ইনিংসে বল বাকি একটি। সেঞ্চুরি থেকে ২ রান দূরে। যেটা হতে যাচ্ছে রেকর্ড গড়া শতক! রস টেলর হয়তো ঝুঁকিটা নিতে প্রস্তুত। কিন্তু কাজটা সহজ করে দিলেন ওয়েন পারনেল। অফস্টাম্পের বাইরে ফুলটস। কাভার দিয়ে সেটা বাউন্ডারির বাইরে পাঠাতে সমস্যা হলো না কিউই ব্যাটসম্যানের। ধরা দিলো ইতিহাস। নাথান অ্যাস্টলকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেলেন টেলর। এই স্টাইলিশ ব্যাটসম্যান দুর্দান্ত সেঞ্চুরিটির দিনে দেশের হয়ে দ্রুততম ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।
টেলরের দুই দেশী রেকর্ডের দিনে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায় কিউইরা। হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল প্রোটিয়ারা।
হ্যাগলি ওভালে বুধবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২৮৯ রান তোলে নিউজিল্যান্ড। টেলর চতুর্থ উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে ১০৪ রানের জুটিতে ইনিংসের ভিত্তি গড়েন। অধিনায়ক উইলিয়ামসন ৪ চারে ৭৫ বলে ৬৯ রানে ফিরেছেন।
পরে জেমস নিশামকে নিয়ে পঞ্চম উইকেটে ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন টেলর। ৬ চারে ৫৭ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন নিশাম। আর ১৪তম ওভারে ক্রিজে আসা টেলরের নামের পাশে ১০২ রান। ৮ চারে ১০৮ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। ক্যারিয়ারের ১৭তম ওয়ানডে সেঞ্চুরি তার।
যে ইনিংসটি তাকে বসিয়ে দিয়েছে অ্যাস্টলের ওপরে। ফেব্রুয়ারির শুরুতে হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাস্টলের কিউইদের সর্বোচ্চ ১৬টি ওয়ানডে সেঞ্চুরির পাশে বসেছিলেন টেলর। কিউইদের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টেস্টেও দেশের জার্সিতে সর্বোচ্চ শতক ছোঁয়ার অপেক্ষায় আছেন। ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে টেস্টে সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরির তালিকায় কিংবদন্তি মার্টিন ক্রো’কে স্পর্শ করার অপেক্ষায় ১৬টি সাদা পোশাকের শতক হাঁকানো ৩২ বর্ষী টেলর।
বোলারদের নৈপুণ্যে টেলরের শতকটি অবশ্য বৃথা যায়নি। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৮৩ রানের বেশি এগোতে পারেনি। কুইন্টন ডি ককের ৫৭ রানে ভালোভাবেই এগোচ্ছিল প্রোটিয়ারা। কিন্তু হাশিম আমলা ১০, ফ্যাফ ডু প্লেসিস ১১, জেপি ডুমিনি ৩৪, ডেভিড মিলার ২৮ রানের ইনিংসগুলো বড় করতে না পারায় চাপে থাকে দলটি।
অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৪৫ রানের ইনিংস খেলে চেষ্টা করেছিলেন। পরে ৪ চার ও ২ ছয়ে ২৭ বলে ৫০ রানের ঝড় তুলে আশা জাগান ডোয়াইন প্রিটোরিয়াস। কিন্তু বাকিরা রান ও বলের হিসেবের চাহিদায় পর্যাপ্ত জ্বালানি যোগান দিনে না পারায় ৬ রান দূরেই আটকে যেতে হয় প্রোটিয়াদের।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন কানাডার ফেডারেল আদালত।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তাকের মাসুদ এবং এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা সীমান্তের বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশি সুপারী উদ্ধার করেছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলার হরিনা গ্রামের মধ্যে থেকে এই সুুপারী উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফজলুল হকের নেতৃত্বে ঐই গ্রামের মধ্যে টহলরত অবস্থায় চোরাচালানীদের তাড়া করে বাংলাদেশি ১বস্তা ৪০ কেজি সুপারী উদ্ধার করে। তবে উদ্ধারের সময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত সুপারীর আনুমানিক মূল্যে ৪০হাজার টাকা। জব্দকৃত সুপারী সাতক্ষীরা কাস্টমস কোরিডোরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৭৪ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে লিবিয়ার উপকূলীয় শহর জাওয়িয়া’য় এসব মৃতদেহের সন্ধান মিলে।
প্রেস বিজ্ঞপ্তি: মহান একুশের প্রভাত ফেরিতে অংশ নিয়ে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক জনাব কামরুজ্জামান সোহাগ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সোমবার পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার হলে তিন ঘণ্টার এ বিতর্কে অংশ নেন লেবার পার্টি’র টিকিটে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘আমি তার (ট্রাম্প) সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমি একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর (শেখ রেহানা) মেয়ে। আর আমি বেড়ে উঠেছি একটি মুসলিম পরিবারে। এর চেয়েও ভয়ঙ্কর কথা হলো, আমি এমন একজন নারী যার নিজস্ব অভিমত রয়েছে। যে কারণেই হোক, আমার মনে হয় না আমি তার ক্রিসমাস কার্ডের তালিকায় থাকব।’ ওই বিতর্ককে কেন্দ্র করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিরা।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের খোলা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবি আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল পুলিশ। এতে শহীদ হয়েছিল রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা আরো অনেকে। সেই থেকে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বাঙালিরা। ভাষার দাবিতে বিশ্বের প্রথম কোনো জাতি জীবন দেওয়ায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় ইউনেস্কো। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর একটি সভায় ১৮৮টি রাষ্ট্রের সম্মতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করছে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী। তিনি আরো বলেন,একটি জাতির বিকশিত হওয়ার প্রধান অবলম্বন হলো তার মাতৃভাষা। যারা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠিত করেছে এ এক অনন্য ইতিহাস। মাতৃভাষার জন্য কোন জাতি জীবন দিয়েছে বিশ্বে আর কোন জাতি নেই। বাংলাদেশ সেদিক দিয়ে ইতিহাসে স্মরনীয় হয়ে আছে। এই বীর বাঙালী ছাড়া ভাষার জন্য জীবন দিয়েছে বিশ্বে আর কোন জাতি আছে এমন নজির নেই’।