চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ’ পালাম বিমান ঘাঁটিতে পৌঁছায়।
সেখানে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর কথা থাকলেও স্বয়ং নরেন্দ্র মোদীই বিমানবন্দরে হাজির হন। যাকে বিরল সম্মাননা হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানের সিঁড়িতে গিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
মোদী সরকারের বাঙালি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সাত বছর পর এই সফরে ভারতের সঙ্গে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন।
তৃতীয় দফায় বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই ভারতে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি ভারতীয় রাষ্ট্রপতি ভবনে যাবেন। এ সফরকালে তিনি সেখাই থাকবেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে থাকবেন শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। একই দিন বিকালে তিনি দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। বাংলাদেশ হাউসে তার সম্মানে নৈশভোজের আয়োজনও থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের দ্বিতীয় দিনে শনিবার রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার প্রদান করা হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন।
তারপর শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত গান্ধী স্মৃতি সৌধে যাবেন। সেখানে পরিদর্শন বইয়ে সই করবেন। তারপর হায়দরাবাদ হাউসে প্রথমেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। তারপর শুরু হবে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবার প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মোজাম্মেল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর হায়দরাবাদ হাউসেই দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ) ও দলিল সই হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ বিবৃতি দেবেন। সেখানেই সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের হিন্দি অনুবাদ হস্তান্তর করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বইটির হিন্দি অনুবাদ করা হয়।
এ অনুষ্ঠানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন। একই দিনে বিকাল সাড়ে ৩টায় মানেকশ সেন্টারে সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছেন তাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ১৬৬১ জন ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছেন।
তাদের মধ্যে সাতজনের পরিবারের সদস্যদের মধ্যে এ সম্মাননা তুলে দেবেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী অবশিষ্ট ভারতীয় সৈন্যদের পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সম্মাননা দেয়া হবে।
মুক্তিযুদ্ধে আত্মত্যাগী যে সাতজন ভারতীয় সৈন্য এবার সম্মাননা পাচ্ছেন তারা হলেন ল্যান্স নায়েক আলবার্ট এক্কা, মেজর অনুপ সিং, মালকায়েত সিং, আনসুরিয়া প্রসাদ, লেফটেন্যান্ট জেনালে সমীর দাস, স্কোয়াড্রন লিডার এবি সামান্ত এবং ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এছাড়া হোটেল তাজ প্যালেসে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এছাড়া ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে। প্রধানমন্ত্রী আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) মাজার জিয়ারত করবেন। আগামী সোমবার বিকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত ব্যাপক প্রস্তুতি নিয়েছে নয়াদিল্লি। দেশটির রাজধানীর প্রধান সড়কগুলোয় বাংলাদেশ ও ভারতের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
সফর ঘিরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এরই মধ্যে ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরকালে দু’দেশের মধ্যে ৩৩টি চুক্তি, এমওইউ ও দলিল সই হবে।


ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের বসন্তপুর ইউনিয়ন বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে মারধর ও মোটর সাইকেল ভাংচুর করায় দুই নারীসহ তিন জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারদ- প্রাপ্তরা হলেন দেবাড়িয়া গ্রামের সাহাজুদ্দীন গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫), তার স্ত্রী মাহফুজা বেগম (৩০) এবং ভাই কাদের গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৩০)।
মাশরাফি বিন মুর্তজার বিদায়কে স্মরণীয় করে রাখতে আগেই প্রতিজ্ঞার কথা জানিয়েছিলেন সাকিব-মুস্তাফিজরা। বৃহস্পতিবার ২২ গজে শেষ টি-টোয়েন্টিতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার প্রমাণ দিয়ে রাখলেন তারা। কলম্বোতে ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে শেষ টি-টোয়েন্টি ৪৫ রানে জিতেছে সফরকারীরা। ফলে পুরো সফরে বাকি ফরম্যাটের মতো এই সিরিজও ১-১ সমতায় শেষ করলো টিম বাংলাদেশ। ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
নলতা প্রতিনিধি : জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু। “অতীত স্বরণে হোক আগামীর উম্মেষ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালিগঞ্জে উপজেলার নলতা হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) আর্শীবাদ ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ৬-৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জয়ের প্রতিজ্ঞা নিয়ে আজ মাঠে নেমেছিল মাশরাফির সতীর্থরা। কাপ্তানের বিদায় ম্যাচ জয় উপহার দিবে, এমনটাই সংকল্প তাদের । সে লক্ষ্যে প্রথমে ব্যাট করে লঙ্কানদেন ১৭৭ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ দল।
মাশরাফির বিদায়ী ম্যাচ বলেই প্রিয় ক্যাপ্টেনের বিদায়টাকে রাঙাতে চেয়েছিল তার সতীর্থরা। শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে তার উদাহরণ ঠিকই রেখেছিলেন দুই ওপেনার ইমরুল ও সৌম্য। তাদের উড়ন্ত সূচনাতে ভর করেই ধীরে ধীরে এগিয়ে শ্রীলঙ্কাকে শেষ টি-টোয়েন্টিতে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ দল। 