সাতক্ষীরা প্রতিনিধি : র্যালি শিশু সমাবেশ কেককাটা আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও জেলা মহিলা লীগ পৃথক কর্মসূচি হাতে নেয়। এসব অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিয়ার রহমান মশু প্রমুখ।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা সভা, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা আ.লীগের উদ্যোগে রেড ক্রিসেন্ট অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সরদার কালাম, খোর্দ্দো, কলারোয়া: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে রোড ক্রসিং বৈদ্যুতিক তারের হুমকির মুখে চলতি পথযাত্রী এবং স্থানীয় জনগণ।
ডেস্ক:আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিনোদন প্রতিবেদক: হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ৩ মিনিট ১২ সেকেন্ডে ট্রেলারটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।
বিনোদন ডেস্ক: মাছের তেলেই মাছ ভাজা! বিরটকে তো কখনো সামনাসামনি পাবেন না, তাই বিরাটের প্রেমিকা অনুষ্কাকেই বলে দিলেন, ‘আমি বিরাটকে ভালবাসি’। টেলিভিশন রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী মালবিকা সুন্দর এভাবেই জনসমক্ষে জানালেন তার ‘বিরাট প্রেমের’ কথা। বিরাটকে প্রেম নিবেদন, সেটাও আবার বলিউড ডিভা অনুষ্কা শর্মার সামনে, সবার চোখ কপালে ওঠার মত অবস্থা, কী বলবেন বিরাটের প্রেমিকা! অনুষ্কার উত্তর এল, ‘আমি বিরাটকে জানিয়ে দেব’। (মুক্তি পেল ‘বাহুবলী টু’-র ট্রেলর, চোখ সরাতে পারবেন না!)
মানুষ একসময় প্রকৃতি থেকেই তাঁর অসুখ বিশুখের পথ্য আহরন করতো। বিভিন্ন গাছ , লতা , পাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো। এসবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষ যত আধুনিক হচ্ছে, এসবকে পরিত্যাগ করছে। তবে চীন এবং ভারতে এই ভেষজ চিকিৎসা নিয়ে বর্তমানে ব্যাপক গবেষণা হচ্ছে। আজ আমরা জানবো তুলসী পাতা সম্পর্কে।
ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানব পাচার রোধে বাংলাদেশের ৫ সুপারিশের প্রশংসা করলেন সদস্যরা। মানব পাচারহীন বিশ্ব রচনার সংকল্পে এসব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে সকল রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হবার প্রয়োজনীয়তা উপস্থাপন করা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব এন্টনিয়ো গুটেরেজ বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে বিভেদ থাকলেও, এই ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি’।