ন ব্যাংক ও নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করেন, এর আগে বাংলাদেশসহ ইকুয়েডর, ফিলিপাইন ও ভিয়েতনামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। তবে ক্যাস্পারস্কির দাবি, লাজারুস নামে ওই হ্যাকার দলের সাইবার আক্রমণের শিকার শুধু এই চারটি দেশ নয়। এ ছাড়া কোস্টারিকা, ইথিওপিয়া, গেবন, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পোল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও উরুগুয়ের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও উত্তর কোরিয়ার করা এই সাইবার হ্যাকিংয়ের শিকার হয়।
প্রতিবেদনে ক্যাস্পারস্কি জানায়, নিজেদের অবস্থান লুকাতে হ্যাকাররা ভিন্ন ভিন্ন আইপি (নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকা কম্পিউটারের স্বতন্ত্র নম্বর) ও ঠিকানা ব্যবহার করেছে। এই হ্যাকার দল ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে হামলা চালায়। তবে ছোট্ট একটা ভুল করে ফেলে হ্যাকাররা। হ্যাকিংয়ের সময় একবার উত্তর কোরিয়ার আইপি ঠিকানা ব্যবহার করা হয়েছিল। আর ওই সূত্র ধরে নিরাপত্তা বিশ্লেষকদের জালে ধরা পড়ে ওই হ্যাকার দলটি।
ক্যাস্পারস্কির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গবেষণা দলের প্রধান ভিতালি কামলুক বলেন, এই সমীকরণে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এর আগে ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংক ও সম্প্রচার মাধ্যমে সাইবার হামলা চালানো হয়। সে সময় প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে হামলার জন্য অভিযুক্ত করে দেশটি। এ ছাড়া ২০১৪ সালে বিনোদনমূলক প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এ দুটি হামলার সঙ্গে হ্যাকার দল ‘লাজারুস’কে যুক্ত করা হয়।
২০১৫ সালে উত্তর কোরিয়া তাদের হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু পরিবর্তন করে। আক্রমণ করা শুরু করে বিশ্বের অন্য দেশগুলোর নিরাপত্তা ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতেও। এ তথ্য জানিয়েছে নিরাপত্তাবিষয়ক সংস্থা বিএই সিস্টেম, ফায়ারআই ও সিমেনটেক।
গত মার্চে ক্যাস্পারস্কির করা এক পর্যবেক্ষণে বলা হয়, সর্বশেষ ভিয়েতনামের একটি ব্যাংকে সাইবার হামলা চালায় উত্তর কোরিয়া। এ ছাড়া গেবন ও নাইজেরিয়ায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সিমেনটেক জানিয়েছে, বেশিরভাগ হামলায় সফল হয়নি উত্তর কোরিয়া।
বিভিন্ন সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী কয়েকজন গবেষক জানিয়েছেন, হামলার শিকার ব্যাংকগুলো থেকে চুরির অর্থ সরিয়ে নেওয়ার জন্য সেগুলোর মধ্যে একটি সংযোগ তৈরির চেষ্টা করছে উত্তর কোরিয়া।
এর উদাহরণ দিতে গবেষকরা বলেন, এভাবেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়। পরে সেগুলো শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একটি ক্যাসিনোতে সরিয়ে ফেলা হয়।
ওই অর্থ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র উন্নয়নে খাটানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনার তদন্তকারী যুক্তরাষ্ট্রের আইনজীবীরা।
সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ক্যাস্পারস্কি বেশ জনপ্রিয়। বিভিন্ন হ্যাকিংয়ের তথ্য ফাঁস করে আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
ক্যাস্পারস্কির ওপরে রাশিয়া সরকারের প্রভাব আছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি সরাসরি উড়িয়ে দেয় ক্রেমলিন।

ময়মনসিংহ শহরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সাতজনের মধ্যে ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। তিনি হলেন জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন (২৫)।
স্পোর্টস ডেস্ক: শুরুতে ধাক্কা, এরপর সৌম্য-সাব্বিরের পাল্টা আক্রমণ; তারপর আবারও ছন্দপতন। বল হাতে শুরুতে উইকেট নেওয়ায় ব্যর্থতা। তারপর অবসর ঘোষণা দেওয়া অধিনায়ক মাশরাফির জোড়া আঘাতে ম্যাচে ফেরা। ম্যাচের শেষ দিকে বলের বিপরীতে রানের লড়াই চলেছে। গোটা ম্যাচে এভাবেই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ হার দিয়েই শুরু হলো টাইগারদের। ১৫৬ রানের টার্গেটে ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।
বৈশাখ আসতে এখনো বেশ কয়েকদিন বাকি কিন্তু এখনই ঠিক যেন বৈশাখেরই দাবদাহতা। চারপাশের ভ্যাপসা গরমে টিকে থাকা দায়। তাই বলে কি থেমে থাকবে জীবন পরিক্রমা? চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। আসুন জেনে নিই এই গরমে কী খাবেন আর কী খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন।
ব্লেডগুলো ধারাল হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ওই ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়।
এম, বেলাল হোসাইন : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিপেদে এড. শাহ আলম ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. শেখ আব্দুর সাত্তার ১৮৮ ভোট পেয়েছেন। সভাপতি পদে অপর দুই প্রার্থী এড. খোদা বক্স ৭ ভোট এড. ইয়ারুল হক ২ ভোট পেয়েছেন।
স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বেই এই ম্যাচে খেলতে নামছে লাল-সবুজের দল। অথচ এরই মধ্যে একটি ঘোষণা দিয়ে ফেললেন নড়াইল এক্সপ্রেস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক। মঙ্গলবার মাশরাফি তাঁর ফেসবুক পেজে এই ঘোষণা দেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
লফিকার আলী : কলারোয়ায় দুই রাউন্ড তারা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, তার নেতৃত্বে থানার এসআই ইয়াছিন আলম চৌধুরী, এমদাদুল হক, শেখ নাজিবুর রহমান, সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কুটি বাড়ীর মোড় থেকে পরিতাক্ত অবস্থায় ২রাউন্ড তাজা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করে। এঘটনায় কলারোয়া থানায় একটি জিডি হয়েছে।