তোষিকে কাইফু: মহান স্বাধীনতার মাসে নিজ এলাকায় জনগণের ভালবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে তিনি সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামসহ সাংবাদিক এবং স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি নিজ এলাকার উদ্দেশ্যে রওনা করেন। এসময় সাতক্ষীরা সার্কিট হাউজে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এসময় পুরা সাতক্ষীরা সার্কিট হাউস এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সার্কিট হাউজে ডা. আ ফ ম রুহুল হক হাজারো মানুষের অভিবাদনের জবাব দেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের নেতৃত্বে প্রায় কয়েকশত মটরবাইকের শোভাযাত্রাসহ নিজ এলাকা সাতক্ষীরার নলতা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। এসময় প্রতিটি মটরবাইকে জাতীয় পতাকা স্থান পায়।

অতিরিক্ত আইজিপির দুটি শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ পদেও কিছুটা রদবদল করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা।
আসাদুজ্জামান : আমাদের চেয়ারম্যান সাতক্ষীরার গরু চোরাচালানের ঘোনা ও গাজিপুর ঘাট নিজেই দখল করে নিয়েছেন। এলাকায় পুলিশ পাঠিয়ে নিরীহ লোকদের ধরে বানিজ্য করছেন তিনি। দাঁতভাঙ্গা বিলের ১০০ একর জমি তিনি কেড়ে নিয়ে সেখানে মাছ চাষ শুরু করেছেন। এছাড়া ঘোনা এলাকায় কলেজ ছাত্র গৌতম ও মুক্তিযোদ্ধা আবুল কালাম হত্যার সাথে জড়িতরা সবাই চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্য’।
আধুনিক বিশ্বে সবচেয়ে বড় ব্যাংক চুরির ঘটনাগুলোর অন্যতম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত বলে দাবি করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তারা।

বিনোদন প্রতিবেদক: বন্ধন বিশ্বাস পরিচালিত নতুন ছবি ‘শূন্য’। ছবিটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে আগামী ২৪ মার্চ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ছবিটিতে জুটিবদ্ধ হয়েছেন ওমর সানী ও রেসি। এছাড়াও জুটিবদ্ধ হয়েছেন নবাগত তুরাজ খান ও উঠতি নায়িকা সানজিদা তন্ময়।
ইংল্যান্ডের পার্লামেন্টে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলকারীকে গুলি করেছে সশস্ত্র পুলিশ।