মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে ১৭-ই মার্চ প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সাতক্ষীরা শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, যে মানুষটির জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। সেই মহান নেতার আজ জন্মদিন। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। তার এ ঋণ বাঙালি জাতি কোনদিন শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা তার আত্মজীবনী পড়বে এবং তার দেশ প্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, শহর সমাজসেবা অফিসার শহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ।

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি : র্যালি শিশু সমাবেশ কেককাটা আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
সরদার কালাম, খোর্দ্দো, কলারোয়া: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে রোড ক্রসিং বৈদ্যুতিক তারের হুমকির মুখে চলতি পথযাত্রী এবং স্থানীয় জনগণ।
ডেস্ক:আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিনোদন প্রতিবেদক: হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ৩ মিনিট ১২ সেকেন্ডে ট্রেলারটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।