সোহরাব হোসেন : আশাশুনিতে বিশ্ব পানি দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকালে র্যালি ও উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এস ও সুনীল কুমার ভদ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শিক্ষা অফিসার মোছাঃ শামছুরনাহার, আশাশুনি প্রেসকাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স কাব সেক্রেটারী সোহবার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের আঃ গফ্ফার, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আঃ গনি, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক এন এম বি রাশেদ সোরয়ার শেলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ সুপিয় পানি, জলাবদ্ধতা নিরসন, নদী ভরাট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মোবাইল ফোনের টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয় (রেডিয়েশন) খুবই উচ্চমাত্রার এবং তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে সব মোবাইল অপরারেটর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) এই তেজস্ক্রিয়তার মাত্রা কমাতে ব্যবস্থা নেওয়া উচিত বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।
বিশ্বখ্যাত ফোবস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান আবারো পেয়েছেন মাইক্রোসফটের বিল গেটস।
আসাদুজ্জামান : “নদ-নদী, খালে বিলে দূষণ চলে যদি, জনগনের দুঃখ তাতে বাড়বে নিরবধি” এই পতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পানি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র্যলি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক এ,এফ, এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আকতার, নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বিভাগ-১ এর বি,এম আব্দুল মোমিন প্রমূখ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে কোমলমতি শিশুদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমীর আয়োজনে একাডেমীর হলরুমে চিত্রাংকণ, কুইজ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল। প্রতিযোগিতায় বিচারকের দয়িত্ব পালন করেন চিত্র শিল্পী এম.এ জলিল, দীপক কুমার মৃধা, মোস্তাক আহমেদ ও শেখ ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে আগামী ২৬শে মার্চ সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হবে।
ডেস্ক: বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকে চেপে এবার মহাবিশ্বে পাড়ি দিতে যাচ্ছেন ৭৫ বছরের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিং। নিজস্ব মহাকাশযানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার রিচার্ড ব্র্যানসন।
গাজী আল ইমরান, শ্যামনগর : ‘পানি ও বর্জ্য পানি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শ্যামনগরে পালিত হলো বিশ পানি দিবস। বুধবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ,বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সন্মিলিতভাবে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করে। র্যলিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা চত্ত্বরে অংশি জনের বৈঠক খানায় পানির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম,তিনি তার বক্তব্যে দেশের বিভিন্ন অঞ্চলের পানি এবং পানির গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।এ ছাড়া তিনি আরো বলেন বৈশ্বিক অর্থনীতিতে বর্জ্য পানিকে একটি মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হয়। পানির উপর গুরুত্ব দিতে এবং পানির সঠিক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে তরুনদের প্রতি আহোবান জানান তিনি।বর্জ্য পানির নিরাপদ ব্যবস্থাপনা মানবস্বাস্থ্য, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের জন্য একটি সঠিক বিনিয়োগ বলে মনে করেন তিনি।উপজেলা প্রশাসনের আয়োজনে , বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ডের বাস্তবায়নে এবং বেসরকারি উন্ন্য়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সুশীলন, কনসার্ন ওয়াল্ড ওয়াইড, ওয়াল্ডর্ ভিশন এর সহযোগিতায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের এলাকা সমন্ময়কারী পার্থ সারথী পাল সহ বিভিন্ন সেরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তবৃন্দ।আলোচনা সভা শেষে বিশ্ব পানি দিবস উপলক্ষে গত সোমবার অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের প্রকল্প ব্যাবস্থাপক সৈয়দ মনিবুল হাসান।
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ ব্রীজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মোঃ হুসাইন মির্জা (৬)। সে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের কলিজুগা গ্রামের মীর্জা শহীদুল ইসলামের ছেলে।