স্বাস্থ্য রিপোর্ট: অনেকেরই ধারণা, ডিম খেলে গেঁটে বাত হয়। বিশেষ করে হাঁসের ডিম খেতে অনেকেই ভয় পান। ডিম হাঁসের হোক বা মুরগির, এর সঙ্গে গেঁটে বাতের কোনো সম্পর্ক নেই। আর ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে হ্যাঁ, কারো যদি গেঁটে বাত থাকে, সে ক্ষেত্রে শুধু ডিম নয়, যেকোনো উচ্চ প্রোটিনযুক্ত খাবার না খাওয়াই ভালো। এই উচ্চ প্রোটিনযুক্ত খাবারের মধ্যে আছে মাছ, মাংস, ডিম ইত্যাদি।তবে গেঁটে বাত হলে চিকিৎসকরা ডিম খেতে বারণ করেন। কারণ, ডিম খেলে রক্তে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে যায়। এটি গেঁটে বাতের রোগীর জন্য কাম্য নয়। কিন্তু কোনো সুস্থ রোগী ডিম খেলে তার গেঁটে বাত বা অন্য কোনো বাতের রোগ হবে—এ ধারণা ঠিক নয়। তাই যাদের বাতের সমস্যা নেই, সুস্থ ব্যক্তি, তাদের ডিম খেলে বাত হওয়ার ভয় নেই।

নাথন ফ্রিডল্যান্ড ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর একজন নিয়মিত কলামিস্ট ও লেখক। এ ছাড়া তিনি নিউইয়র্ক রিভিউ অব বুকস-এ নিয়মিত লেখালেখি করেন এবং বিবিসি রেডিও ফোর-এর কনটেম্পোরারি হিস্ট্রি সিরিজ উপস্থাপনা করেন। ২০১৪ সালে অরওয়েল পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। মার্কিন নির্বাচন-পরবর্তী কলামটি তিনি লিখেছেন দ্য গার্ডিয়ানের মতামত পাতায়। কলামটির সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন ফাহিম ইবনে সারওয়ার।
খুলনা টাইটানসের বিপক্ষে প্রথম ম্যাচে জিততে জিততে হেরে গিয়েছিল সাব্বির রহমান, ড্যারেন স্যামিদের রাজশাহী কিংস। তবে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর হতাশ হতে হলো না রাজশাহী সমর্থকদের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরেছেন সাব্বিররা।
ইরাকের মসুল শহরে বিশ্বাসঘাতকতার অভিযোগে ৪০ নিরীহ নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
