
প্রেস বিজ্ঞপ্তি : রাহাত খান স্বাধীন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। রবিবার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের এই শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিসস্ট্রেট সৈয়দ ফারুক হোসেন। রাহাত খান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থী। সে উচ্চাঙ্গ নৃত্যেও জেলায় প্রথম হয়েছে। আগামী ৩মার্চ খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে। সে সকলের দোয়া প্রার্থী।

ডেস্ক: আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ২ উইকেটে হারিয়েছে সাকিব-তামিমদের পেশাওয়ার জালমি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৩ বলে ৪৫ রান করে শেষ ওভারে দলের জয় নিশ্চিত করেন আফ্রিদি।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুম মুনির নিহত হওয়ার ঘটনায় বাসচালকের সাজার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে রোববার সকাল ছয়টা থেকে এই ধর্মঘট চলছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফ্টরক প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি বাড়ি একটি খামার (তৃতীয় সংশোধিত) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত ধরনের পদে চার হাজার ৮৪৩ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা জেলার প্রার্থীরাই কেবল আবেদন করার সুযোগ পাবেন।
রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। রায়ে দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।