আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুলতিয়ার মোড় এলাকায় পানি নিষ্কাশনের কালভার্টের করুন অবস্থার উন্নয়নে উদ্যোগ না নেওয়ায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, কুলতিয়া মোড়ে পানি নিষ্কাশনের জন্য বৃটিশ আমলে একটি কালভার্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যার এক মুখ অর্ধেক মাটি ভরাট ও অন্য মুখ পুরোপুরি ভাবে মাটি ভরাট হয়ে গেছে। যার কারণে গত বছর বর্ষার মৌসুমে পানি বন্দি হয়ে প্লাবিত হয়ে ছিল, কুলতিয়ার মোড় এলাকা, মাঠ পাড়া ও সদরের কুলতিয়া গ্রামের হাজারও পরিবার। এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে পুরাতন কালভার্টের মধ্য দিয়ে অতি কষ্টে একটি পাইপ স্থাপন করে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি নগন্য। কুল্যা গ্রামের বাসিন্দা হেকমত আলী, রবিউল ইসলাম ও সদরের পবিত্র ঘোষ বলেন, তৎকালিন সময়ে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট নির্মানের সময় ঠিকাদাররা এ কালভার্টটি নির্মাণ না করে এভাবেই ফেলে রাখে। ফলে প্রতি বছর প্লাবিত হয় এএলাকা। এব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোন সুফল মেলেনি বলে জানান এলাকাবাসী। প্লাবনের হাত থেকে রক্ষা পেতে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন ঢালাইয়ের কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের মোট ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অরুণোদয়ের তরুণ আলোয় এসো আলোকিত হই স্লোগানে প্রথম বারের মত সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সোনারগাঁ লোকশিল্প যাদুঘর এ বার্ষিক বনভোজন আয়োজিত হল।
দ্যালয়ের প্রভাষক কাজী ফারুক হোসেন, সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন প্রমুখ।
আমির হোসেন খান চৌধুরী : এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বরত শিক্ষককে পরীক্ষার অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনের ইংরেজি ২য় পত্রের পরীক্ষার দিনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অপ্রতিম : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাই স্কুলে ক্লাস টেন পর্যন্ত পড়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এরপর পেরিয়ে গেছে ৪৭ বছর। ২০ বছর আগে একবার তিনি স্কুলে এসেছিলেন। তখন বন্ধুদের কারও সঙ্গে দেখা হয়নি। বৃহস্পতিবার আবার এলেন। নলতা হাই স্কুলের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান। অনুষ্ঠান হলো দুই দিন, বৃহস্পতিবার আর শুক্রবার। সেখানে আজকের আফজাল হোসেন এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি ফিরে গিয়েছিলেন তার কিশোর বয়সে।
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।