
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা পৌরসভা, আলিপুর, ধুরিহর, ব্রক্ষ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের নির্বাচনী গণসংযোগ ও বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালীটি বের হয়ে পৌরসভা, আলিপুর, ধুলিহর, ব্রক্ষ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন প্রদক্ষিণ শেষে আবার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। নির্বাচনী গণসংযোগকালে ৫নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদপ্রার্থী সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান ভোটারদের সাথে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন,সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি জাহিদ হাসান, জয়েন্ট সেক্রেটারী মঈনুল ইসলামসহ যুবলীগের নেতৃবৃন্দ।


স্থানীয় একটি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। সেখান থেকে অবস্থার অবন্নতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক জানান,হার্ডএ্যার্টাক করার কারণে তার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুপুর দুইটার দিকে মরহুমের কর্মস্থল সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয় বিদারক পরিবেশের মধ্য দিয়ে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন,প্রতিষ্ঠানটির হেড ,মুফতি আখতারুজ্জামান। এর আগে জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,মরহুমের একমাত্র ছেলে,ছাব্বির আহম্মদ, অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, প্রতিষ্ঠানটির গর্ভঃসদস্য জেলা ওলামা লীগের সভাপতি নাজমুল হাসান বকুল,মুহাদ্দিস সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় তার গ্রামের বাড়িতে। পরে বাবা মায়ের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্মন্ন করা হয়। বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা কমিটির সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষকবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃত্তি দিয়েছে। এক শোক বর্তায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান জানান,তার মৃত্যুতে জাতি একজন আলেম কে হারাল। প্রতিষ্ঠানটি একজন বিজ্ঞশিক্ষক হারালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে শোক সন্তাপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা।