মাহফিজুল ইসলাম আককাজ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের সহায়ক। শিক্ষর্থীদের শারীরিক, মানুষিক ও নান্দনিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকাশ ঘটাতে সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সকালে সাতক্ষীরা পিএন স্কুল ও কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনে দেশের যোগ্য নেতৃত্ব বিকাশে আজকের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় তিনি আরো বলেন, দ্য পোল স্টার পৌর হাইস্কুল সাতক্ষীরার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি এমপিওভুক্ত করণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।’
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামি কৃঞ্চ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ মারুফুল হক, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।

মাহফিজুল ইসলাম আককাজ: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি ব্যুরো : সিরাজগঞ্জের শাহাজাদপুরের দৈ ক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে, দৈনিক খুলনার কন্ঠের সম্পাদক মন্ডলি ইশরাত ইভা ও শেখ রানার নামে মিথ্যা মামলা, শ্যামনগরের সাংবাদিক মিজানুর রহমান, কপিলমুনির আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার বাঁশদহের জুলফিকার সহ দেশের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলার আশাশুনিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুষমা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব সহ বিভিন্ন আঞ্চলিক প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরর্তা সাংবাদিকদের আয়োজনে বৃহসম্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা সড়কে প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টর্সা ইউনিটির আহবায়ক আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।
ডেস্ক:শীত মানেই কুয়াশা। কুয়াশামাখা ভোরে খেজুর রসের ঘ্রাণ। কাঁধে বয়ে আসা গন্ধ। সেই গন্ধ ঢুকে পড়ে গৃহস্থের অন্দরমহলে। এক ফোঁটা জিভে ঠেকালেই মন আনচান। গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে সুঘ্রাণ। ঝোলা গুড় হোক বা পাটালি, গুণ ষোলোআনা।