সর্বশেষ সংবাদ-
শহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল

kalaroa-pic-28
কলারোয়া প্রতিনিধি : শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারে না। বর্তমান বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার উন্নতীর অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তোমারদের ভালো ভাবে পড়াশুনা করতে হবে। তোমরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে সে জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। শনিবার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বি বি আর এন এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী অনুষ্ঠানে সাবেক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, বর্তমান বাংলাদেশ জনসাধারণ লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি কামরুজ্জামান সোহাগ এ কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, তোমরা ভালো করে লেখ-পড়া করো। আগামী দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর তোমাদের হতে হবে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান কবির টুটুলের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহেদ আলী সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষকবৃন্দ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম. মোরশেদ আলী, আ.লীগ নেতা সিদ্ধিশ্বর চক্রবর্তী, ইউনিয়ন আ.লীগ নেতা মিজানুর রহমান, রবিউল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক এ্যাড, কামাল রেজাসহ বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি ও শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকে ৪’শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ডায়রি প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও মাল্টি মিডিয়া ভবনের উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাস মন্ডলের স্ত্রী হিরা রানী মন্ডল উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে অপহৃত শিশু কন্যা ৭ম শ্রেণি পড়–য়া বৈশাখী রানী মন্ডলকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। গতকাল বিকাল ৪টার সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরা রানী বলেন, তার একমাত্র শিশু কন্যা বৈশাখী রানী মন্ডল (১৩) প্রতি দিনের ন্যায় পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে গত ৮ জানুয়ারি সকাল ৯ টায় ধুমঘাট রায়পাড়া গ্রামের সুবির রায়ের পুত্র প্রদীপ রায় সঙ্গী ৫/৬ জনকে সঙ্গে নিয়ে তার কন্যাকে জোর পূর্বক মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজা খুজির পর জানতে পারে তার কন্যাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণ কারী প্রদীপ রায়ের বড়ভাই জয়দেব রায় ভারত থেকে হিরা রানীকে মোবাইলে ফোন করে তার কন্যা বৈশাখী তাদের কবজায় আছে এ কথা জানায়। এমতাবস্থায় হীরা রানী বাদী হয়ে গত ২০ জানুয়ারি প্রদীপ রায়কে ১ নং আসামি সহ ৬ জনকে আসামি করে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত) ০৩ এর ৭/৩০ ও জোরপূর্বক অপহরণ এর মামলা দায়ের করা হয় যার নং-২৬। মামলার ৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতার ও শিশু কন্যাকে উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xe703tm243qn67dead-body
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের সামছুর সরদারের পুকুর থেকে মনিরুজ্জামান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার সুত্রে জানা যায়, মনিরুজ্জামান ২২ পারা কোরআনের হাফেজ, সে বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্য হীনতায় ভুগছিল। মনিরুজ্জামান কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আব্দুর রশিদের পুত্র। মনিরুজ্জমানের ভগ্নিপতি তেঘুরিয়া গ্রামের রেজাউল ইসলাম জানান, মনিরুজ্জামান কয়েক মাস ভারতের তামিলনাড়–তে অবস্থান করার পর গত কয়েক দিন পূর্বে দেশে ফিরে তার বাড়ীতে বেড়াতে আসে। এমতাবস্থায় গত ৫দিন পূর্বে সে নিখোঁজ হয়। গতকাল সকাল ৮ ঘটিকায় ভগ্নিপতির বাড়ীর পাশে সামছুর সরদারের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। ৫ দিন পানিতে ডুবে থাকার কারনে লাশের বিকৃত রুপ হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মনিরের মরাদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক ঃ  সাতক্ষীরার সংরক্ষিত আসন  ৩১২ এর সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ছেলে বহুল আলোচিত রাশেদ সরোয়ার রুমনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির   মামলা হয়েছে।  শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় এই মামলাটি করেন । মামলা নম্বর ৫১ , তারিখ ২৭ .০১.১৭। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তাকে রুমনসহ চারজন ভোমরা বন্দরের ব্যবসায়ী মাকছুদুর রহমানের অফিসে জোর করে ধরে নিয়ে যান। সেখানে  তারা তাকে ও তার চাচাতো ভাই ফিরোজ হোসেনকে অস্ত্র দেখিয়ে মারপিট করে ও  গলা টিপে  শ্বাসরোধ করে নগদ ২৫  হাজার টাকা ছিনিয়ে নেন। একই সময়ে তারা তাকে ও ফিরোজকে খুন করার হুমকি দিয়ে জানায় রুমনকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। এর অন্যথা হলে ভোমরা বন্দরে তাদের আসা ও ব্যবসা বানিজ্য বন্ধ করে দেওয়া হবে।মামলার অন্যান্য আসামিরা হচ্ছে ইমরান হোসেন টনি, ফরহাদ হোসেন ও তুহিন হোসেন। ওসি আরও জানান মামলার তদন্ত শুরু হয়েছে। অচিরেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। রুমনের বিরুদ্ধে এর আগেও যুবলীগ নেতাকে মারপিট, গরু ব্যবসায়ীকে মারপিট করে টাকা আদায়, সোনার দোকানি মিলন পালের বাড়ি দখল করে গরু  ও নগদ টাকা লুটের এবং শ্যামনগর থানায় তার মায়ের লাইসেন্সকৃত অস্ত্র ও কয়েকজন নারীসহ ধরা পড়ার ঘটনায় মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ছাত্রলীগের উদ্যেগে ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোপাখালি মাঠে দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান সাদ্দাম, সদর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, বেল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা। উদ্বোধনীয় খেলায় সুঁশিলগাথী ও চররহিমপুর ইয়াং স্টার ক্লাব অংশ নেয়। 27

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় আশাশুনি উপজেলার এক মুক্তিযোদ্ধার সন্তানকে তার প্রতিপক্ষরা মারপিট, খুন ও জখম করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানিয়েছেন আশাশুনি উপজেলার কেয়াগাতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সানার ছেলে এসএম আছাফুদ্দৌলা। তিনি তার লিখিত আবেদনে জানিয়েছেন, একই গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে আহসান হাবীব একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি চুরি, ডাকাতিসহ সকল প্রকার অসামাজিক কাজে লিপ্ত। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন করে তিনি যাবতীয় অসামাজিক রাজত্ব চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে এলাকার কোন লোক মুখ খুলতে সাহস পায়না। তিনি তার লিখিত আবেদনে আরো উল্লেখ করেছেন, আহসান হাবীবের বাবা আব্দুল মজিদ সানা একজন ভূয়া মুক্তিযোদ্ধা। আমার বাবা মারা যাওয়ার পর মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুতকালে সে একই বাবার নাম ব্যবহার করে নিজের নামে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরী করে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করিয়া আসিতেছেন। সম্প্রতি অত্র এলাকার কিছু সংখ্যক লোক তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করার জন্য সেখান থেকে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের এ সমস্ত যাবতীয় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সাথে আমার দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত ২৫ জানুয়ারি আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে আমাকে একা পেয়ে সন্ত্রাসী আহসানহাবীব আমাকে চড়, কিল, ঘুষি ও তলপেটে লাথি মেরে মারাতœকভাবে আহতসহ জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সানার ছেলে আছাফুদ্দৌলা সাতক্ষীরা জেলা প্রশাসক ও  আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

received_735986516558032
শ্যামনগর,প্রতিনিধি: সদ্য সমাপ্ত সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য ডালিম কুমার ঘরামীকে শুক্রবার দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী পরিষদের পক্ষ থেকে উক্ত ইউনিয়নের হল রুমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা পরিষদ এর সদস্য ডালিম কুমার ঘরামীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উক্ত ইউনিয়ন পরিষদের সকল মেম্বর ও মহিলা মেম্বর,গ্রাম পুলিশ, নৈশ প্রহরীবৃন্দ। জি এম আব্দুর রউফ এর সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড জেলা পরিষদ নির্বাচনে থেকে নির্বাচিত সদস্য ডালিম কুমার ঘরামীর সহ ধর্মীনি সুজমিতা রানী ঘরামী, মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন,সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন,গাজী আবিদ হাসান,গোলাম মোস্তফা,আব্দুল রশিদ, জি এম আব্দুল রউফ,স্বপন কুমার মন্ডল, কৃষ্ণ পদ মন্ডল,কামরুল হাসান,আব্দুল গণি,মোছাঃ খাদিজা বেগম,মলিনা রানী রপ্তান,লহ্মী রানী শীল সহ সকল সম্মানিত ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের আটুলিয়া মৌজায় সরকারের খাস জমিতে মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্র্মানে মৎস্য ঘেরে ক্ষতির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) বরাবর আবেদন করা হয়েছে। আবেদন দুটি দায়ের করেন বড়কুপট(নওয়াবেঁকী) গ্রামের মৃত অনন্ত জোয়াদ্দারের পুত্র দুলাল জোয়াদ্দার ও শিবপদ জোয়াদ্দারের পুত্র সমরেশ জোয়াদ্দার সহ এলাকাবাসী। অভিযোগ সূত্রে প্রকাশ, আটুলিয়া মৌজার ১ নং এস এ খাস খতিয়ানের ৫২৩৭ দাগে ২৯ শতক জমি বড়কুপট গ্রামের অশ্বিন রপ্তানের পুত্র মনোরঞ্জন রপ্তান ও স্ত্রী অনিমা রানী রপ্তান ব্-েআইনি ভাবে জবর দখল করে নিজ বাড়িতে বসত ঘর থাকা সত্তেও খাস জমিতে ঘর বাড়ি নির্মাণ, মাটি কর্তণ ও মাটি ভরাট করছে। ভূমিহীন না হওয়ার সত্তেও মনোরঞ্জন রপ্তান তার স্ত্রী অনিমা রানী রপ্তান কৌশলে ঐ জমি বন্দোবস্ত নিয়ে সমরেশ জোয়াদ্দারের কাছে সাব-লিজ দিয়েছিল। সে সুবাদে সমরেশ মৎস্য ঘের করে। মনোরঞ্জন রপ্তান মৎস্য ঘেরের মধ্য দিয়ে রাস্তা সৃষ্টি করে অন্যের মৎস্য ঘের দ্বি-খন্ডিত করে পানি প্রবাহের বাধা সৃষ্টি করছে। তাছাড়া খাস জমিতে বে-আইনিভাবে শ্রেণি পরিবর্তন করছে। শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে ঘর বাড়ি নির্মাণ করছে। ঘের মধ্যস্থ খাস খালটি সরকারের বে দখলে যাচ্ছে। যা সরকারের নিয়মের পরিপন্থি। অবৈধ স্থাপনা নির্মানের ছবি উঠাতে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে পৌছালে মনোরঞ্জন এর পুত্র বিল্পব ছবি উঠাতে বাঁধা দেয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ আটুলিয়ার নায়েব কে ৭ কর্ম দিবসের মধ্যে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আটুলিয়ার নায়েব মহসীন আলী জানান, সরেজমিনে গিয়ে অবৈধ কর্মকান্ডের সত্যতা পেয়েছি,সে মতে প্রতিবেদন পাঠাবো। মনোরঞ্জন রপ্তান জানান,বন্দোবস্তকৃত জায়গায় ঘর বাধিতেছি। ভুক্তভোগীরা জানান, আটুলিয়ার নায়েব মহসীন আলী আর্থিক ফায়দায় মনোরঞ্জন রপ্তানের পক্ষে রায় দিতে তৎপর রয়েছে, কেননা সঠিক প্রতিবেদন প্রেরন করতে গড়ি মশি করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest