নিজস্ব প্রতিবেদন : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ২য় তলায় স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান এর সভাপত্বিতে এবং স্বাচিপ মহা-সচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পরিচালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত (খসড়া) “চিকিৎসা সেবা আইন -২০১৬” বিষয়ে মতামত ও সুপারিশ প্রণয়নের নিমিত্তে গোল টেবিল বৈঠক বিকাল ৩ ঘঠিকায় অনুষ্ঠিত হয়। উক্ত গোল টেবিল বৈঠক আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাবেক স্বাচিব সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রহুল হক এমপিসহ বিভিন্ন পত্রিকার সংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতা ।
আলোচক হিসাবে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাবেক স্বাচিব সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রহুল হক এমপি বলেন বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা সেবা আইন প্রণয়ন করেছে তা অতান্ত ভালো সিদ্ধান্ত। তিনি আরো বলেন রোগিরা যাতে সুচিকিৎসা পায় এবং চিকিৎকরা কোন রোগী দ্বাড়া আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোন রোগী কোন অপরাধ করে তাহলে প্রথমে চিকিৎসক সংগঠণ গুলোকে জানানো উচিৎ এবং তাদের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। যদি চিকিৎসক সংগঠন গুলো সমস্যা সমাধান করতে না পারে তাহলে আইনের আশ্রয় নেয়া যায়। তিনি আরো বলেন সারাদেশে ইন্টার্নি ডাক্তারদের আন্দোলনের ফলে সারাদেশের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়নি। তিনি ডাক্তাদের ব্যবসায়ী মনোভাব নিয়ন্ত্রণের জন্য স্বাচিব এবং বিএমএ নেতাদের প্রতি আহবান করেন। এবং চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে চিকিৎসা সেবা উন্নত করা যায় সে দিকে সরকারকে নজর দিতে বলেন। অনুষ্ঠান শেষে স্বাচিব মহা-সচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ উপস্থিত সকলের নিকট “চিকিৎসা সেবা আইন -২০১৬”লিখিত মন্তব্য আহবান করেন।

নিজস্ব প্রতিবেদক : জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা বুধবার বিকাল ৪ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করায় চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি : দেবহাটার শীর্ষ মাদক চোরাকারবারী দেবহাটার কুলিয়া গ্রামের তুহিন হোসেন এখনও ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলাকালে তুহিনের একটি ফেন্সিডিলের চালান ধরা পড়ে। কিন্তু মামলা থাকলেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে, পুলিশ বলছে তাকে পাওয়া যাচ্ছে না।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরে বিদ্যুৎ সরবরাহে চলছে শুভংকরের ফাঁকি। বিদ্যুৎ সরবরাহ অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে রিডিং বিহীন মিটার লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের দর্নীতি দেখার কেউ নেই। সরকার হারাচ্ছে রাজস্ব।
পাটকেলঘাটা ডেস্ক : ডিজিটাল উন্নয়নের ছোঁয়ায় তথ্যপ্রযুক্তির অবাধ সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে কার্যক্রম শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তির এ ছোঁয়ায় মানুষ যাতে খুব সহজেই তাদের সেবা পেতে পারে সে লক্ষ্যে ইন্টারনেট সেবা পৌছে দিতে অবিরাম কাজ করে চলেছে কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ যাবত তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগের ক্যাবল টানার কাজ চলছে। পাটকেলঘাটা বাজার ছাড়িয়ে কুমিরা কদমতলা মোড়েও এ সংযোগ চালুর কাজ প্রায় শেষ পর্যায়ে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে অন্তত দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। তার মধ্যে একটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে একটি দুই তলা বাড়ির এক আস্তানা থেকে দুই জঙ্গি আটক ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। এদিকে সীতাকুণ্ডের তালতলা এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি : ‘আত্মকর্মী যুব শক্তি টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সংগঠক, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।