প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার বিকেল ৪টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে- ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় : আমাদের করণীয়’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান (মন্ময় মনির)। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক, সাংবাদিক ও আলোচনা সভার সমন্বয়কারী দিলীপ কুমার দিব্যানন্দ। বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ, বিশিষ্ট উপভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাবেক অধ্যক্ষ মোঃ আবু নসর, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, এড. স ম গোলাম মোস্তফা, প্রাবন্ধিক কবির রায়হান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কথা সাহিত্যিক অধ্যাপক আশুতোষ সরকার, কবি সালেহা আকতার, কবি সৌহার্দ সিরাজ, ছোট গল্পকার মনিরুজ্জামান ছট্টু, সহকারী অধ্যাপক প্রশান্ত রায়, প্রাক্তন প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কবি মাগফুর রহমান প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, প্রজ্ঞা পারমিতা, তনিমা ঢালী। সঙ্গীত পরিবেশন করেন পংকজ দেবনাথ ও দিলীপ কুমার মন্ডল। বক্তারা বলেন, সাতক্ষীরাতে একটি বিশেষায়িত পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, কবি সিকান্দার আবু জাফর, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উল্লাহ ও প্রাণনাথ রায় চৌধুরীর নামে হল করার প্রস্তাব এসেছে। কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, আইন অনুষদ অন্তর্ভুক্ত বিভাগগুলোর পাশাপাশি কয়েকটি ইনস্টিটিউট করার প্রস্তাব এসেছে। যেমন খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, বন গবেষণা ইনস্টিটিউট, সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা সরকারি মেডিক্যাল কলেজের পাশে বাঁকাল ব্রিজ সংলগ্ন বিল অথবা লাবসা জমিদার বাড়ির এরিয়া নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তর পাশে যোগরাজপুর, ছয়ঘরিয়া, ছাতিয়ানতলা, বাবুলিয়া, দেবনগর এর বিলে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করলে ভালো হয়। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানেরও প্রস্তাব করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে ’সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়’ এই মর্মে একমত পোষণ করেছেন।

নিজস্ব প্রতিনিধি : আজ ১ এপ্রিল শনিবার মহান মুক্তিযুদ্ধকালীন তৎকালীন তালা থানা মুজিব বাহিনীর কমান্ডার, বিশিষ্ট প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোড়ল আব্দুস সালামের ৬৯তম জন্ম বার্ষিকী । উল্লেখ্য, প্রয়াত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ১৯৪৮ সালে ১ এপ্রিল তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ রাজনীতিতে সক্রিয় অংশ নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ২০১১ সালের ৫ জুলাই বেলা পৌনে ৩টায় আকর্ষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি সমাজ পরিবর্তনের অঙ্গীকারে প্রগতিশীল রাজনীতির সহিত সম্পৃক্ত ছিলেন।
সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বড় পর্দায় দেখলেন দুই সহস্রাধিক দর্শক। শুক্রবার বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হওয়া যাওয়া এই অনুষ্ঠানটি শহিদ আবদুর রাজ্জাক পার্কে বড় পর্দায় দেখানোর আয়োজন করে জেলা প্রশাসন, সাতক্ষীরা। একইসঙ্গে, শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে ছাড়াও সাতক্ষীরা শহরের মিনি মার্কেট ও নিউ মার্কেট এলাকাসহ কয়েকটি স্থানে বড় পর্দায় ইত্যাদি দেখানো হয়।
৫ এপ্রিল শুরু হতে যাওয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান। এমনটাই নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে স্পোর্টস স্টার লাইভে প্রকাশিত খবরটি মিথ্যা বলে জানান এ পেসার। সবকিছু ঠিক থাকলে আর বিসিবি অনুমতি দিলে অবশ্যই মুস্তাফিজ আইপিএলে যাবেন।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পারাচিনার শহরে একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০জন। শুক্রবার আফগান সীমান্তবর্তী এই শহরে একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আগামী মে মাসে বাহরাইনে বসছে ফিফার পরবর্তী কাউন্সিল অধিবেশন। ২০২৬ সালে বিশ্বকাপে কয় দল অংশ নেবে তারই অনুমোদন হতে পারে এই সভায়। এরই মধ্যে এটি নিয়ে একটি পরিকল্পনাও ঠিক করে ফেলেছে ফিফা, দল বাড়িয়ে ৩২টি থেকে ৪৮টি নিয়ে বিশ্বকাপ আয়োজনের।
ফিরোজ জোয়ার্দ্দাার : কলারোয়ায় ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
চাকরি ডেস্ক : এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও ইন্টারনেট থেকে নেওয়া চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় দৈনিক আজকের সাতক্ষীরার চাকরির খবরে। এর মধ্যে সেরা সাত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডেইলি সাতক্ষীরার আজকের আয়োজন। সুসংবাদ হলো, চাকরিগুলোতে আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতায়।