সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপনযুব দিবসে দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমাদক প্রতিরোধে সাতক্ষীরায় মাদক বিরোধী মটরসাইকেল র‍্যালিগণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি : প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদআদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

arrest196আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আশরাফ হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের পাঁচপোতা গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পপ কুমার নাথ জানান, আশরাফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedতালা প্রতিনিধি : শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে তালার বহুল আলোচিত বারাত-মির্জাপুর বিলের সাড়ে ১১শ বিঘা ঘের’র কাজীডাঙ্গা এলাকার একটি টোং ঘর শত্রুতামূলক ভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘের মালিক এস.এম. মহব্বত হোসেন প্রতিপক্ষ মোস্তাক-মধু গংদের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছেন।
সূত্রে জানা যায়, মির্জাপুর, বারাত, কাজীডাঙ্গা, ভবানীপুর, খরাইল মৌজার আনুমানিক সাড়ে ১১শ বিঘা জমিতে বিগত ৫বছর ধরে কেশবপুর উপজেলার এস. এম. মঞ্জরুল ইসলাম ঘের করে আসছেন। চলতি বছর ঘেরের ডিড’র মেয়াদ শেষ হওয়ায় তিনি জমিদাতাদের সাথে আগামী ৫ বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে মঞ্জুরুল ইসলামের কাছ থেকে উক্ত ঘের গোপালগঞ্জ ব্যাংকপাড়ার আব্দুল মান্নান খানের পুত্র রাজু উদ্দীন খান ও কেশবপুর যশোর পাজিয়ার নারায়ানপুর গ্রামের আজিজ সরতারের পুত্র এস এম মহব্বত লিজ নিয়ে মাছ চাষের প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু কেশবপুরের আব্দুল সামাদ সরদারের পুত্র মোস্তাক আহম্মেদ ও খোরশেদ সরদারের পুত্র কামরুজ্জামান মধু এই ঘের দখল করার জন্য চেষ্টা করায় দুই পক্ষের মাঝে বিরোধ সৃষ্টি হয়।
ঘের মালিক মহব্বত হোসেন জানান, ঘের জোর দখলের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে কাজীডাঙ্গা এলাকার ঘের পাহারা দেওয়ার টোং ঘরটি ৭/৮ জনের একটি সংঘবন্ধ চক্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে ঘরের ম্যানেজার জহুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে দেখতে পান হঠাৎ মুল ঘরের পশ্চিম দিকের একটি টোং ঘরে আগুন জ্বলছে। তিনি সেখানে যেয়ে দেখেন পার্শ্ববর্তী আম বাগানে বারাত গ্রামের সোবহান মাস্টার ও তার দু’পুত্রসহ আরো বেশ কয়েজন দাঁড়িয়ে রয়েছে। এ ব্যাপারে ঘের মালিকের ভাগ্নে এম এম আজিজ জানান, পূর্ব শক্রতার জের ধরে মোস্তাক-মুধু স্থানীয় সোবহান আলীর সহযোগিতায় এ ধরনের কাজ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1212নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলা সদরের যানজট নিরসনে এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন সেখানকার ব্যবসায়ীরা। ইতোমধ্যে তারা সম্মিলিতভাবে স্থানীয় বণিক সমিতি বরাবর একটি লিখিত আবেদনও করেছেন। পাইকগাছা-খুলনা প্রধান সড়কের তালা উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনের ৩ রাস্তা মোড়ে অলিখিতভাবে বাস স্টপেজ করায় মূলত যানজটের সৃষ্টি।
লিখিত অভিযোগে ব্যবসায়ীরা জানান, স্টপেজের নামে অত্যন্ত ব্যস্ততম মোড়ে সকল প্রকার বাস-মিনিবাস থেকে শুরু করে প্রায় সকল প্রকার মটর যান দীর্ঘক্ষণ স্টপেজ করায় সেখানে যানজট লেগেই থাকে। এমনকি এতে করে প্রতিদিন যানজটকে কেন্দ্র করে সেখানে ছোট-খাট দুর্ঘটনা লেগেই থাকে। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘক্ষণ যানজটে পথচারীদের পথ চলতে বিড়ম্বনার পাশাপাশি স্থানীয দোকানিদের ক্রয়-বিক্রয় করতে সারাক্ষণ ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা সকল প্রকার বিড়ম্বনা প্রতিরোধে ৩ রাস্তার মোড় থেকে অলিখিত স্টপেজটি উঠিয়ে দেয়ার জন্য তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠন তালা বণিক সমিতির বরাবর লিখিত আবেদন করেছেন।
প্রসংগত, খুলনার পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া ও দাকোপের একাংশ, সাতক্ষীরার আশাশুনীসহ বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক পাইকগাছা-খুলনা প্রধান সড়কের তালা ৩ রাস্তা মোড় অতিক্রম করেই যেতে হয় সকলকে। তবে সারাক্ষণ সেখানে সকল প্রকার যান-বাহনের অলিখিত অবৈধ স্টপেজ করায় যানজট লেগেই থাকে। অনেক সময় জনপদের বিভিন্ন হাসপাতাল, কিনিক থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে জরুরি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সগুলো তালা মোড়ের যানজটের কবলে পড়ায় রোগীদের জীবনহানীর ঘটনাও ঘটে থাকে।
সর্বশেষ সেখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের সচেতন এলাকাবাসী তালা বাজার মোড়ের বাস স্টপেজটি উঠিয়ে দিতে তাদের বণিক সমিতিসহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

iss1নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পলাশপোলে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই এক সন্তানের জননীর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে ফেলে রেখে পাষ- স্বামী পালিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরের পালাশপোল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধুর নাম ইয়াসমিন হোসেন টুম্পা (২০)। সে পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনর  বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী সন্তান নিয়ে পালাশপোল এলাকায় একটি ভাড়া বাড়িকে বসবাস করতো। ফারুখ কোন কাজ করতো না সে নেশাগ্রস্ত ছিল। যৌতুকের জন্য প্রায় সে তার স্ত্রীকে মারধর করতো। অভাবী ভ্যান চালক বাবা তার মেয়ের সুখের কথা চিন্তা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা যৌতুকও দিয়েছে। এ ঘটনার দিন ফারুখ তার স্ত্রীকে মেরে শশুরের কাছে রাত দুই টার সময় ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। শশুর বাড়ির লোজন তার বাড়িতে যেয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর তারা সদর হাসপাতলে যেয়ে দেখতে পায় টুম্পার লাশ হাসপাতাল মেঝেতে পড়ে আছে। লাশের পাশে কেউ নেই। এরপর তারা তাদের জামাই ফারুখকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তিনি আরো জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexনিজস্ব প্রতিবেদক : সরকারের মহৎ উদ্যোগ কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার দোকানে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে সাতক্ষীরার তালার এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা বাজারের সার ব্যাবসায়ী আব্দুল কাদেরকে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী আব্দুল কাদের তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন জানান, তালা উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার শাহিন গোপনে সরকারের মহৎ উদ্যোগ কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার ও বীজ তালা উপজেলার মাগুরা বাজারের একটি সারের দোকানে বিক্রি করে দিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালন করা হয়। এ সময় সার ব্যবসায়ী আব্দুল কাদেরের দোকান থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার উদ্ধার করা হয়। একই সাথে উক্ত সরকারী কৃষি প্রণোদনা কর্মসূচির সার বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। তবে এসময় ওই ব্লক সুপাভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।
সার ব্যাবসায়ী আব্দুল কাদের জানান, তিনি ব্লক সুপারভাইজারের কাছ থেকে উক্ত সারগুলো ক্রয় করেছেন। অথচ ভ্রাম্যমাণ আদালত ব্লক সুপারভাইজারকে সাজা না দিয়ে তাকে সাজা প্রদান করেছেন। তিনি আরও জানান, ব্লক সুপারভাইজাররের বিরুদ্ধে জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক সুভাষ চৌধুরীর সুস্থতা কামনা করছে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি

2প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট সাংবাদিক যুগান্তর ও এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার বিকালে তিনি বুকের ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে সাতক্ষীরা শহরের ডক্টরস ল্যাবে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আরিফ আহম্মেদ ও ডা. সঞ্জয় সরকারের তত্তাবধানে তার চিকিৎসা শুরু হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় সন্ধ্যার পর তাকে খুলনার বেসরকারি ফরটিস স্কটস হাসপাতালে নেয়া হয়। উল্লেখ্য, ইতিপূর্বে তিনি আরও দুই বার হৃদরোগে আক্রান্ত হন।
সাংবাদিক সুভাষ চৌধুরীর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা রিপোর্টর্স ইউনিটি’র আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্যবৃন্দ যথাক্রমে এড. এ কে এম শহীদ উল্ল্যাহ, এড. অরুণ ব্যানার্জী, জি এম নূর ইসলাম, কল্যাণ ব্যানার্জি, মহসিন হোসেন বাবলু, মমতাজ আহমেদ বাপী, মো: হাবিবুর রহমান, এম কামরুজ্জামান, আবু নাসের মোঃ আবু সাঈদ, ইয়ারব হোসেন, হাবিবুর রহমান হাবিব, শেখ মাসুদ হোসেন, কাজী শওকত হোসেন ময়না, কালিদাস কর্মকার, সেলিম রেজা মুকুল, আবু তালেব মোল্ল্যা, মোহাম্মদ আলী সুজন, আসাদুজ্জামান, শেখ ফরিদ আহমেদ ময়না, কাজী জামাল উদ্দিন মামুন, বরুণ ব্যানার্জী, কামরুল হাসান, আব্দুল জলিল, এম শাহীন গোলদার, জি এম আদম শফিউল্লাহ, আমিনুর রশিদ প্রমুখ।18

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ফিরছেন পপি

কর্তৃক Daily Satkhira

sonabandhuতিনবারের জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পাওয়া চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এক বছর পর বড় পর্দায় ফিরছেন। আগামী মে মাসে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। নাম ‘সোনাবন্ধু’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।

ছবির পরিচালক জাহাঙ্গীর আলম সুমন বলেন, ‘চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রসহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে। ছবিতে বিধবা একটি নারীর চরিত্রে দেখা যাবে পপিকে।’

চলচ্চিত্রে এখন আর নিয়মিত কাজ করছেন না পপি। বললেন, ‘ভালো গল্পের ছবির প্রস্তাব না আসায় এখন ছবিতে নিয়মিত অভিনয় করা হয় না। তবে ভালো গল্প এবং ভালো চরিত্র, যা আমার সঙ্গে মিলে যায়; এমন ছবির প্রস্তাব এলে অভিনয় করি। “সোনাবন্ধু” ভালো গল্পের ছবি। গল্পের প্রয়োজনেই এই ছবিতে অভিনয় করেছি।’

পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’ ছবিটি মুক্তি পায় গত বছর মে মাসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

22222সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এরপর বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি নলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোসাইটির আয়োজনে এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপ-সচিব আবু মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, দেশবরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন প্রমুখ।44554
প্রধান অতিথি এ সময় ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, “আগামী দিনের সু-নাগরিক হিসেবে তোমাদেরকে গড়ে উঠতে হবে এবং এ দেশের জন্য কাজ করতে হবে।”
উল্লেখ্য, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয়টি। সেই থেকে আজ পর্যন্ত যারা এই স্কুলে লেখা পড়া করেছেন তাদের উদ্দেশ্যে এই শতবর্ষ উদযাপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest