সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

80b877847b68f3f6aeed7a5d7e13bbed-58cf5730c9cb6শেখ তহিদুর রহমান ডাবলু : আটকের পর সাতক্ষীরা সদর থানার হেফাজতখানা থেকে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজে বের করে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালতের আদেশ বাস্তবায়ন বিষয়ে সতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৪ সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপিত মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একটি মানুষ উধাও হয়ে গেলো, এটি কেউ বিশ্বাস করতে পারে? গত ছয় মাস ধরে সে (স্বামী) কোথায় আমরা কেউ জানি না।’ Ñবলছিলেন সাতক্ষীরা সদর থানা থেকে নিখোঁজ হওয়া হোমিওপ্যাথি চিকিৎসক মোখলেছুর রহমান জনির স্ত্রীর জেসমিন জাহান।
জেসমিন বলেন, ‘সে (জনি) হারিয়ে যাওয়ার পর একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তানের বয়স মাত্র ৩৭ দিন। আমার স্বামী সন্তানের মুখ দেখতে পারেননি। এই বাচ্চার ভবিষ্যত কী হবে? তাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো, সেটি ভাবতে কষ্ট হয়।’
তিনি আরও বলেন, গত বছরের ৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তার স্বামী জনিকে আটক করে এসআই হিমেল। ওই রাতে তাদের বাড়িতে তল্লাশি করে সদর থানা পুলিশ। এসময় পুলিশ তার স্বামীর ডাক্তারির কিছু কাগজপত্র নিয়ে যায়। এরপর ৫-৭ আগস্ট থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এবং খাবার দিয়ে আসেন। ৮ আগস্ট থানায় গেলে আর স্বামীর দেখা পায়নি। তখন থানা থেকে জানানো হয়, জনি নামে থানায় কেউ নেই। বিষয়টি ২৪ আগস্ট পুলিশ সুপারকে জানানো হলেও এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
জেসমিন বলেন, ‘পুলিশ সুপার কোনও খোঁজ না দেওয়ায় ২৬ ডিসেম্বর  থানায় সাধারণ ডায়েরি করতে যাই। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ (বর্তমানে সাতক্ষীরা কলারোয়া থানায় কর্মরত) জিডি নিতে অস্বীকৃতি জানায়। এ সময় ওসি আমাকে ডেকে মোটা অংকের টাকা দাবি করে বলেন, টাকা দিলে স্বামীকে পাবে না হলে আর কোনোদিন তাকে খুঁজে পাবে না।’
চলতি বছর ৩ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলনও করেছিলেন।
জনির মা আনোয়ারা খাতুন দাবি করেন, ‘আমার ছেলে কোনও রাজনীতির সঙ্গে যুক্ত না। কলারোয়ার লাঙ্গলঝাড়া বাজারে প্রগতি হেলথ কেয়ার নামে হোমিওপ্যাথির চেম্বার ছিল তার। বিনা দোষে আমার ছেলেকে থানায় আটক রাখা হয়েছে। এখন সে কোথায় আছে তা আমরা জানি না। পুলিশ তাকে লুকিয়ে রাখবে কেন? সে যদি দোষী তাহলে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে না কেন?’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্ল্যা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বলেন, ‘এ সম্পর্কে কোনও তথ্য আমার জানা নেই। তবে থানা মানুষের জন্য নিরাপদ স্থান। এখানে কোনও মানুষের হারিয়ে যাওয়ার সুযোগ নেই।’
এদিকে রবিবার আগামী ৪ সপ্তাহের মধ্যে নিখোঁজ জনিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেসমিন জাহানের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রবিবার এ আদেশ দেন আদালত। বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ এ নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

44444445নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলো নারীবান্ধব করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর প্রেসকাবে উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠী সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা সেলিনা বেগম।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে সর্বাধিক ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে চার লক্ষাধিক মানুষের বসবাস। সাইকোন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, অপরিকল্পিত চিংড়িচাষ, কৃষি জমির অপরিকল্পিত ব্যবহার, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, সুপেয় খাবার পানির অভাব এখানকার নিত্যদিনের সমস্যা। দুঃখজনক হলেও সত্য, চার লক্ষাধিক মানুষের জন্য এখানে মাত্র ৫৬টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাই নেওয়া নারী, শিশু ও প্রবীণদের জীবনে শুরু হয় অন্য এক দুর্যোগ।
আশ্রয় কেন্দ্রগুলোতে নারী-পুরুষ সবাইকে এক ঘরের ভিতর থাকতে হয়। একই পায়খানা ব্যবহারে নারীরা পড়ে বিব্রতকর অবস্থায়। এছাড়া আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য কোন আলাদা থাকার ব্যবস্থা না থাকায় মাসিক ঋতুকালীন সময়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় তাদের। যা পরবর্তীতে নানা রোগ-শোকের জন্ম দেয়। রাতে নারী ও শিশুদের সমস্যার শেষ থাকে না। সম্ভ্রম হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হয় নারীদের।
সংবাদ সম্মেলনে আশ্রয় কেন্দ্রগুলোতে নারী-পুরুষের আলাদা থাকা, খাওয়া, টয়লেট ও গোসলের ব্যবস্থা করা, পুরাতন আশ্রয় কেন্দ্রগুলো সংস্কার, সুপেয় পানি সরবরাহ, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য র‌্যাম সিড়ি, প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে অন্তত একটি করে হুইল চেয়ার ও ফাস্ট এইড বক্স সংরক্ষণ, সাইরেণের ব্যবস্থা, সংযোগ সড়কগুলো মজবুতকরণ ও সোলার সিস্টেম স্থাপনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল-ইমরান, বনজীবী নারী সংগঠনের নেত্রী শেফালী বেগম, রেহানা নাসরিন, আব্দুল হাকিম গাজী, বারসিক কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

555555আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম। আর এর জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবকেই দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
সাতক্ষীরা সদর হাসপাতালে সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে এই হাসপাতালের ইটিটি মেশিন দুইটি। প্রায় একই সময় ধরে নষ্ট হয়ে আছে ইকো কার্ডিওগ্রাম দুটিও। এছাড়া চারটি আল্ট্রাসনো মেশিনের মধ্যে তিনটি, ১৮টি সাকার মেশিনের মধ্যে ১৩টি, ছয়টি ইসিজির মধ্যে তিনটি, পাঁচটি আনেসথেশিয়া মেশিনের মধ্যে চারটি, চারটি কার্ডিয়াক মনিটরের মধ্যে দুইটি, ছয়টি এক্স-রে মেশিনের মধ্যে চারটি, তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি, সিসিইউ’র চারটি এসির মধ্যে দুইটি ও বিদ্যমান একটি বায়ো কেমিস্ট অ্যানালাইজার দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে।
আর এভাবেই দীর্ঘদিন মেরামতের অভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম।
সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের সুরত আলী হাসপাতাল মোড়ের একটি ডায়াগস্টিক সেন্টারের ক্যাশ কাউন্টারে দাড়িয়ে দেনদরবার করছিলেন পরীক্ষা-নিরীক্ষার বিল কমানোর জন্য। কিন্তু ডায়াগস্টিক সেন্টার কর্তৃপক্ষ টাকা কমাতে নারাজ।
এ প্রসঙ্গে জানতে চাইলে সুরত আলী বলেন, ‘ভাই যে পরীক্ষা সদর হাসপাতালে ১২০০ টাকা। সেই পরীক্ষা এখানে ২৫০০ টাকা। একটু কম নিতে বলছি, কিন্তু এরা তা নিচ্ছে না।’
সাতক্ষীরা সদর হাসপাতালে পরীক্ষা করালেন না কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ‘সদর হাসপাতালের মেশিন নষ্ট। তাই ডাক্তার সাহেব বাইরে থেকে পরীক্ষাগুলো করাতে বলেছেন। কিন্তু এতো টাকা কোথায় পাবো ?’
তবে, বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে একদিকে যেমন সাধারণ রোগীদের দুই থেকে তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, তেমনি সংশ্লিষ্টদের অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ মানুষকে পায়ে পায়ে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়। অথচ কর্তৃপক্ষ একুট আন্তরিক হলে চিকিৎসা সরঞ্জামগুলো এতো দিন নষ্ট হয়ে পড়ে থাকতো না। সাধারণ মানুষকেও হয়রানি-দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো না।
এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তহিদুর রহমান জানান, তিনি গত ১৩ মার্চ সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদান করেছেন। এসেই তিনি জানার চেষ্টা করেছেন, কোথায় কি সমস্যা রয়েছে। চলতি মাসেই বিদ্যমান সমস্যা সমাধানে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানালেন এই কর্মকর্তা। খুব দ্রুত স্বাস্থ্য সেবায় সাতক্ষীরা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3-2বিনোদন ডেস্ক: ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন নবীন নায়িকা শবনম বুবলি। তিনি জানিয়েছে, সিনিয়র অভিনেত্রী অপু বিশ্বাস তাকে ফোন করে অকারণেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তাকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন।

এ প্রসঙ্গে বুবলি বলেন, শনিবার (১৮ মার্চ) রাতে একটা অপরিচিত নম্বর থেকে আমার কাছে একাধিকবার ফোন আসে। আমি অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সাধারণত ধরিনা। পরদিন রোববার (১৯ মার্চ) সকালেও অনেকবার ফোন আসতে থাকে। এরপর সকাল ৯টার দিকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করতে থাকেন অপু বিশ্বাস।

তিনি বলেন, অপু বিশ্বাসের গালিগালাজ শুনে আমি হতভম্ব হয়ে পড়ি। একপর্যায়ে চোখের পানি আটকাতে পারিনি।

শবনব বুবলি আরো বলেন, অপু বিশ্বাস হুমকি দিয়ে বলেছে কিভাবে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবো তা সে দেখে নেবে। আমাকে কিছু বলার সুযোগই সে দেয়নি। তারপর ফোন কেটে দেয়। আমার সঙ্গে মিনিটখানেক তার কথা হয়েছে। পুরো সময়টাই সে আমাকে গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে। কেনো গালমন্দ করলো, কি আমার অপরাধ কিছুই বুঝতে পারলাম না।

উল্লেখ্য, ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস আর শবনম বুবলির মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব নিয়ে চলচ্চিত্রাঙ্গনে কানাঘুষা চলছিল বেশ কিছুদিন ধরেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

A handout picture released by the Syrian...A handout picture released by the Syrian Arab News Agency (SANA) on September 24, 2012 shows Syrian government forces running along a street strewn with debris in the northern city of Aleppo during fighting against rebel forces. According to the Syrian Observatory for Human Rights, at least 29,000 people have been killed since the revolt against Assad's rule erupted in March last year. The United Nations puts the toll at more than 20,000.   AFP PHOTO/HO/SANA  == RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / SANA" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ==-/AFP/GettyImages

আন্তার্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। জোবার জেলায় বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণের পরই সিরীয় বাহিনীর পক্ষ থেকে হামলা চালানো হয়।

স্থানীয় সময় রোববার সকালে গাড়ি বোমা ও আত্মঘাতী বোমা হামলা দিয়ে আক্রমণ শুরু করে বিদ্রোহীরা। এ ছাড়া দামেস্কের বিভিন্ন এলাকায় কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় বিদ্রোহীরা বিভিন্ন গোপন সুড়ঙ্গ ব্যবহার করেছিল বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

মানবাধিকার কর্মীরা জানাচ্ছে, রোববার গাড়ি বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার মধ্য দিয়ে এ হামলা শুরু হয়।

তবে সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ৩০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধের নজরদারির দায়িত্বে থাকা একটি মানবাধিকার সংস্থা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার পর বিভিন্ন এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেয় সরকারি বাহিনী।

গত বুধবার দামেস্কের একটি আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়। পরে পশ্চিমাঞ্চলের রাবওয়েহ জেলায় একটি রেস্তোরাঁয় বোমা হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_2103047112_1489989175এক দিন আগেই জন্মদিনের বিশেষ উপহার পেয়ে গেলেন, কী বলেন? তামিম ইকবাল হাসেন। অনাবিল হাসি, ‘তা বলতে পারেন!’ না, জন্মদিনটা তাজ সমুদ্র হোটেলে কাটবে অনাড়ম্বর। দলের পক্ষ থেকে একটা কেক এনে হয়তো কাটা হবে। আসল জন্মদিনতো পালিত হবে চট্টগ্রামে। আজ দেশসেরা ওপেনার তামিম ইকবালের ২৮তম জন্মদিন। আর জন্মদিনের আগের দিনটিতে বাংলাদেশ জিতে গেল শততম টেস্টে। যে জয়ে তার বড়সড় অবদান আছে বলেই ম্যান অব দ্য ম্যাচ।

টেস্টে শ্রীলঙ্কা নামের জুজুর একটা হিল্লে করতে পেরেছেন কাল। এই দলটির বিপক্ষে কখনো সেভাবে কথা বলত না তার ব্যাট। তাদের বিপক্ষে অবশেষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন, সেটিও শ্রীলঙ্কাতেই। এরপর তো বাংলাদেশ ফিরছে তার প্রিয় সংস্করণ ওয়ানডেতে। তামিমের ব্যাট নিশ্চয়ই সরব হবে নির্ভাবনায়।

জন্মদিন নিয়ে বললেন, এখানে ঘটা করে জন্মদিন পালনের সুযোগ কোথায়? সেই তো মাথায় থাকে খেলা আর অনুশীলন। সবে টেস্ট সিরিজটা শেষ করা গেল। এরপর তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক, তাকে যে সব সময় মনঃসংযোগ ধরে রাখার সাধনা করতে হয়।

কিন্তু কাল লাঞ্চের পর দলের বিপর্যস্ত পরিস্থিতিতে কী করে ওরকম সপ্রতিভ হলো তার ব্যাট? যে ব্যাখ্যা পাওয়া গেল সে অতি সাধারণ, ‘লাঞ্চের সময় সাব্বিরের সঙ্গে আলোচনা করছিলাম, উইকেট দেওয়া যাবে না, আর স্বাভাবিক খেলাটা খেলব।’ বাংলাদেশের ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলাটা অবশ্য অনেক সময় অতি আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক হয়েই তো ৮২ রানে ফিরলেন ক্যাচ দিয়ে।

বাংলাদেশের ড্রেসিংরুমের পাশে বসে মাশরাফি বিন মুর্তজা লাঞ্চের পর থেকে খেলা দেখছিলেন মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শুভাগত হোম ও সানজামুল ইসলামকে নিয়ে। মাশরাফি তার মতো করেই তামিমের সমালোচনায় মুখর, ‘ও তো ওর বাঁধা সেঞ্চুরিটা ফেলে এসেছে।’
নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি এল না বলে মনে হয় না তামিমের কোনো দুঃখ আছে। তার কণ্ঠে বরং যা করতে চেয়েছিলেন, সেটি করতে পারার তৃপ্তি, ‘আমি আসলে রক্ষণাত্মক থাকতে চাইনি। শেষ দিনের উইকেট, কখন কী হয় বলা তো যায় না। তা ছাড়া শ্রীলঙ্কান স্পিনাররাও অনেক ভালো।’

মানসিকতা বদলে নিজের এমন ব্যাটিংয়ের রহস্য না হয় বোঝা গেল। গল টেস্টে অমন হারের বোঝা পিঠে নিয়ে এখানে ঘুরে দাঁড়ানোর রহস্য কী?

তামিমের কথায় চমকে উঠতে হয়, এই তো সংঘবদ্ধ একটা দল হয়ে ওঠার মূলমন্ত্র, ‘প্রতিটি ম্যাচের আগে এখন আমরা খেলোয়াড়েরা আলাদা করে বসি। ম্যাচটি কীভাবে নতুন করে, নতুন পরিকল্পনায় খেলব সেটি নিয়ে আলোচনা করি। গলে হারের পরও আমরা আলাদাভাবে বসেছি, আলোচনা করেছি, শততম টেস্টে ঘুরে দাঁড়াতে হবে। যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। তাতেই মনে হয় কাজ হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6984e2c2283097f854e5d31500fd6e44-58ce8cad92fd8এমনটা এর আগে কখনও ঘটেনি। কোনও ট্রেলারের জন্য সিনেমাপ্রেমীরা এতো আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন না।

অপেক্ষার পালা শেষ করে যখন ট্রেলার মুক্তি পেলো, দর্শকরা তা লুফে নিলেন। একেবারেই রেকর্ড ভেঙে দিলেন। ‘বাহুবলি: দ্য কনক্লুসন’-এর ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে দেখা হয়েছে ৫ কোটি বার!

১৬ মার্চ চারটি ভাষায় মুক্তি পায় ‘বাহুবলি-টু’-এর ট্রেলার। তেলেগু, তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় মুক্তির পরই তা ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

২০১৫ সালের ব্লকবাস্টার হিট ছবি ‘বাহুবলি: দ্য বিগিনিং’এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলি: দ্য কনক্লুসন’। ছবিটি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক এস এস রাজামৌলি চেয়েছিলেন প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বকে আরও আকর্ষণীয় করতে। ফলে ছবির মুক্তি পিছিয়ে দেন।

ছবিতে অভিনয় করেছেন প্রভাষ, রানা ডাগ্গাবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্য কৃষ্ণ, সত্যরাজ, নাসের প্রমুখ। বাহুবলির প্রথম পর্ব জাতীয়সহ বেশ কিছু পুরস্কার পেয়েছে।

আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। তার আগেই ট্রেলারের এমন অবিশ্বাস্য জনপ্রিয়তায় ভারতীয় চলচ্চিত্রের আয়ের সব রেকর্ড ভেঙে দেবে ছবিটি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

https://www.youtube.com/watch?v=G62HrubdD6o

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

e4200a3984604c0cf2020a2cbefdf203-56f6dbf3d77f1আমির হোসেন খান চৌধুরী/হাসান হাদী : সাতক্ষীরার ইতিহাসের সবচেয়ে নৃশংস খুনী এম আব্দুল্লাহিল বাকী মানবতাবিরোধী অপরাধ কিংবা এ জাতীয় অপরাধে গ্রেপ্তার হওয়া বিশ্বের সবচেয়ে বেশি বয়সের আসামি। তাঁর বয়স আজ সোমবার ১০৩ বছর ৩ মাস ১২দিন। শনিবার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ সালে সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সাতটি অভিযোগে এম আবদুল্লাহিল বাকী, সাতক্ষীরা শহরের পলাশপোলের খান রোকনুজ্জামান (৬৮) ও সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীর জহিরুল ইসলামের (৬৯) বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে নাৎসি বাহিনীর সহযোগী জার্মানির হ্যান্স লিপসিজ এখন কারাবন্দী। তাঁকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। এখন তাঁর বয়স ৯৭ বছর চার মাস। তিনিই যুদ্ধাপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বয়স্ক ছিলেন। তাঁর বিচার এখন বন্ধ রয়েছে স্মৃতিভ্রষ্টতার অজুহাতে। তিনি আরও বলেন, আবদুল্লাহিল বাকীকে গ্রেপ্তারের পর এখন তিনিই হলেন মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, শুক্রবার বেলা দেড়টা থেকে নজরদারিতে রাখার পর শনিবার রাত পৌনে আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করে। শনিবার রাত ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে বিশেষ ব্যবস্থায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়। এদিকে বাকীর গ্রেপ্তারের খবর প্রচারের সঙ্গে সঙ্গে শনিবার রাত ১০টায় সাতক্ষীরা শহরে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে তাৎক্ষণিক এক আনন্দ মিছিল বের হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, রোববার সকালে ট্রাইব্যুনাল-০১ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকীর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। এ সময় আসামিপক্ষে জামিনের আবেদন জানান, আইনজীবী এম আবদুর রউফ ও আবদুর সাত্তার পালোয়ান। আদালত আসামির আইনজীবী এম আবদুর রউফের জিম্মায় বাকীকে জামিন প্রদান করেন ও আজ সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে বাকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।
জাতীয় পরিচয়পত্র সূত্রে এবং বাকির নিজ মুখে জানা গেছে তিনি ১৯১৩ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার চারজনের ইতিমধ্যেই তদন্ত সম্পন্ন করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর আবদুল হান্নান খান।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জানান, সোমবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। তিনি আরও জানান, রোকন, বাকী ও জহিরুল ছাড়াও মামলার অপর আসামি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সাংসদ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীর মাওলানা আবদুল খালেক ম-ল। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া আবদুল খালেক ম-ল বর্তমানে কারাগারে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest