অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের অভিবাসন নীতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দায়িত্ব নেওয়ার পর অপরাধে জড়িয়ে থাকা প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অবৈধ অভিবাসীদের মধ্যে যারা অপরাধী, সংবদ্ধ অপরাধ চক্রের সদস্য, মাদক ব্যাবসায়ী, তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি। এমন অবৈধ অভিবাসীর সংখ্যা সম্ভবত ২০ লাখ। এমনকি এটি ৩০ লাখও হতে পারে। এদেরকে আমরা দেশ থেকে বের করে দেব। ওরা অবৈধভাবে এখানে বসবাস করছে।’
অভিবাসন বিষয়ে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল। যদিও অভিবাসন পরিকল্পনায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে শুধু অপরাধীদেরই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নির্বাচনে জয়ী হওয়ার পরও একই কথা বললেন ট্রাম্প।
গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসী ধরার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি জানান, এমন শনাক্তকারী ব্যবস্থা তৈরি করবেন যা অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সহায়তা করবে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর অভিবাসী ট্রাকিং ব্যবস্থার নাম দেন ‘এন্ট্রি-এক্সিট’ কর্মসূচি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের এর মাধ্যমে খুঁজে বের করা হবে। এ ছাড়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের কল্যাণ সুবিধা পাওয়া বন্ধ করবেন বলেও জানান ট্রাম্প।
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেকটোরাল কলেজে সুস্পষ্ট ব্যবধানে ডেমোক্র্যাট হিলারিকে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন। আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।

অনলাইন ডেস্ক: গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডি ৩ আবাসিক এলাকায় আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভ্চ্ছা বিনিময় করেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি।
অনলাইন ডেস্ক: ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, প্রতিপক্ষ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এসে অভিনন্দন জানালেন তাঁকে। তা ছাড়া প্রতিপক্ষ দলের আরো অনেকেই সাব্বির রহমানের পিঠ চাপড়ালেন। কেন ? অনেকের মনেই হয়তো জাগাতে পারে এমন প্রশ্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাব্বির এমনই এক অসাধারণ ইনিংস খেলেছেন যে তাঁকে অভিনন্দন না জানিয়ে কোনো উপায় ছিল না প্রতিপক্ষের ক্রিকেটারদেরও।
অনলাইন ডেস্ক: ভারতের মাটিতে ভারতকে দুই সেশনে অলআউট করে দেওয়া সহজ কাজ না। বিশেষত রাজকোটের মতো ব্যাটিং সহায়ক উইকেটে। ইংল্যান্ডও সেটা পারেনি। তবে ছয় উইকেট তুলে নিয়ে ভারতকে কাঁপিয়েই দিয়েছিল সফরকারীরা। শেষপর্যন্ত অবশ্য ড্র-ই হয়ে গেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে থেমেছে ভারতের ইনিংস।
ডেস্ক রিপোর্ট: গত শুক্রবার ১১ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে সাংবাদিক পরিচয়ে কথিত কবিরাজ আনিছউদ্দীনের কাছে চাঁদাবাজি করতে গিয়ে আটক হন দুই ব্যক্তি। এ ঘটনা ওইদিনই সাতক্ষীরা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। রোববার আদালত থেকেও জামিনও পেয়েছেন ঐ দুই ব্যক্তি।

