বিনেদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ বাবা হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।বাবা হওয়ার অনুভূতি নিয়ে এনটিভি অনলাইনকে পারভেজ সাজ্জাদ বলেন, ‘আজ আমি অনেক খুশি। এত খুশি যে কী বলব এখন সে ভাষাই জানা নেই। আমি আমার পুত্রের জন্য সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই। মা-ছেলে দুজন এখন সুস্থ আছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’পারভেজ আরো বলেন, ‘আমার স্ত্রী সীমানা আর আমি দুজন মিলে ছেলের নাম রাখব। অনেক নামই চিন্তা করছি কিন্তু এখনো ফাইনাল করতে পারিনি।’সুফি ঘরানার গান গেয়েই মূলত জনপ্রিয়তা পেয়েছেন পারভেজ। এ ছাড়া তিনি আধুনিক গানও করেন। দীর্ঘ চার বছর পর চলতি বছরে ‘পাগল’ নামে পারভেজের তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামের ‘ফিরে আসলি না’ ‘বিধাতা জানে’, ‘ওরে প্রেম’ গানগুলো খুব জনপ্রিয়তা পায়।বর্তমানে নতুন অ্যালবামের কাজ, টিভি অনুষ্ঠানে গান ও বাইরে কনসার্ট করে ব্যস্ত সময় পার করছেন পারভেজ।



নিজস্ব প্রতিবেদক: অন্য দিনের মত গণসংযোগ না করে প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন নজরুল ইসলাম। বঙ্গবন্ধুর নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনিত কলারোয়ার সোনা বাড়িয়া ইউনিয়ন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলামের গ্রেফতারের খবর শুনে গণসংযোগ বাতিল করে প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। রোববার সকালে তিনি ১ম জেলা আইনসৃঙ্খলা সভায় এ বিষয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। এরপর কলারোয়া উপজেলা আওয়ামীলীগ ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের আয়োজনে চেয়ারম্যান মনিরুল ইসলামের মুক্তি ও গ্রেফতারের প্রতিবাদ সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রাথী ন্জরুল ইসলাম। এসময় তিনি বলেন আমি বঙ্গবন্ধুর আর্দশ ধারন করা একজন আওয়ামীলীগের সৈনিক। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা কনো মানুষের বিপদের কথা শুনে বিপদ উদ্ধার করা না পর্যন্ত স্থির থাকে না। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে আওয়ামীলীগ মনোনিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ষড়যন্ত্র মুলকভাবে জেল হাজেতে থাকবে আর আমি ঘরে বসে থাকব তা হয় না। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার কাছ থেকে আমি এ ধরনে শিক্ষা পাইনি। যতদিন পর্যন্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির মুক্তি না হয় ততদিন আপনাদের আন্দেলনের সাথে আছি থাকব। প্রতিবাদ সভায় তার সাথে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, বাঁশদাহ ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন সুজন, সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, যুবলীগনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
